২০১৪ সালে বিশ্বকাপে সুযোগ পাওয়া ৩২ টা দলের মধ্যে হন্ডুরাস ছিলো হয়তো সবচেয়ে দূর্বল দল। আমরা বাংলাদেশীরা অবশ্য এনিয়ে প্রচুর মজাও করেছি। কোন একজন "হন্ডুরাসের বাংলাদেশী ফ্যান" নামে কোন একটা পেইজ খুলে ফেললো।
হাজার হাজার ফলোয়ার হলো সেই পেইজে। প্রচুর পোস্ট, ট্রল শেয়ার হলো।
কিভাবে যেন সেই পেইজ হন্ডুরাসের মিডিয়ার চোখে পড়লো। তারা অবশ্য বুঝেনি বাংলাদেশীরা মজা করেই এই পেজ তৈরী করেছে।
তো তারা খুশী হয়ে তাদের প্রথম জয় বা গোল বাংলাদেশের উদ্দে্যশ্যে উৎসর্গ করে দিলো। অবশ্য তারা কোন গোল দিয়েছিলো কিনা আমার মনে নেই।
(ও হ্যা, দয়া করে এই ঘটনা নিয়ে কোন রেফারেন্স বা নিউজ লিঙ্ক চাইবেন না। আমি ফেসবুকে মানুষের স্ট্যাটাস দেখেই এটা জানতে পেরেছিলাম।)
দেখুন আমরা কত সহজেই কোন একটা দেশের, জনগণের সুনজরে আসতে পারি। আমি বলছি না ব্রাজিল বা আর্জেন্টিনার ফ্যান পেইজ খুলে তাদের নজরে আসতে হবে। তবে আমরা মনে হয় তাদের এতো অপমান না করলেও পারি।
একজন দেখলাম একটা ছবি শেয়ার করে মেসির হাতে বদনা ধরিয়ে দিয়েছে।
আরেকটা ছবিতে দেখলাম মেসি কাপ না জিতে নেইমারের জুতায় চুমু দিচ্ছে।
আরেকজন মেসিকে গালাগালি করে স্ট্যাটাস দিয়েছে আর্জেন্টিনাকে কোন কাপ জিতিয়ে না দেয়ার অপরাধে।
এরকম আরোও হাজার হাজার পোস্ট, হাজার হাজার ট্রল।
ছি...!...ছি...!
যারা এসব বানায় আর যারা শেয়ার করে তাদের প্রতি একরাশ ঘৃণা ছাড়া আর কিছু বলার নেই।
আসলে আমরা যাদের নিয়ে এতো মাতামাতি করি; একবার ভেবে দেখুন তাদের চোখে পড়লে ব্যাপারটা কেমন দেখাবে।
যারা এসব করে তাদের পরিচয় আমার জানার দরকার নেই; তবে এতোটুকু বলবো, আপনি কিন্তু সবকিছুতেই শুধু নিজেকে বা আপনার পরিবারকে প্রতিনিধিত্ব করছেন না। প্রতিনিধিত্ব করছেন আপনার সমাজকে। অনলাইন দুনিয়ায় প্রতিনিধিত্ব করছেন আপনার দেশকেও।
ব্রাজিল বা আর্জেন্টিনা যদি জানতে পারে তাদের ফ্যানরা এরকম তাহলে হয়তো ফিফাকে বা গ্ল্যোবাল খেলার চ্যানেলগুলোকে একসময় অনুরোধ করবে তাদের খেলা যাতে বাংলাদেশে প্রচার করা না হয়।
না, এরকম হবার কোন সম্ভাবনা বাস্তবে নেই। তবে আপনার দেশের প্রতি তাদের শ্রদ্ধাবোধ কিন্তু চিরজীবনের জন্যই উধাও হয়ে যাবে।
স্যরি, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আমার মুখে হয়তো এতো কথা মানায় না।
তবে একটা কথা বলে শেষ করি, নিজের সমাজকে, নিজের দেশকে কোথাও বড় করতে পারেন আর না পারেন; অন্ততপক্ষে ছোট করবেন না।
এদেশটা আপনার একার না, আমাদেরও।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৬ ভোর ৪:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


