
শব্দরা মরে না। ওরা ক্লান্ত হলে, ঘুমিয়ে পড়ে।
স্বপ্নের ভেতর শব্দগুলো বেপরোয়া চলে তাদের ইচ্ছেমতো। অবিরাম মিলিয়ে যায় মনের কোণের স্বপ্ন যত। শব্দগুলো স্বপ্ন দেখায়।।
কিছুদিন শব্দরা ঘুমিয়ে থাকে, তখন চলে স্বপ্নের সাথে খেলা। এরপর ওরা একে একে জাগে। মুক্তি মেলে তখন কবির আর কবিতার ।।
গল্পটা কবে শুরু হয়েছিলো তা ঠিকমত মনে করতে পারছি না। স্বপ্নের শুরুর কথা কি আর কারো মনে থাকে? স্বপ্ন যেমন হঠাৎ শুরু হয়ে নিজের মত চলতে থাকে, গল্পের শুরুটাও তেমনি হঠাৎ।।
যে ঘটনা কোন পূর্বাভাস না দিয়ে শুরু হয় আবার পুর্বাভাস না দিয়েই শেষ হয়ে যায়, তাকে স্বপ্ন ছাড়া আর কি বলা যায় !!
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



