somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমা
------- মোঃ রুহুল আমীন ।
দুরন্ত কৈশোরে সাঁতরে যখন
ওপারে উপনীত ব্রহ্মপুত্র তটে,
তখন সুপ্ত কামনার তপ্ত বালুচরে
তুমিই আমার প্রথম দেখা
বাড়ন্ত ঝাউগাছ ।

বোশেখের নহলী যৌবনে
প্রেমোত্তাপে যখন প্রতপ্ত দেহমন,
আমার সর্বাঙ্গে তখন তুমিই
বৃষ্টির প্রথম ফোঁটা- নবোদক,
সপ্রেম স্পর্শ শিহরণ ।

অকারণ অবান্তর ভাবনায়
যখন আচ্ছন্ন সারাদিন,
বিমূর্ত বিমোহতায় বিষন্ন কাতর,
তখন তুমিই আমার প্রথম
দেখা সুহাসিনী অনুপম,
বিজলী বিস্ময় ।

উপেক্ষায় অবহাসে
হৃদয় বিমর্ষ যখন, ভগ্নপ্রায়,
তখন হরষে চকিতে
অশ্রু-সিক্ত শাদ্বল প্রাঙ্গনে
তুমিই আমার প্রথম দেখা মনময়ূরী,
নটিনী ভঙ্গিতে পেখম মেলে-ধরা ।

যখন তুমি দুরন্ত যৌবনা,
তরতর বয়ে যাওয়া
কূলভাঙ্গা এক আষাঢ়ী তটিনী,
তোমার ঐ উর্মিল স্ফীত বক্ষে
তখন আমার প্রথম সন্তরণ,
অবগাহন;
সুললিত তরঙ্গভঙ্গ সাথে
প্রথম জলকেলি ।

শ্রাবণের অবিরাম বরিষনে
প্রকৃতি স্তব্ধ যখন, পুলকিত,
শীকরের মরমী ঝাপটায়
যখন ঝাপসা দুচোখ,
তখন নিজন নীপবনে দূরে
তুমিই আমার প্রথম দেখা
প্রহ্লাদে প্রস্ফুটিত কদম্বকুসুম,
হরিদ্রাভ সুষমায় আহ্লাদিত,
হরষে নিষিক্ত বৃষ্টির জলে
সখিকুল সাথে ।

যখন, যেন কার কুন্তল সুবাসে
বাতাস বিমোহিত, সুবাসিত চারিদিক,
আর আমিও উজাগর সারারাত,
তখন তুমিই আমার প্রথম দেখা
সুকেশিনী এলোকেশী,
দন্ডায়মান বাতায়ন পাশে
চুপিসারে একাকী ।

জীবনের ভাঙ্গা-গড়ায়
তুমিই আমার একমাত্র বিধায়িকা,
সুখময় স্মৃতির বিস্তীর্ণ বিতান,
বিমূর্ত বিজয়া ।
---*---
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৯:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×