
স্বপ্নের মেল-গাড়ির অনিশ্চিত-নিশ্চিত অপেক্ষায়..
কোন একটি দীর্ঘদিনের অসমাপ্ত গল্পের
আস্তাচল ভেঙ্গে নতুন কোন গল্প-কবিতা সৃষ্টির ইঙ্গিত বা প্রত্যয় ঘোষণার একটা মুক্তমঞ্চ খুজছে লেখার বাক্যগুলো।।।
অসমাপ্ত গল্পদের সংখ্যা দিনে দিনে বেড়েই চলে
তবুও আমি লিখে চলি অসমাপ্ত গল্প।
অসমাপ্ত গল্পের সমাপ্তি নেই বলে,
অসমাপ্তির যন্ত্রণা ভীষন।
অসমাপ্ত গল্পদের সাথে রাস্তায় দেখা হলে
লক্ষ্য করি যে, তারা এই অসমাপ্ত অবস্থাতেই
বুড়ো হয়েছে।
কাঁচা পাকা চুলে উদভ্রান্ত হয়ে ঘুরছে অসমাপ্তির যন্ত্রণায় ধুকতে ধুকতে পথের ধারে হঠাৎ করে আমাকে দেখলেই চিনে ফেলে।
খুঁজে ফিরি...
অসমাপ্ত সেসব গল্পদের।
যারা জোনাকিদের ঝাঁক, অস্তাচলকে বিদায় দিয়ে আলোকে স্বাগতম জানিয়ে মেতে উঠে অদ্ভুত প্লাবনের বন্যায়।
কিছু কিছু গল্প না হয় অসমাপ্ত হয়েই থাক।
তবে অতৃপ্তি নিয়ে নয়,আলোকে ভালোবেসে...
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৯ রাত ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



