somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জটিল রোগ নেই, তবু হাসপাতালে

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোনো জটিল রোগে ভুগছেন না মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ডের আদেশ পাওয়া গোলাম আযম। এর পরও গ্রেপ্তার হওয়ার গত ১৯ মাসে একটি দিনও কারাগারে থাকতে হয়নি তাঁকে। জামায়াতে ইসলামীর সাবেক এই আমিরকে রাখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে।
জটিল রোগ না থাকা সত্ত্বেও গোলাম আযমকে এভাবে হাসপাতালের প্রিজন সেলে চিকিত্সাধীন রাখার কারণ সম্পর্কে সুস্পষ্ট কোনো জবাব পাওয়া যায়নি। তাঁকে কখন, কবে কারাগারে স্থানান্তর করা হবে—এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিএসএমএমইউয়ের পরিচালক আবদুল মজিদ ভূইয়া প্রথম আলো ডটকমকে বলেন, ‘আজ সকালেও তিনি সুস্থ ছিলেন। গতকাল আদালতে নেওয়ার আগে আমরা তাঁর রক্তচাপ, নাড়ি পরীক্ষা করে দেখেছি। তিনি সুস্থ ছিলেন। গত ১৯ মাসে একবারের জন্যও তিনি জটিল কোনো রোগে ভোগেননি।’
২০১২ সালের ১১ জানুয়ারি বিএসএমএমইউতে আসার পর বিভিন্ন সময়ে গোলাম আযমের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তিনি রেকর্ড দেখে এই প্রতিবেদককে জানান, তাঁর রক্তচাপ এখন স্বাভাবিক। তিনি ডায়াবেটিসে আক্রান্ত নন। তাঁর হূদযন্ত্র, কিডনি, যকৃত্ স্বাভাবিকভাবে কাজ করছে। এমআরআই রিপোর্টে তাঁর কোমরে কিছু সমস্যা ধরা পড়ে। এটি বার্ধক্যজনিত। তিনি খুব নিয়মমাফিক এবং ভালো খাওয়া-দাওয়া করছেন।
তার পরও গোলাম আযম বিএসএমএমইউতে কেন—এমন প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র বলেছে, গোলাম আযমকে কারাগারে স্থানান্তরের বিষয়টি নির্ভর করছে সরকারের ওপর। গোলাম আযমকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিল কারা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী। এখন বিএসএমএমইউ কর্তৃপক্ষ মনে করলে তাঁকে কারাগারে পাঠাতে পারে।
এ ব্যাপারে কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী বলেন, বিএসএমএমইউ গোলাম আযমকে ছেড়ে দিলেই কারা কর্তৃপক্ষ তাঁকে নিয়ে আসবে।
এর আগে গত বছরের ১১ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গোলাম আযমকে কারা হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ওই দিন দুপুর সোয়া ১২টার দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছান। সেখানে তিন ঘণ্টা অবস্থানের পর গোলাম আযমকে অ্যাম্বুলেন্সে করে বিএসএমএমইউতে পাঠিয়ে দেয় কারা কর্তৃপক্ষ।
পরীক্ষা-নিরীক্ষা করে বিএসএমএমইউ কর্তৃপক্ষ দুই দিন পর কেন্দ্রীয় কারাগারকে জানায়, গোলাম আযম সুস্থ। এক দিন পর জামায়াতের এই সাবেক প্রধানের আবার স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদনগুলো পুনর্মূল্যায়ন করা হয়। এরপর বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, তিনি ওই হাসপাতালে চিকিত্সাধীন থাকবেন।
আজ গোলাম আযমের স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান মেডিসিন অনুষদের ডিন এম বি এম আবদুল্লাহ প্রথম আলো ডটকমকে বলেন, মানসিকভাবে তিনি খুব শক্ত আছেন। তবে তিনি একা চলাফেরা করতে পারেন না। তাঁর পিত্তথলিতে পাথর আছে, বার্ধক্যজনিত কারণে চোখ ও নাকে কিছু সমস্যা দেখা দিয়েছে। কারাগারে যাওয়ার জন্য তিনি উপযুক্ত কি না, এ সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু পরীক্ষা-নিরীক্ষা দরকার।

গোলাম আযমের খাওয়া-দাওয়া: সূত্রগুলো জানায়, গোলাম আযমকে প্রথম দিকে বাসা থেকে খাবার পাঠানো হতো। বিএসএমএমইউ কর্তৃপক্ষ একপর্যায়ে পরিবারকে জানায়, বাসা থেকে সরবরাহ করা খাবারে শারীরিক সমস্যা দেখা দিলে বিএসএমএমইউ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
এরপর পরিবার থেকে আর খাবার পাঠানো হচ্ছে না। তবে গোলাম আযমের স্ত্রী সৈয়দা আফিফা আযম বিএসএমএমইউ কর্তৃপক্ষকে গত বছরের ৪ মার্চ তাঁর খাবারের তালিকা ঠিক করে পাঠান। সে অনুযায়ী সরকারি খরচে অন্যান্য রোগীর চেয়ে আলাদা ও উন্নত মানের খাবার সরবরাহ করা হচ্ছে তাঁকে।
গোলাম আযমের স্ত্রী তাঁর স্বামীকে সকালের নাশতায় লাল আটার চার-পাঁচটি রুটি, সঙ্গে ডিম ভাজি, আলু ছাড়া সবজি ভাজি, মুরগির মাংস (কারি/ভুন), মিষ্টি, এনসিওর দুধ ও কলা দেওয়ার অনুরোধ জানান।
সৈয়দা আফিফার দেওয়া তালিকায় গোলাম আযমের জন্য দুপুরের খাবারে রয়েছে চিকন চালের ভাত, করলা ভাজি, টাকি বা চিংড়ি মাছ ভর্তা, বেগুন ভাজি বা ভর্তা, ছোট মাছ বা চিংড়ি মাছ ভুনা, সালাদ ও লেবু, মাল্টা বা বরই বা নাশপাতি। সন্ধ্যার খাবারের তালিকায় রয়েছে লাড্ডু, নিমকি-বিস্কুট ও হরলিকস বা স্যুপ।
রাতের খাবারের তালিকায় রয়েছে চিকন চালের ভাত, করলা ভাজি, বেগুন ভাজি বা ভর্তা, ঢ্যাঁড়শ বা মিষ্টিকুমড়া বা পেঁপে ভাজি, গরু বা খাসির মাংস ভুনা, সালাদ ও লেবু এবং কমলা, মাল্টা, নাশপাতি, আঙুর বা বরই।
বিএসএমএমইউ কর্তৃপক্ষ এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত গোলাম আযমের স্ত্রীর দেওয়া তালিকা অনুযায়ী খাবার সরবরাহ করে। এ বছরের ফেব্রুয়ারি থেকে তাঁকে বিএসএমএমইউ কর্তৃপক্ষ নতুন তালিকায় খাবার সরবরাহ করতে শুরু করে।
এ তালিকায় রয়েছে সকাল নয়টায় এক চামচ মধু, এক চামচ অলিভ অয়েল, দুটি বিস্কুট, চিড়া ভাজা বা মুড়ির মোয়া, দুধ, হরলিকস ও দুটি ডিম। বেলা ১১টায় দেওয়া হয় খিচুড়ি, সবজি, স্যুপ, আচার ও ফল। বেলা দুইটায় দেওয়া হয় দুই টুকরা মাছ, সবজি, ডাল ও আচার। বিকেলে নাশতায় তাঁকে সরবরাহ করা হচ্ছে স্যুপ ও ফল। রাত আটটায় দেওয়া হয় ভাত, মুরগির মাংস, সবজি, ডাল, আচার ও ফল।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×