যুদ্ধাপরাধী কাদের মোল্ল¬ার রায়ের পর বাংলাদেশের তরুণেরা দ্বিতীয় বিপ্লব শুরু করে দিয়েছে মন্তব্য করে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘পাঁচটি অভিযোগের মধ্যে তিনটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পরও ফাঁসির আদেশ হয় নাই। অথচ আগেরটার ক্ষেত্রে হইছে। এর পিছনে কী রহস্য লুকিয়ে আছে, তা জানতে চাইছে প্রতিবাদী এ তরুণেরা।’ তিনি বলেন, ‘এই তরুণেরা আমাগোও ছাড়ে নাই। তারা (তরুণেরা) আমাদেরও সন্দেহের চোখে দেখছে। তারা ভাবছে, কাদের মোল্লার ফাঁসি হয় নাই, নিশ্চয়ই এর পেছনে আওয়ামী লীগের আঁতাত আছে।’
আজ শুক্রবার বিকেলে কুমার নদে নতুন একটি সেতুর উদ্বোধন উপলক্ষে শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন।
প্রবাসীকল্যাণমন্ত্রী যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে বলেন, ‘আমরা সবাই ক্যাপিটাল পানিশমেন্ট দাবি করি। তা ছাড়া আমাদের ভুলে গেলে চলবে না, দেশে যুদ্ধাপরাধীদের বিচারের আয়োজন আওয়ামী লীগই করেছে।’
খন্দকার মোশাররফ হোসেন প্রতিবাদী তরুণদের প্রশংসা করে বলেন, ‘আমরা যে প্রতিবাদ করতে পারিনি, আজ আমাদের নাতি-নাতনির বয়সী তরুণ-তরুণীরা সেই প্রতিবাদ করে জানিয়ে দিয়েছে বাংলাদেশে রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধীদের কোনো জায়গা নেই।’
শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মইনউদ্দিন আহমদ, পুলিশ সুপার জামিল হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায় প্রমুখ।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




