somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাটকা একটা কৌতুক শুনে দিনের কাজ শুরু করুন (৪)

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Executive Decision

একজন কঠোর পরিশ্রমী মহিলা নির্বাহী মারা গেলে স্বর্গের তত্তাবধায়কের সাথে মোলাকাত হলো। সে তাকে বলল, “কর্মক্ষেত্রে নির্বাহী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনি সামর্থের চুড়ান্ত রুপ দেখিয়েছেন। আমরা আপনার উপর খুশি। এজন্য আপনাকে একটা সুযোগ দেয়া হয়েছে। তাহলো স্বর্গে নাকি নরকে যাবেন এই পছন্দ আপনার।

“আমি জানি না কি করা উচিত আমার” দ্বিধান্বিত কন্ঠে বলল মহিলা নির্বাহী।

“ঠিক আছে”, বলে স্বর্গের রক্ষী আরো জানালো, “আপনাকে স্বর্গ ও নরক দেখার জন্য ২৪ ঘন্টা করে সময় দেয়া হলো। সব দেখেশুনে আপনিই সিদ্ধান্ত নিবেন অনন্তকালের জন্য আপনি কোথায় থাকতে চান”।

“খুব ভাল প্রস্তাব”, মেয়েটি খুশি হয়ে এও বলল, “তাহলে স্বর্গ দিয়েই শুরু করা যাক”।

সে স্বর্গের ভেতরে প্রবেশ করে তার দু’একজন পরিচিতজনকে দেখতে পেল। স্বর্গের সুন্দর বাগানের মধ্যে দিয়ে সে হেঁটে বেড়াতে লাগলো। এখানকার অধিবাসীরা তখন মজার উপাদেয় খাবার দিয়ে লাঞ্চ সারছিলেন। এক কোণায় সুবিশাল গাছের ছায়ায় বেশ কিছু বয়স্ক লোককে দেখতে পেল হালকা চালে আড্ডা মারতে। এখানে সেখানে অসংখ্য বাচ্চারা মনের আনন্দে খেলাধুলা করছে। তার মনে হলো এখানকার সব কিছু কেমন যেন শান্ত, সৌম্য ও ভাবগম্ভীর। কোন হৈচৈ নেই, নেই কোন কোলাহল। দুনিয়াতে শোনা ‘স্বর্গীয় পরিবেশ’ এর বাস্তবরুপ যেন। সে আরো লক্ষ্য করলো কেউ কেউ নীল সমুদ্রের অসাধারণ বীচে হালকা পায়ে হেঁটে বেড়াচ্ছে। দিন শেষে তাকে রাত্রিবাসের জন্য খুবই সাজানো-গোছানো মনোরম একটা রুম দেখানো হলো যেখানে অনেক সুস্বাদু খাবার রাখা ছিল। সে রুমের বেলকনিতে গিয়ে বাইরের নীল সাগরের অপরুপ দৃশ্য অবলোকন করে মনের অজান্তেই বলে উঠলো, “ওয়াও”।

সে সত্যিই স্বর্গের নয়ন মনোহর দৃশ্য দেখে অভিভূত হয়ে গেল।

পরের দিন সকালে স্বর্গের তত্তাবধায়ক তাকে নরকের গেটে শয়তানের হাতে হস্তান্তর করলো।
শয়তান তার সম্মানে একটা জাকালো নাস্তার আয়োজন করলো। পরে তাকে escort করে নিয়ে যাওয়া হলো টেনিস ক্লাবে। ওখানে গিয়ে সে খুব খুশি হলো। কারণ ওখানে সে তার পুরাতন বস, বেশ কিছু পুরাতন কলিগ এবং পুরাতন ব্যবসায়ীক বন্ধুদেরও সাক্ষাত পেল। সে কিছুক্ষণ টেনিস খেলল, সবার সাথে আড্ডা দিল। লাঞ্চের সময় তার পুরাতন বস তাকে নামকরা রেস্টুরেন্টে নিয়ে গেল। নানা উপাদেয় খাবারের সাথে ছিল নামকরা পানীয়।

লাঞ্চের পর তারা গলফ কোর্টে কিছু সময় কাটালেন। পরে সে অন্যান্য ব্যবসায়িক বন্ধুদের কাছে ফিরে গেল এবং তাদের সাথে জমিয়ে আড্ডা দিল।

পরে তাকে তার সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য ‘স্পা’ করানো হলো। স্পা শেষ হলে, একজন পরিচিত তাকে শপিং-এ নিয়ে গেল। সে খুব সুন্দর একটা সান্ধ্যকালীন গাউন কিনল, এবং শয়তান স্বয়ং তাকে নিয়ে গেল একটা জমকালো পার্টিতে যেখানে খাওয়া-দাওয়ার পাশাপাশি ছিল নাচ-গান, পানাহার এবং বিখ্যাত সব মানুষের সমাহার।

সন্ধ্যার দিকে একটি লিমোজিনে করে তাকে একটি পাঁচ তারকা হোটেলে ড্রপ করা হলো। সেখানে সে আকন্ঠ পান করলো, সুন্দর মোলায়েম সোফায় গা এলিয়ে দিয়ে পরম শান্তি অনুভব করতে লাগলো।

পরদিন সকালে সে স্বর্গের তত্তাবধায়কের সাথে সাক্ষাত করলো।

তাকে সে সুধালো, “নিশ্চয়ই আপনি সিদ্ধান্তে আসতে পেরেছেন?”

আমি নরকের যাবার সিদ্ধান্ত নিয়েছি” মহিলাটি ঘোষণা করলো।

“তাই হবে” বলে স্বর্গের তত্তাবধায়ক তাকে বিদায় জানালো এবং মেয়েটি নরকের গেটের সম্মুখে পুনরায় উপস্থিত হলো।

সে ভেতরে প্রবেশ করলো। সে তার বসকে ‘হাই’ বলল কিন্তু সে তাকে মোটেও পাত্তা দিল না। অন্যান পরিচিতরা তাকে উত্যক্ত করতে লাগলো। সে খুব অবাক হয়ে গেল। কালকে যাদের অমন দেখেছিল তারা আজ সবাই ছিল খুবই নোংরা, বিশ্রী, রোগগ্রস্ত, অপুস্টির স্বীকার, এবং তারা বসবাস করছিল একটি খোলা মরুভূমিতে। তারা সবাই খাদ্য, পানি, কাপড় এমনকি একটু আশ্রয়ের জন্য হাপিত্যেশ করে মরছিল।

“কি হলো”!?! বলে সে চেঁচিয়ে উঠলো :-*:-*

“আসলে” বস বলল, “কালকে তুমি ছিলে রিক্রুট, আর আজ একজন স্টাফ”।
:((:((:((:((

সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০২
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×