somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪৯ সদস্যের মন্ত্রিসভায় আপনার এলাকার উন্নয়নের জন্য কয়জন পেলেন?????

১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(পাবনার গোপালপুর মহল্লার হেমসাগর লেনে জন্ম নেয়া রমা দাস গুপ্ত ওরফে সুচিত্রা সেনের বিদেহী আত্বার শান্তি কামনা করছি। মহানায়িকার মহাপ্রয়াণে আমরা শোকাভিভূত)।

দশম জাতীয় সংসদ নির্বাচন সদ্যই হয়ে গেল। টানা দ্বিতীয় বারের মতো সরকার গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনেকটা তড়িঘড়ি করে নির্বাচিত প্রতিনিধিরা ৯ জানুয়ারি শপথ গ্রহণ করেন। গঠিত হয় ৪৯ সদস্যের মন্ত্রিসভাও। ১২ জানুয়ারি বঙ্গবভনে তারা শপথ গ্রহণ করেন।

এবারের মন্ত্রীসভার অবস্থা অবশ্য একেবারে লেজেগোবরে। জাতীয় সংসদের অপরিহার্য অঙ্গ বিরোধী দলই খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই ঘি, মাখনের স্বাদ পেতে মরিয়া। শেষ পর্যন্ত এমন এক মন্ত্রীসভা গঠিত হয়েছে যে, রাস্ট্রবিজ্ঞানীদের নতুন করে বই-টই ঘাঁটাঘাঁটি করতে হচ্ছে কবে, কোথায় এমন এক অদ্ভুতুরে মন্ত্রীসভা গঠিত হয়েছিল। কেননা এখানে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সেই সুবিখ্যাত সজ্ঞা “জনগণের সরকার, জনগণের দ্বারা এবং জনগণের জন্য” একেবারে অচল। এজন্য বাদ বাকী আইন-কানুন মানার অত গরজ নেই! আর আওয়ামী লীগ কিইবা করবে! জাতীয় পার্টিকে সরকারে না রাখলে যদি আবার ভেগে যায়! এদের চরিত্র তো আবার ফুলের মত পবিত্র!! X(X( আচ্ছা জাতীয় পার্টির মন্ত্রীরা বসবে কোথায়?

যাইহোক, সরকার রাজী থাকলে “গোটা দেশের মানুষ” ‘বিরোধী দল’-এর ভূমিকা নিতে পারে। ব্লগার ভাই-বোনেরা, আমার প্রস্তাবে রাজী আছেন নাকি?

৬৪ জেলার দেশ বাংলাদেশ। কিন্তু ৪৯ জনের এই মন্ত্রিসভায় ৬৪ জেলার মধ্যে ঠাঁই পেয়েছেন ৩৭টি জেলার নির্বাচিত সাংসদরা, বাদ পড়েছেন ২৭টি জেলার প্রতিনিধি। এই ২৭টি জেলা থেকে কোনো প্রতিনিধির ঠাঁই হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মন্ত্রিসভার বহরে। আবার একই জেলা থেকে একাধিক মন্ত্রীত্ব পাবার নজিরও আছে। স্বরাস্ট্র ও পররাস্ট্র মন্ত্রী পদ এখনো খালি আছে। নতুন দু’জন হবেন আশা করা যায়।

আমি ঢাকার ভোটার। আমার নেতা (?) uncontested ছিলেন। শুধু তাই নয়। তিনি মন্ত্রীও হয়েছেন; স্বরাস্ট্র প্রতিমন্ত্রী। একটা কাকতালীয় ব্যাপার ঘটে গেছে। এবারও স্বরাস্ট্র প্রতিমন্ত্রীর লোক হিসেবেই আছি :-*:-*। কিভাবে? আমার গ্রামের বাড়ি পাবনা। এখানে মোট ৫টি আসন। আমাদের এলাকা পাবনা-১ এর মধ্যে পড়েছে। গতবার এখানে এমপি ছিলেন সদ্য সাবেক হওয়া স্বরাস্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি জালিয়াতি করে এবারও এমপি হয়েছেন। হারিয়েছেন গত আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ সাহেবকে। তবে এবার টুকু সাহেবের কপালে কোন মন্ত্রিত্ব জোটেনি। মেজাজটাই বিলা হয়ে গেছে X((X((। তবে পাবনা জেলায় একজন মন্ত্রী আছে অবশ্য। যাইহোক, আমার জানামতে স্বাধীনতার পর এই প্রথম আমরা (পাবনা-১) মন্ত্রী পেলাম না। /:)/:)

বিএনপি-র সময়ে এখানে মন্ত্রী ছিলেন নিজামী। ...থামুন ভাই, আরো আছে। আমাদের এলাকা যেমন বড় রাজাকার জন্ম দিয়েছে তেমনি সবচেয়ে বড় মুক্তিযোদ্ধাদের একজনের বাড়িও এখানে। তিনি হলেন এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকার, যিনি এ. কে. খন্দকার নামেই সমধিক পরিচিত। নতুন করে উনার পরিচয় দেবার দরকার আছে? একটা কথা, তিনি পাবনা-২ আসনের এমপি। তবে ২ নং আসন আমাদের এলাকার কিছু অংশ নিয়ে গঠিত। তার মানে আমাদের এলাকার কিছু অংশ পাবনা-১ এবং বেশীভাগ অংশ পাবনা-২ নং আসনের মধ্যে পড়েছে।

যাইহোক, আপনাদের খবর কি? আপনারা কে কে মন্ত্রিত্ব পেলেন?

আপনারা কোন দলে পরেছেন? ৩৭ নাকি ২৭???????

লিখে জানান।

সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×