somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" কালো তারে বলে গাঁয়ের লোক "

২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৃষ্ণকলি. কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলাদিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ।
রবিন্দ্রনাথ সেই কোন উনিশ শতকে কৃষ্ণকলি মেয়ের উপরে প্রেমে পড়ার কথা লিখে গেছেন । লেখা গুলো পড়তে উপলব্ধি করতে আসলেই ভাল লাগে। হৃদয় ছুয়ে যায় ।

বন্ধু মাদারি খুব মনে পড়ছে তোমার কথা।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং করতাম চট্টগ্রামে বোনের বাসায় থেকে। ক্লাস করে বাসায় ফেরার পথে বন্ধু আমাকে ডেকে দেখিয়েছিল ছাতা মাথায় এক রমনীকে। এইনা চেহারা তার আবার ভাব এটা বলে আমার সামনে বেঙ্গ করে। আমার যতদূর বিশ্বাস মাদারি জানত না সেই কৃষ্ণকলি আপুটি আসলে কে!!
পরের দিন একই সময় একই রাস্তায় আবার আমাদের সামনে দিয়ে আপুটিকে দেখেছিলাম।
“মাদারি তুমি কার না কার ছাতা দেখিয়ে আমারে বল দেখ ফালতু ভাবের মেয়ে না।কালো বলে ব্যাঙ্গ কর!!
”আমি দেখি ছাতার ভিতরের পিঠে লেখা “ নার্গিস”, শিক্ষিকা, চবি ।
সেই মাদারি কিন্তু পর দিন থেকে বাড়ি ফেরার সময় আমার সাথে আর বাড়ি ফিরত না। পাশ কাটিয়ে অন্য রাস্তায় দিয়ে যেত । মনে হয় তার ফর্সা চামড়ার ইগোতে কথাটি আঘাত দিয়েছিল।

আমি কিন্তু আসলে নারীবাদী নই। শুধু মাত্র নারীত্বে বিশ্বাসী নই।

আমি মানুষ!
আমি সাধারণ কেউ। ভাবছি ও সাধারণ কথা।

আমি তসলিমা নই,
আমি পুরুষের পা চাটা দাসী ও নই।
আমি বিশ্বাস করি-
মনের ইচ্ছার বাইরে জোড় করে সহবাস করায় যদি স্ত্রী কে ধর্ষন করা হয়,
তাহলে স্বল্প বেতনের স্বামীর আয় থেকে অযথা ব্যাগের পর ব্যাগ কেনাকাটা করাও ছিনতাই।

সাম্প্রতিককালে দেখি সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন পেইজ,গ্রুপে মেয়েদের নিয়ে প্রায় ব্যঙ্গ করা হয়।
বিষয় মেকআপ।
আটা ময়দা মাখা মেয়েরা।
এমন কি কিছুদিন আগে প্রথম আলোতে পড়লাম,
নবদম্পতির বিবাহ বিচ্ছেদ হয়েছে স্ত্রীকে মেকআপহীন অবস্থায় দেখতে পেয়ে।

আজ আপনি যে মেয়েকে নিয়ে ব্যঙ্গ করলেন আটা ময়দা রে,
আগামীকাল সেই বিবাহিত আপনি বাসায় ফেরার পথে স্ত্রীর জন্য পাউডারের ডিব্বা, লেবস্টিক হাতে বাসায় ফিরবেন।
কিন্তু কেন?
কারণ আপনিও চান আপনার বউ কে আর এক্টু বেশি আকর্ষণীয় লাগুক।
আপনার ও ইচ্ছে হয় সহকর্মীরা বলুক
"আপনার ঘরণী তো মাশ-আল্লাহ"।

ব্রিটিশরা চলে গেছে অনেক আগেই।
কিন্তু ওদের চিন্তা ধারা দিয়ে গেছে আমাদের আত্মায়।
আমাদের সমাজে সাদা/ফর্সা চামড়ার মেয়ে,
আমার মোটা বেতনের ছেলের মূল্যায়ন অসীম।
বিপরীত পক্ষ অপমানের বস্তু।

আমি আজ পর্যন্ত কোন পুরুষের মুখে শুনি নি-
বিয়ে করতে গিয়ে ঘটককে বলেছে "আমার জন্য একটা শ্যামলা মেয়ে দেখবেন।"

আমি কখনো এ ও দেখিনি স্কুলে যাওয়ার পথে ফর্সা মেয়ের পাশেই হেঁটে যাওয়া কালো মেয়েটিকে কেউ "ভালবাসি" লিখে প্রেমপত্র দিয়েছে। সবাই দৃষ্টি ঐ সাদা চামড়ার দিকেই ছিল। কালোমেয়েদের কেউ হয়তো ভালই বাসে না। কেবলই সময় কাটানো বা প্রেমের নামে ভোগ করার প্রয়াস।

বউ ফর্সা নাহলে সমাজে স্ট্যাটাস থাকবে না,
বাচ্চাকাচ্চা হলে ওরা ও ফর্সা হবে ব্লা ব্লা সব যৌক্তিক কথাও প্রচলিত আছে।

কখনও দেখেছেন
টিভিতে কালো কোন আপু খবর পাঠ করছেন?
কয়টি কালো মেয়েটি এয়ার হোস্টেস হয়েছে?
কিংবা কালো মেয়েটি নাটকের/সিনেমার হিরোইন? (গল্পের প্রয়োজনে ব্যতীত)
পরিসংখ্যান করে দেখবেন কি?
একটা ফর্সা মেয়ের বিয়ের প্রস্তাব/প্রেমের প্রস্তাব
এর তুলনায় একটা কালো মেয়ের কয়টা?
আর যৌতুক, সামাজিক অমর্যাদা তো আছেই।

শুনো মেয়ে,
নাক বোঁচা, চোখ চাকমা, লম্বা খাটো যাই হও না কেন তোমার চামড়া কিন্তু ফর্সা হতে হবেই।
তবেই তুমি সুন্দরী নামের পরিচয়পত্র পাবে।
নয়তো তোমার একটুকুই শুনে সন্তুষ্ট থাকতে হবে-
"কালো হলে কি হবে, মেয়েটার চেহারা ভালই"।

আজ আমরা আটা ময়দা কেন দিচ্ছি?
আমাদের একটু ফর্সা দেখাক,
ফর্সাদের মত আমাকেও কেউ সুন্দরী বলুক।
কালো বলে আমি যেন ছোট না হই,
নিরব অপমানের আস্তরে আমি ঢাকা না পড়ি।

কালো যদি মন্দ হত কেশ পাকিলে কান্দ ক্যানে?

শুনুন ভাই,
আমি আজ চ্যালেঞ্জ করছি-
আপনি আর আপনারা ফর্সা মেয়েদের বাদ দিয়ে
কালো মেয়েকে নির্দ্বিধায় বিনাশর্তে বিয়ে করুন,
সম্মান দিন,
পছন্দ করুন,
মর্যাদা দিন,
কাল থেকে একটা মেয়েও আর আটা মাখবে না।
কাল থেকে ফেয়ার এন্ড লাভলী, বি বি ক্রিম কোম্পানির ধ্বস নামবে।
কাল থেকে কেউ আর অযথা ফর্সা হয়ে
আপনার দৃষ্টি আকর্ষণের জন্য
পাউডারের আস্তরে নিজের কালোত্ব লুকাবে না।

সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:১০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×