গল্পের প্লট গল্পের স্টেশনেই হাবুডুবু খায়,
এই তো হারিয়ে যাওয়া স্রোতের বিপরীতে।
জোছনার কানে কানে আজো বলি,
একটু আলো তুলে দাও হাতের মুঠোয়,
চেতনার নীল সোপান ছুঁয়ে দেয় আবেগকে।
দুঃখ বিলাস,অস্থির সুখের পায়রা সবই নিয়েছি,
জানি নিজেকে খুঁজে পাবনা সুতীব্র আলোয়
ব্যাস্ত স্রোতের ডানায় চড়েছি বলে।
ভেসেছি পলাশের মুগ্ধতায়, শীতের কুয়াশায়..
নিঝুম শীতের রাতে, ঝিরিঝিরি কুয়াশায়,
চোখ ভিজলো, মুখ ভিজলো..
হৃদয়টা ভিজলো না।
সিদ্ধান্তহীনতার অপরাধ যখন ঠাঁই নেয়
অশুভ ভিমরতির আড়ালে
স্বপ্নকে মনের চিলেকোঠায় খুঁজে না পেয়ে
আজ না হয় বিস্মৃতির বদ্ধ কুঠিরে
কড়া নাড়লাম ..
আঁধারকে প্রশ্রয় দিতে গেলে মনের গহীনে
নিজের ঠিকানা করে নেয়
একটি অসমাপ্ত গল্প এখানে শেষ নয়
মনে রেখ দুরন্ত ভালবাসা পেলে গল্প ছেড়ে আমিও কবিতা লিখবো একদিন।
মনে রেখ....
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৯ রাত ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



