somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" নিজের চিন্তাকে প্রভাবিত করার ক্ষমতা সেই সকল লোকের হাতে তুলে দেওয়া উচিৎ নয়, যাদের কাছে আপনার কোন মূল্য নেই । "

২০ শে জুন, ২০১৫ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আমার বেক্তিগত জীবন নিয়ে খুব কম লেখার চেষ্টা করি পাঠকদের সামনে । কিছু জিনিস বলতে খুব ইচ্ছা করছে ।

গত সাতদিন ফেসবুকে ঢোকার সময় পাইনি সেভাবে। শুধু দু/একজন মানুষের ম্যাসেজের রিপ্লে দিয়েছি প্রয়োজনে । তাই ঠিকমত জানিও না চারদিকে কী অবস্থা। বেক্তিগত সমস্যার কারনে ফেসবুকে এখন অ্যাড করি না খুব বেশি কাছের লোক পরিচিত ছাড়া। গত কয়েকদিনের না পড়া ম্যাসেজ গুলা নিয়ে বসলাম, তাতে সারাদিন পরিচিত এবং কম পরিচিত যে পরিমাণ মানুষের কাছ থেকে যে পরিমাণ মেসেজ পেয়েছি, শুভকামনা দোয়া , তাতে সারাটা দিন খুব ভাল গেল ।

জিদ ও একগুয়ে স্বভাব নিয়ে পথ চলা শুরু করেছি এক যুগেরও বেশী সময় ধরে।

অতিতে যে আমাকে কষ্ট দিয়ে গেছে, বর্তমানে তারাই বিনোদিত করে, তাদের কাজ ও জীবন যাপন আমকে বিনোদিত করে । ভাবি কতটা বোকামি করেছি কষ্ট পেয়ে ।

বর্তমানে চারিদিক ভণ্ড জ্ঞানী মানুষে সয়লাব । তারা যাই জানেন না কেন, না জানেন, না পারেন কোন ব্যাপারই না তাদের কাছে !! আমাকে জ্ঞান দিতে হবে এটায় মুখ্য উদ্দেশ্য তাদের ।

তবে একটা সত্যিকার উপলব্ধির বিষয় হল, যে গাছ যত বেশি বৃদ্ধ জ্ঞানের ভারে নুয়ে পড়ে। মাথা তাদের নিচু থাকে যত প্রাপ্তি খাতা ভারী হোক না কেন। আজীবন তারা নিজের জ্ঞানের পরিধি বাড়ায় । অন্নের ভালো কামনা করা ছাড়া গলাবাজি করে অন্যকে জ্ঞান দেওয়ার কথা তাদের মাথায় ই নাই । এরা সত্যিকার জ্ঞানী । ভালো মানুষও বটে ।
আর সেইসব মানুষের জন্য আমার শ্রদ্ধাবোধ কাজ করে । আমার আদর্শ তারাই ।

পুরানো দিনের কথা ভাবছি ঠিক এই মুহূর্তে......

আজ ঠিক এই সময়ে দাড়িয়ে যেমন বন্ধুসুলভ আচরণ, লেখালিখি ও জীবন-যাপনের জন্য অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি ।
তেমনি লেখালিখির জন্য গত এক বছরে যে পরিমাণ Threat এবং যে পরিমাণ গালি সমালোচনা এ জীবনে মোকাবেলা করতে হয়েছে যে, এসব এখন একেবারেই গা সওয়া হয়ে গেছে। প্রতিযোগিতায় গণ্ডার আমার অনেক পেছনে থাকবে বলেই ধারণা আমার । তাই আমার জন্য কেউ টেনশন নিয়েন না।

আজকে আমার নামে আরো নতুন নতুন যে সব কাহিনি আবিষ্কার হয়েছে শুনলাম তার মধ্যে একটি তুলে ধরছি ,

ম্যাসেজে আমাকে খুব সুইট করে সুনাম করার মাধ্যমে বাঁশ দিলেন একজন। এইখানে কথাটার টেকনিকটা খুবই চমৎকার!!! যে কেউ প্রথম পড়া মাত্রই ধরতে পারবেন না । লেখাটা ছিল ঠিক এমন,
"U r very nice girl if u don't have some misconceptions those you believe "...

আর কয়েকটা মানুষের কথা শুনে ব্যাপক বিনোদন লাভ করলাম।

এসব ভেবে লাভ নেই... এ ধরনের লোকেরা সাধারণত মানুষের সাথে তর্ক করতে পছন্দ করেন না । ... যাবেন না তর্কে । উনি একবার তর্ক শুরু করলে নিজে হার না মানা পর্যন্ত ছাড়বেন না। ওনাকে হারানো সহজ না। আরো কিছু ব্যাপার আছে যা বললে ওনাদের সমালোচনা করা হবে। আমি মানুষের সমালোচনা করতে পারি না।

গত এক বছর আগের একটা কথা মনে পড়ে যাচ্ছে, একজন আমাকে টেক্সট করছিলো এমন যে,
ভালো পরিবারে জন্মালে, ভালো প্রতিষ্ঠানে পড়লে Etiquette, Courtsey, Mannerism শেখা যায় না!!

যাই হোক একটা সময় দেখা গেসে কিছু মানুষ অনেক জ্ঞান দিতে গিয়েছে, আমার নাকি Etiquette, Courtsey, Mannerism এইগুলা মেনে চলা উচিৎ। ঘটনা দুঃখজনক হলেও সত্য যে, প্রকিতপক্ষে তাদের অতিত বিশ্লেষণ করলে দেখা যায় তারাই এইগুলা মেনে না চলার কারনে মানুষের কাছে বেয়াদপ বলে পরিচিত।

মার্ক টোয়েন স্যার এর সেই বানীটি এইখানে উল্লেখ যোগ্য ,

"কিছু মানুষের সাথে তর্কে জড়াবেন
না,তারা আপনাকে টেনে হিঁচড়ে তাদের লেভেলে নিয়ে যাবে,
এবং এরপর তাদের অভিজ্ঞতা দিয়ে আপনাকে পরাজিত
করবে | .......


কিভাবে আপনি যে কোন আর্গুমেন্টে জিতবেন এবং হাসিমুখে ফিরে আসবেন এই ধরনের মানুষের থেকে?
আপনার সব আর্গুমেন্ট 'আক্ষরিক অর্থে' জেতার দরকার নেই।
প্রতিপক্ষের আগে উত্তেজিত হবেন না। গালি শুরু করবেন না। তর্কে প্রথমে প্রতিপক্ষকে এগিয়ে থাকতে দিন। প্রতিপক্ষের শক্তি ক্ষয় করে ফেলুন। এ অনেকটা রণকৌশলের মতো।

জাস্ট ফ্র্যাংকলি স্পিকিং কিন্তু শেষ হাসিটা যেন আপনিই হাসতে পারবেন ।


জীবনে নানা সময়ে শেখার জন্য হলেও আমি কোন না কোন আর্গুমেন্টে জড়িয়েছি কারর কারর সাথে । সেটা হতে পারে খুব পরিচিত কারো সঙ্গে কিংবা একেবারেই অপরিচিত মানুষের সঙ্গে হতে পারে । কিন্তু সময় পাল্টেছে । একটা জিনিস ভেবে দেখুন ,

" নিজের চিন্তাকে প্রভাবিত করার ক্ষমতা সেই সকল লোকের হাতে তুলে দেওয়া উচিৎ নয়, যাদের কাছে আপনার কোন মূল্য নেই । "
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৫ রাত ১২:২৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×