somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসা আসলে কি?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়, বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেওয়া, এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালোবাসা থেকে পৃথক করা যায় না।

ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে, যেমন: নিষ্কাম ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা, আত্মীয়দের প্রতি ভালোবাসা ইত্যাদি। আরো সঠিকভাবে বলতে গেলে, যে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি অতিরিক্ত স্নেহ প্রায় সময় খুবই আনন্দদায়ক হতে পারে... এমন কি কোনো কাজ কিংবা খাদ্যের প্রতিও। আর এই অতি আনন্দদায়ক অনুভূতিই হলো ভালোবাসা।

তবে আমরা সবাই পরে থাকি বিশেষ ব্যক্তিকেন্দ্রিক ভালবাস নিয়ে। বেশীরভাগ মানুষের কাছে ভালবাসা মানে হলো কপোত-কপোতীর প্রেম। এর ফলে ‘বিশ্ব ভালবাসা’ দিবসটিই আদতে সংকীর্ণ হয়ে পড়েছে। অথচ ভালবাসা বহুমাত্রিক। এর পরিসর ব্যাপক। চলুন এর কিছু নমুনা দেখা যাক।

ভালবাসা আসলে কি?

ভালবাসা হল যখন জন্মদাত্রী মা গভীর মমতাময় আমাকে চুমু খায় এবং বলে ‘আমার বেটা/বেটি লাখে এক…’
ভালবাসা হল যখন আপনি কাজ শেষে বাড়ি ফেরেন এবং আপনার জন্মদাতা পিতা চরম উদ্বিগ্ন কন্ঠে বলেন, আরে বেটা! আজ এত দেরী হলো যে…’

ভালবাসা হল যখন আপনার বন্ধুসুলভ অভয়ের সুরে বলেন, ‘এই যে হিরো, তোমার জন্য মেয়ে দেখা হচ্ছে, কোন পছন্দ থাকলে আমাকে বলো…’

ভালবাসা হল যখন বড় ভাই আপনার দুশ্চিন্তাগ্রস্থ চেহারা দেখে বলে ওঠেন, ‘তুই কোন টেনশন করবি না ভাই, আমি আছি না…’

ভালবাসা হল যখন আপনার মুড অফ থাকে এবং আপনার দরদী বোন এক কাপ গরম কফি হাতে দিতে দিতে বলেন, ‘চল ভাই, কফিটা শেষ করে দু’জন কোথাও থেকে বেড়িয়ে আসি…’

ভালবাসা হল যখন আপনার বেস্ট ফ্রেন্ড আপনাকে ঝাপটে ধরে এবং বলে, ‘তোকে ছাড়া আড্ডা জমে না রে দোস্ত…’

এগুলোই হলো ভালবাসার শ্রেষ্ঠতম মুহূর্ত। জীবনে কখনোই এসব মিস করবেন না।

ভালবাসা মানে শুধু বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকা নয়। ভালবাসা মানে এই নয় যে, একটি ছেলে একটি মেয়ের হাতে হাত রেখে শহরময় ঘুরে বেড়াবে। বরং ভালবাসা হল, আপনার জীবনে বিশেষভাবে জড়িয়ে আছে এমন সবাইকে ভালবাসুন।

এটাই ভালবাসা, যখন একটি ছোট্ট শিশু তার বাবার মাথাটা পরম আদরে ম্যাসাজ করে দেয়।

এটাই ভালবাসা, যখন একজন স্ত্রী তার স্বামীর জন্য চা বানায় এবং স্বামী তার প্রিয় স্ত্রীকে সাথে নিয়ে তা পান করে।

এটাই ভালবাসা, যখন মমতাময়ী মা তার প্রিয় সন্তানকে কেকের সবচেয়ে সুন্দরতম টুকরোটাই দেন।

এটাই ভালবাসা, যখন আপনার বন্ধু পিচ্ছিল পথে আপনার হাতটা শক্ত করে ধরে রাখে।

এটাই ভালবাসা, যখন আপনার ভাই আপনাকে মেসেজ দেয় এবং জিজ্ঞেস করে ‘বাড়িতে কি সময়মত পৌছেছো…’

এটাই ভালবাসা, যখন আপনার প্রিয় মানুষের চোখে আপনার প্রতি ভালবাসা ও শ্রদ্ধামাখা দৃষ্টি লক্ষ্য করেন।

এটাই ভালবাসা, যখন একজন পিতা কাজ শেষে ঘরে ফেরে, আর তার ছোট্ট সন্তান তার কোলে ঝাপিয়ে পড়ে।

এভাবেই প্রতিদিন আমাদের সবার জীবনে এরকম অসংখ্য ছোট ছোট ভালবাসার মুহূর্ত আসে ও যায়। আমাদের উচিত এই অনাবিল মুহূর্তগুলোকে যথাসম্বব কাজে লাগানো।

সবশেষ কথা, Love is actually a name of "care"

কাজেই আসুন আমরা সবাই একে অপরকে ভালবাসি। ভালবেসে পৃথিবী সরিয়ে ফেলি সব জঞ্জাল। একমাত্র ভালবাসাই পারে পৃথিবীটাকে বাসযোগ্য করতে।

সবাইকে ধন্যবাদ।

কৃতজ্ঞতাঃ
১. Laughing Colors নামে একটা ফেসবুক পেজ
২. উইকিপিডিয়া।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×