
কাথা থেকে মাথাটা একটু বের করে বাইরে তাকালাম। জানালা দিয়ে অবিরাম বর্ষণ দেখা যায়। বৃষ্টির রিমঝিম শব্দ হচ্ছে। বাইরে চমৎকার আবহাওয়া। উপরে তলায় টিনের চালে মনে হচ্ছে কেউ নুপুর পরে নাচছে। বাইরে যাবার প্রশ্নই উঠে না। কাথাটা আবার মুড়ি দিয়ে ঘুমানোর প্রস্তুতি নিলাম।
সেদিন মেয়েটির অনেক গল্প জমানো ছিল লেখার মতন। আজ আর বলার মতো কোন গল্পই মনে পড়ছে না।
সেই কবেই সাগরদাড়ির বুকে কপোতাক্ষ বিলীন
হয়েছে। তবুও শুয়ে শুয়ে মেয়েটির কল্পনায় ছেলেবেলার নদী। চোখ বন্ধ করতেই দেখা পাচ্ছে,,,
নীলচে নদী। অবিরাম বয়ে যায়।
অচেনা মাঝি ঐ নদীটায়
হাওয়া বয়ে যায়!
স্রোত বয়ে যায়!
স্রোতের সুরে পাগলা হাওয়ায়
মাঝি আনমনে গান গায়!
নিরালায় নাও বায় -
আর আনমনে গান গায়!
The great philosopher " John locke " এর মতে -
অতিরিক্ত অসুস্থতার মাঝে মানুষের ভিতর জীবন নিয়ে এক ধরনের হাই ফিলোসোফি কাজ করে,,,
মাথার ভেতর ভাল্লাগেনা নামক পোকারা মাকড়সার জালের মতো এলোমেলো ভাবে জাল বুনতে থাকে মেয়েটির। কোনো কোনো বিষন্নতার গল্প কাউকে বলা যায় না। অদ্ভুত সেই বিষন্নতা। বিচিত্র সেই মন খারাপ। আর সেই জালে হাসি আর আনন্দ গুলো আটকে যায়।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৯ রাত ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



