somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবাইকে আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ শীতের পিঠা খাওয়ার আমন্ত্রণ

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতকালের সবচেয়ে মজার খাবার কি-এই প্রশ্ন যদি সবাইকে করা হয় তবে আমার ধারণা বেশীরভাগ মানুষের উত্তর হবে ‘পিঠা’। সত্যি শীতকালের রসালো ও সুমিস্ট নানা রকমের নানা পদের পিঠার স্বাদ যে পায়নি তার জীবন বৃথা।

পিঠা আমাদের জাতীয় ঐতিহ্যের একটি অংশ। শীতের আগমন ঘটলেই সবার মনে পরে যায় শীতের পিঠার কথা। পিঠা ছাড়া বাংলার শীত পরিপূর্ণ হয় না। কনকনে শীতের সকালে কাঁপতে কাঁপতে পিঠা খাওয়া গ্রামের অতি পরিচিত দৃশ্য। শীতের পরিচিত এই অনুষঙ্গ পিঠার চল ইদানিং রাজধানীতেও দেখা যায়। পাড়ার মোড়ে মোড়ে নানা ধরণের পিঠার পসরা সাজিয়ে অস্থায়ী দোকান খুলে বসেন অনেকেই। বাহ্যিক দৃষ্টিতে এই সব পিঠার দোকানকে অনেক নোংরা মনে হলেও এসব দোকানে কিন্তু বিক্রি-বাট্রা মোটেও কম হয় না। ছেলে-মেয়ে, বুড়ো-বুড়িসহ সকল বয়সের, সকল পেশার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়েই পরখ করেন ভাপা, চিতই পিঠার স্বাদ।

অনেক সময় দেখা যায় এই সব দোকান থেকেই পিঠা অর্ডার দিয়ে তৈরী করে বাড়িতে বসে পরিবারের সবাই মিলে তা মজা করে উপভোগ করেন। আসলে ব্যস্ত নাগরিক জীবনে ঘরে পিঠা বানানোর সময় মেলা ভার। বাইরের দোকানই ভরসা। তাই রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ এসব পিঠার দোকানই আমাদের শহুরে জীবনের পিঠা রসনার অন্যতম ভরসা। অবশ্য এখন ঢাকায় অনেক নামী-দামী হোটেলেও হরেক রকমের শীতের পিঠা পাওয়া যায়।

যাইহোক, আমার উদ্দেশ্য কিন্তু শহুরে পিঠা নিয়ে নয়। আমি বলতে চাইছি শীতকালে আমাদের এলাকায় বা আমাদের বাড়িতে কি কি পিঠা খেতাম। চলুন একে একে মজা করে খাই নানা স্বাদের পিঠা।

দুধ পিঠাঃ

শীতকালীন পিঠার রাজা হলো দুধ পিঠা। এর স্বাদ তুলনাহীন। আমাদের বাড়িতে শীতের সিজনে মাঝে মাঝেই এই পিঠা বানানো হত। মনে পড়ে যেদিন পিঠা বানানোর কথা থাকত সেদিন মনের ভেতরে সবসময় আনন্দ কাজ করত। খেলাধুলার জন্য বাইরে গেলেও বাড়ি ফেরার একটা তীব্র তাড়া অনুভব করতাম। অবশেষে বাড়ি ফিরেই হাত-মুখ ধুয়ে সোজা পিঠা খেতে বসা। তবে দুধ পিঠা সবচেয়ে মজা লাগে শীতের সকালে। এত্ত স্বাদ! কি আর বলব। ঠান্ডায় দুধ সমেত পিঠাগুলো প্রায় জমে যেত। হাতও ঠান্ডায় জমে যাবার যোগার হত। তবু এর স্বাদ যে অমৃত! তাই ঠান্ডা ভুলে খেতে বসে যেতাম। খাওয়ার পরেই ঠকঠক করে গা কাঁপত; সাথে দাঁতে দাঁতে ঠোকাঠুকি। এরপর রোদ পোহানোর উদেশ্যে ভো দৌড়। সত্যিই সে এক মজার অভিজ্ঞতা।

গ্রামের একটা কমন ব্যাপার হলো ‘দাওয়াত খাওয়ানো বা খাওয়া’। যেদিন বাড়িতে পিঠা বানানো হত সেদিন বাড়ি লোকে গমগম করত। আমরা আত্বীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের পিঠা খাওয়ার দাওয়াত দিতাম। তাদের প্রায় সবাই অতি উতসাহ সহকারে পিঠা খেতে আসতেন। আমরা বাড়ির সবাই মিলে আনন্দের সাথে তাদের আপ্যায়ন করতাম। সবাই মিলে মজা করে পিঠা খাওয়া হত। আমরাও মাঝেই মাঝেই দাওয়াত পেতাম। সানন্দে হাজির হতাম পিঠার রস আস্বাদনে। আহা! বড়ই মধুর ছিল সেই সময়গুলো।

আর একটা কথা। নতুন বা পুরাতন জামাই আপ্যায়নের জন্য দুধ পিঠার জুড়ি নেই। যারা এখনও বিয়ে করেননি তারা এই শীতকে কাজে লাগান। ;););)
পথে-ঘাটে প্রায়ই দেখা যায় পিঠার হাড়ি হাতে আত্বীয়ের বাড়ি যাচ্ছে মানুষ।

চেখে দেখেন এক প্লেট দুধ পিঠা।

(অনেক দিন হলো চেস্টা করেও ছবি আপলোড করতে পারছি না। আপনারাই বলেন এই ধরণের পোস্টে ছবি না দিলে চলে? দয়া করে দুধ পিঠার কল্পনা করে কাজ চালিয়ে নিন)। /:)/:)

পুলি পিঠা বা কুশলি পিঠাঃ

স্থানীয় ভাষায় আমরা এটাকে বলি ‘কুশলি’ পিঠা। এটি চালের গুড়া দিয়ে তৈরী করা হয়। সুন্দর ডিজাইন করে এটা তৈরী করা হত। কুশলি পিঠার আসল মজা এর ভেতরের সুস্বাদু নারকেলের মিশ্রণ। কুড়ানো নারকেল, খেজুর গুড় ও নানা পদের মশলা দিয়ে ভাল করে মিশিয়ে পরিমাণ মত জ্বাল দিয়ে তৈরী করা হত এই মিশ্রণ। কুশলি পিঠা অনেকেই তেলে ভেজে খায়। আবার দুধ পিঠার সাথে একই পাত্রে ভিজিয়ে খাওয়া হয়। দুধে মিশ্রিত কুশলি পিঠার স্বাদ একেবারে অনন্য।

ভাপা পিঠাঃ

অতি পরিচিত ও সুস্বাদু আরেকটি শীতকালীন পিঠা। ভাপা পিঠা মানেই গরম গরম খেতে হবে। ঠান্ডা ভাপা পিঠা আর পান্তা ভাত একই জিনিষ। মনে পড়ে আমার আম্মা খুব সকালে উঠেই হাতের কাজ শেষ করে ভাপা পিঠা বানাতে শুরু করতেন। একটা-দুটা হলেই আমাদের ডাক পড়ত। আমরা দৌড়ে যেতাম চুলার ধারে। খুব মজা করে খেতাম। পিঠার ঠিক মাঝখানে থাকত পাটালী গুড় মিশ্রিত কুড়ানো নারকেল। সাথে থাকত খেজুরের গুড়। আহা! সে কি স্বাদ! আমাদের বাড়িতে বেশ বড় সাইজের পিঠা বানানো হত। কাজেই একটা খেলেই পেট ভরে যেত।

ভাপা পিঠা নিয়ে গ্রামে নানান মজার ঘটনা শুনতে পাওয়া যায়। নতুন বা পুরাতন জামাই যাই হোক না কেন শ্যালিকা বা ভাবীরা প্রায়ই ভাপা পিঠার ভেতরে গুড়-নারকেলের বদলে মরিচের গুড়া দিয়ে জামাইকে আচ্ছামত হেনস্তা করতেন। এ নিয়ে একটা বিখ্যাত গানও আছে।

তেল পিঠা বা পুয়া পিঠাঃ

এটিও বেশ মজার ও সুস্বাদু পিঠা। শীতকাল ছাড়াও অন্যান্য সময়েও এটার প্রচলন আছে। যাইহোক, এই পিঠা তৈরী করতে কিন্তু বিশেষ দক্ষতা থাকতে হয়। এটা না ফুললে তেমন মজা নেই। দেখতেও সুন্দর লাগে না। এটা গরম গরম যেমন মজা আবার শীতের সকালেও যথেস্ট ভাল লাগে। তবে এই পিঠায় তেলের ব্যবহার বেশী বলে কেউ কেউ এড়িয়ে চলেন। তবে আমি এটিও খুব পছন্দ করি।


ছৈ পিঠা ও মুঠোঃ

আমার ধারণা এটি অনেকের কাছে অপরিচিত। বা এমনও হতে পারে এটি ভিন্ন নামে পরিচিত। আমাদের এলাকায় (পাবনা) যেটা বানানো হয় সেটার আকার অনেকটা সেমাইয়ের মত চিকন। চালের গুড়া দিয়ে তৈরী করা হয়। মনে পড়ে আমার আপারা আগের দিন রাতে এটা তৈরী করে রাখত। অনেক সময় লাগত এটি বানাতে। পরের দিন কড়া রোদে এগুলোকে উত্তমরুপে শুকানো হত; যাতে রান্নার সময় একটার সাথে অন্যটি লেগে না যায়। সন্ধ্যার দিকে রান্না হত। পাটালী গুড় মিশ্রিত দুধের মধ্যে ছেড়ে দেয়া হত। এরপর ভাল করে জ্বাল দাও। কিছুক্ষণ পরে মজা করে খাও। অনেক সময় এর সাথে বেশ মোটা করে কিছু ছৈও মিশানো হত। এটাকে আমাদের এলাকায় ‘মুঠো’ বলা হয়। প্রথমে আঙ্গুল সমান একহারা একটা টুকরোকে ডান হাত দিয়ে মুঠি করে চাপ দিয়ে এটা তৈরী হত। যেজন্য এটাকে ‘মুঠো’ বলা হয়। এটিও গরম বা ঠান্ডা-দুটোই মজা।

আরো হরেক রকমের পিঠা এলাকাভেদে খাওয়া হয়। তবে আমার মনে হয় শীতকালীন পিঠা বলতে বেশীরভাগ মানুষই এইসব পিঠাকেই বোঝে।

এখন আর আগের মত করে পিঠার স্বাদ নেয়া সম্ভবপর হয় না। কারণ আমার আম্মার বয়স হয়েছে। আমরাই বরং তাঁর কস্ট হবে বিধায় আর এগুলো করতে দেই না। মা আমার ভীষণ কস্ট পায় তাঁর ছেলে-মেয়েদেরকে এসব খাওয়াতে না পেরে। তবু শীতের সিজনে বাড়ি গেলে আপাদের বদৌলতে আবার স্বাদ পাই নানান পদের পিঠার।

সবাইকে পিঠার দাওয়াত রইল।

ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×