somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা

০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আবারও তুমি
--------------- মোঃ রুহুল আমীন ।
অদৃশ্য অন্তর্লোকে
তুমি চিরবিরাজিতা,
অন্তহীন আলোর রোহিনী
দিনে এবং রাতে;
আলো-আধারিতে অধরা ছায়াসঙ্গী,
সারাক্ষণ ঘুরঘুর অগ্র-পশ্চাতে,
অন্তরে বাহিরে চারিপাশে ।
অত্যুচ্চ হিমাদ্রীর তুষারাবরণে
তুমি নিজেরে আড়াল-করা
অপার প্রেম-প্রস্রবণ;
সুকঠিন মেঘশিলার অন্ত্ররালে
অবর্ষিত অজস্র বৃষ্টির ফোঁটা,
গা-কাঁটা-দেয়া অবিদিত
শিহরণ অনুপম ।
নিশীথ নিবিড় কোমল-কুন্তল বনে
কদম্ব-কবরী সম্ভারে
তুমি সোহাগি আহ্লাদী;
নিশির শিশির ধোয়া অমল কমলকলি,
প্রভাতে সুপর্ণা স্মিতাননা- পুণ্যদর্শন,
অনঙ্গ ভঙ্গিতে নিরন্তর নৃত্যরতা
নিস্তরঙ্গ মানসসরোবরে ।
কনকপ্রভ তব রূপের ঈর্ষায়
শরদিন্দু জড়ায় গলে শরমের ফাঁসি ।
দূর অঞ্জাত কোন স্বর্গলোক হতে
তুমি ভেসে আসা মহুয়ার গন্ধবহ;
সর্বাঙ্গ ছুঁয়ে-যাওয়া নির্মল বাসন্ত মলয়
বাড়ন্ত বেলায়, কৈশোরে যৌবনে ।
তপনতপ্ত মরুময় জীবন প্রান্তরে
তুমি দূরান্তর স্নিগ্ধ মরূদ্যান-
মায়াময় মরিচিকা, আলেয়ার হাতছানি ।
নয়নাসারে প্লাবিত মম বক্ষতলে
তুমি আশা-নিরাশার
ক্ষণস্থায়ী ক্ষীণ বুঁদ্ বুঁদ ,
সপ্তস্বপ্নের বিচিত্র রংধনু
বার বার,
প্রতিবার ।
-------*------
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×