somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাজার মাসের চেয়ে দামী শবে ক্বদররাত

০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ য২ মহিমান্বিত লাইলাতুল ক্বদর। বিশ্বের কোটি কোটি মুসলমান এ রাতে ইবাদত, যিকির আযকার ও কুরআন তিলাওয়াতের মাধ্যমে উদযাপন করবে। এ রাত পাওয়া সৌভাগ্যের বিষয়। লাইলাতুল ক্বদর অর্থ অতি উচ্চ, মর্যাদা ও মাহাত্ম্য। এ রাত হাজার মাসের চেয়ে উত্তম হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন। মূলত এ রাতে পবিত্র কুরআন মজিদ নাযিল হয়েছে বলেই এ রাতের এ মর্যাদা। আর এ রাতের কারণেই পবিত্র রমযান মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে।

আল্লাহ রাববুল আলামীন সূরা আল ক্বদর নামক একটি সূরা নাযিল করে বলেছেন, ‘‘নিশ্চয়ই আমি উহা (আল কুরআন) লাইলাতুল ক্বদরে নাযিল করেছি। তুমি কি জান লাইলাতুল ক্বদর কী ? লাইলাতুল ক্বদর হলো হাজার মাসের চেয়ে উত্তম। এ রাতে ফেরেশতা রুহ (জিব্রাইল, মিকাইল, ইস্রাফিল, আজরাইল) আসে আল্লাহ তায়ালার নির্দেশে অসংখ্য, অগণিত রহমত নিয়ে, তারা শান্তি বিতরণ করে। ফজর পর্যন্ত এভাবে চলতে থাকে।
গোটা রমযানের মর্যাদা বৃদ্ধি পেয়েছে পবিত্র লাইলাতুল ক্বদরকে ঘিরে। আর এই লাইলাতুল ক্বদর সম্পর্কে পবিত্র কুরআন ও হাদীসে অনেক বর্ণনা এসেছে। তবে কোথাও নির্দিষ্টভাবে লাইলাতুল ক্বদরের রাত নির্ধারণ করা হয়নি। হাদীসে বলা হয়েছে রমযানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল ক্বদর তালাস করার জন্য। বিশিষ্ট হাদীস বিশারদ ও ফিকাহ শাস্ত্র বিশারদগণ বিভিন্ন যুক্তি দিয়ে ধারণা করেছেন যে পবিত্র লাইলাতুল ক্বদর রমযানের ২৭ তারিখ রাতেই হতে পারে। এ জন্য এ রাতকে লাইলাতুল ক্বদর হিসেবে মুসলমানগণ পালন করে থাকে।
আবু বকর আল আররাক বলেছেন, এ রাতের নাম ক্বদর রাত রাখা হয়েছে এ জন্য যে, যে লোক মূলত মান মর্যাদাসম্পন্ন নয় সে যদি এ রাতকে যথাযথভাবে গ্রহণ করে ও জাগরণ করে আল্লাহর ইবাদত করে তাহলে সেও মর্যাদাবান ও সম্মানিত হবে।
আল্লাহ রাববুল আলামীন সূরা আল ক্বদর নামক একটি সূরা নাযিল করে বলেছেন, ‘‘নিশ্চয়ই আমি উহা (আল কুরআন) লাইলাতুল ক্বদরে নাযিল করেছি। তুমি কি জান লাইলাতুল ক্বদর কী? লাইলাতুল ক্বদর হলো হাজার মাসের চেয়ে উত্তম। এ রাতে ফেরেশতা রূহ (জিব্রাইল, মিকাইল, ইস্রাফিল, আজরাইল) আসে আল্লাহ তায়ালার নির্দেশে অসংখ্য, অগনিত রহমত নিয়ে। তারা শান্তি বিতরণ করে। ফজর পর্যন্ত এভাবে চলতে থাকে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×