somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্লেবয়

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যেই ছেলেটি আজ সবার কাছে প্লেবয় নামে পরিচিত, তার হৃদয়টার দিকে কি কেউ একটি বার চেয়ে দেখেছে কত বেদনা, কত কষ্ট, কত অপূর্ণতা তার হৃদয়ে জমে আছে। লোকে সাধারণত প্লেবয়দের খুব সুখি বলে ভাবে, কেউবা মনে মনে ধিক্কারও দেয়। কিন্তু তার অব্যক্ত কথাগুলো কেউ জানে না, জানতে চায়ও না। প্লে বয় হওয়াটা সহজ কিছু নয়, খুব কঠোর হৃদয়ের ব্যাক্তিরাই তা হতে পারে। যাকে ভালোবাসা যায় তার সাথে কাটানো মুহূর্তগুলো চাইলেই ভোলা যায় না, তার সাথে সেই আবেগী খুনসুটি, দুষ্টু প্রেমালাপ, মিষ্টি মধুর ঝগড়া তা হৃদয়ের কোণে ঠিকই জমা থাকে। তবু তখন সেই মেয়েটির কান্না ছেলেটির মন গলাতে পারে না। সবাই ভাবে, ছেলেটি হয়তো ভালবাসা কি তা আজো বুজতেই শিখেনি। কিন্তু কেউ জানেনা, এই ছেলেটিই একসময় কোনো এক মেয়ের জন্য পাগল ছিলো, তাকে একটু দেখার জন্য, একটু ছোঁয়া পাওয়ার জন্য ছেলেটি অধীর হয়ে থাকতো। রোদ-ঝড়-বৃষ্টি কোনো কিছুই ছেলেটিকে দমাতে পারতো না, সেদিন যদি মেয়েটি একবার ফোন করে বলতো , "তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে"।
মেয়েটি একটু রাগ করলে সে খাওয়া-দাওয়া , ঘর-বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে সারাদিন মেয়েটির বাড়ির সামনে পরে থাকতো তার রাগ ভাঙ্গানোর জন্য। আর মেয়েটির মন খারাপ হলে যেন ছেলেটির পাগল হওয়ার অবস্থা। ভালবাসায় ছেলেটি এতোই অন্ধ ছিল যে, কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায়নি, কিন্তু আজ...........................
মেয়েটির চোখের জল ছেলেটি কখনই সহ্য করতে পারতো না, তার উপর যতই রাগ থাকুক না কেনো সে যদি এক বার কেদে ফেলতো ছেলেটি আর রাগ করে থাকতে পারত না; উপরন্তু বুকে জরিয়ে ধরে নিজেই বলতো "Sorry".
আর সেই মেয়েটিই কোনোদিন যখন ছেলেটিকে এসে বলে, " আমি তোমাকে ভালবাসি না, আমার জীবনে আর আসার চেষ্টা কর না"। তখন ছেলেটির কেমন লেগেছিল তা কেউ দেখেওনি, ভাবেওনি। বারবার মেয়েটির কাছে গিয়েও সে যখন প্রত্যাখ্যাত হয়েছিল তখন তার চোখের কোণ থেকে বেয়ে পড়া জলটাও কারো চোখে পড়েনি। নিকোটিনের ধোয়ায় যখন ছেলেটির রাত কাটে, অ্যালকোহল যখন ছেলেটির শিরায় উপশিরায় তখন কেউ ছেলেটির পাশে এসে বসেনি, আলতো করে তার হাতটিও ধরেনি, বুকে নিয়ে বলতে আসেনি, "আমি তোমাকে ভালবাসি"। তার ভালবাসার মুহূর্তগুলো, ভালবাসার স্বপ্নগুলো তারকাটার মত বুকে বিঁধে কিন্তু সেই রক্তক্ষরণ কেউ দেখতে পায় না। অনেক সহ্য করে ছেলেটি যখন নিজেকে সামলে নেয়, ভালবাসা যখন তার কাছে মূল্যহীন হয়ে পড়ে তখন সে কারো ভালবাসাকেই পাত্তা দেয় না। নারীদের উপরও জমে উঠে চরম ক্ষোভ। সত্যিকারের ভালবাসতে সবাই জানে, শুধু এজন্য সত্যিকার ভালবাসার মানুষ পেতে হয়।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

উন্মাদ; নেতা না জনগন

লিখেছেন সামছুল আলম কচি, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৩



১। জনগন উন্মাদ, নাকি নেতা-পাতি নেতারা !!?? যেহেতেু জনগনই ভোট দিয়ে (বাংলাদেশ ছাড়া) নেতা নির্বাচন করে; বলা যায় জনগনের উন্মাদনা-ই নেতা-পাতি নেতাদের উন্মাদনা আরও বাড়িয়ে দেয় !!... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

×