somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মীয়তার সম্পর্ক

২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আত্মী্যতা মূলত নির্ভর করে আর্থিক সংগতির উপর।এখনে ক্লাসটাই মুখ্য।ক্লাসে ক্লাসে আত্মীয়তা হয়। চার ভাই। দুই ভাই অনেক উপরে উঠে গেছে , বাকি দুই ভাই তুলনামূলক খারাপ অবস্থানে। এখানে আসলে দুইটা গ্রুপ সৃষ্টি হয়ে গেছে।চাচাত ভাই বোনেরাও এই গ্রুপ মেইনটেইন করে। ধনী ভাইয়ের ছেলে ধনী ভাইয়ের ছেলের সাথে মেশে। যে দুই ভাই দরিদ্র সে দুই ভাইয়ের ছেলে মেয়েরা তাদের চোখে খ্যাত। এমনিতে সামনে বসে ভালো , পেছনে ফিসফাস হয় ..ছোট আঙ্কেলের মেয়েটা আছেনা , গ্রাম থেকে এসেছে কি খ্যাত........
একদিন গ্রাম থেকে শহরে আসে ছেলে। ঢাকায় চাচার বিরাট অবস্থা। বিশাল ফ্ল্যাট। দরাজ গলায় চাচা বলছে , আরে আমার ভাতিজা মেসে কেন থাকবে ! ও আমার বাসায় থাকবে,আমি কি মরে গেছি !ওই পর্যন্তই। চাচী নাক সিঁটকায়। গ্রাম থেকে কারে ধইরা আনছে। এ আবার কোন উত্পাত । স্মার্ট শহুরে কাজিনরা বিরক্ত হয়। এ আবার কেমন উটকো ঝামেলা গ্রাম থেকে আসল। ধীরে ধীরে ভালো খাবারটা ফ্রিজে ঢুকিয়ে , দুইদিনের বাসি খবরটা দেয়া হয়। আবার ঘরের কাজও করান হয় তাকে দিয়ে ...রীতিমত কাজের বিনিময়ে খাদ্য কর্মসূর্চী আরকি :-)

বড়লোক আত্মীয় স্বজনরা এমনি হয়। আবার গরীব আত্মীয় স্বজনদের সামর্থ্য না থাকলেও,ভালোবাসাটা থাকে খাঁটি , এক্কেবারে একশো একশো। বড়লোকদের ধনের মত মনটা অত বড় না।
ছোট ভাইর স্ত্রীর অবস্থা খারাপ। ছোট ভাই আর্থিকভাবে অত সামর্থ্যবান না। বড় ভাই সপ্তাহে একবার ফোন দিয়ে দায়িত্ব সম্পাদন করে। তাও ফোনে , অজুহাতটা কিন্তু সেইরকম হয় ....
- কিরে কি অবস্থা , এখন শরীর কেমন ? আরে পরশু দিন রওনা দিয়েছিলাম ওকে দেখব বলে ,হঠাৎ জরুরী এক কাজ পড়ে গেল .........................................।
অনেকটে আসি আসি করে বন্ধু আর এলোনা টাইপ আর কি।
চাচাতো ভাইবোনরাতো আবার এক ধাপ এগিয়ে ,আই মিন ক্লিয়ারলি অ্যাহেড। এক একজন বিদেশ থাকে ,বাড়ি টারি কিনে বিশাল অবস্থা। এদিকে খবরই নাই , দেশে তাদেরই একজন ভাই অসুস্থ মা কে নিয়ে বিপদে আছি। সে মা টা আবার তাদের চাচীর কিংবা মামী। ঘটনার ছয় মাস পড়ে খবর হয়। হুট করে জিজ্ঞেস করে ,কি ব্যাপার চাচী নাকি অসুস্থ ছিল ? আমি তো জানিই না ! জানবেন ক্যামনে ,আমনেরা বড় বড় মানুষ আন্তর্জাতিক বিষয় নিয়া ভাবতেহয় , লোকাল আত্মীয় স্বজনের খবর রাখার টাইম কই?
মৃত্যুর পর অবশ্য ভিন্ন অবস্থা। মরার পড়ে কেন জানি আবার সেই আত্মীয় স্বজনদের ভালোবাসা চক্রবৃদ্ধি হারে বেড়ে যায়। মরা বাড়িতে শোকের মাতম চলে। সে ভাইএর আজকে হুট করে কোনো ইম্পোর্টেন্ট কাজ পড়েনা। আজকের ইম্পর্টেন্ট কাজ এটাই ,ফর্মালিটি মেইনটেইন বলে একটা কথা আছে না ! ভাই ভাইয়েরে জড়ায় ধইরা সাহস দেয় ,ভেঙ্গে পড়িস না আমরা আছি না। বড় কইরা কুলখানি হবে। বাড়ির মান ইজ্জতের একটা ব্যাপার আছে। বড় জা কাদতে কাদতে বলে "ওর হাতেই আমি চালতার আচার বানান শিখছিলাম" প্রবাসী কাজিনরা দীর্ঘশ্বাস ফেলে বলে আহারে চাচী আমাদের কত আদর করত ! এই হল আত্মীয়তা ,এরা হল আত্মীয়। বড় বড় লেভেলের মামা চাচা হলে যা হয় আরকি। সুপার স্মার্ট চাচাতো ভাই বোন

ভাইয়ে ভাইয়ে ক্লাস আইসোলেশন। কাজিনে কাজিনে ,ড্যুড কাজিন ভার্সেস খ্যাত কাজিন। স্মার্ট চাচী চাচী। ডার্টি বাসা ছোট আঙ্কেলদের। মেঝ আঙ্কেলের বাসায় এসি আছে , প্লে স্টেশন আছে। এত্তমজা........।
সব আপন আপন হয়নারে পাগলা। হিসাবটা আজকাল রক্তে নয় অর্থে চলে। রক্তের সম্পর্কের চাইতে বড় সম্পর্ক হইল অর্থের সম্পর্ক ...
কথায় আছে পুত্রশোক ভোলা যায় কিন্তু অর্থশোক ভোলা যায় না...........
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

×