somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নভেল করোনা ভাইরাস

১০ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সম্প্রতি চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়েছে নতুন এক রোগের জীবানু নভেল করোনা ভাইরাস। এই ভাইরাসের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা পৃথিবী জুড়ে স্বাস্থ্য খাতে জরুরী অবস্থা জারি করছে ।

করোনা ভাইরাস শব্দটি ল্যাটিন করোনা শব্দ থেকে নেয়া হয়েছে, যার অর্থ "মুকুট"। কারণ বৈদ্যুতিক অণুবীক্ষণ যন্ত্রে ভাইরাসটি দেখতে অনেকটা মুকুটের মতো। ১৯৬০-এর দশকে মুরগির সংক্রামক ভাইরাস হিসেবে প্রথম করোনা ভাইরাস আবিষ্কৃত হয়। পরবর্তীতে মানুষের সাধারণ সর্দি, কাশিতেও দুই ধরণের করোনা ভাইরাস পাওয়া যায়। মানুষের মধ্যে পাওয়া সেই করোনা ভাইরাস দুটি হিউমান করোনা ভাইরাস ( Human Corona Virus 229E) , হিউমান করোনা ভাইরাস (Human Corona Virus OC43) নামে নামকরণ করা হয়। এরপর ২০০৩, '০৪, '০৫ ও ২০১২ সালে এই ভাইরাসটির আরো বেশ কিছু প্রজাতি দেখা যায়। সর্বশেষ ২০১৯ সালের শেষের দিকে চীনে করোনা ভাইরাসের একটি নতুন জাত আবিষ্কৃত হয়। ভাইরাসের এই জাতটি এতোটাই নতুন যে, তখনো এর কোনো নামকরণ করা হয়নি। তাই একে বলা হয় নভেল করোনা ভাইরাস। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস পরিবারের এই নতুন সদস্যের নামকরণ করেছে ২০১৯ - nCoV। নভেল করোনা ভাইরাস সহ এখন পর্যন্ত মোট ৭ প্রকারের করোনা ভাইরাস শনাক্ত করা গেছে, যা মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। ২০০২ সালে SARS এবং ২০১২ সালে MERS নামে যে ধরণের ভাইরাস ছড়িয়ে পড়েছিল সে দুটিও ছিল এক ধরণের করোনা ভাইরাস।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে করোনা ভাইরাসের এই নতুন প্রজাতির সংক্রমণ দেখা যায়। ২০২০ সালের ৩১ জানুয়ারী পর্যন্ত মাত্র এক মাসের ব্যবধানে চীন সহ ১২টি দেশের প্রায় ১০ হাজারেরও বেশি লোক এই রোগে আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে প্রায় দুই শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছে এবং আক্রান্তদের সিংহভাগই চীনের নাগরিক। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে যে, উহান শহরের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে সাপের মাধ্যমে এই ভাইরাসটি মানুষের শরীরে প্রবেশ করেছে। উহানের ওই বাজারে কুকুর, বিড়াল, ইঁদুর, বাঁদুড়, সাপ সহ নানা ধরণের বন্য প্রাণী খাবার হিসেবে বিক্রি করা হয়। প্রথম দিকে করোনা ভাইরাসে আক্রান্তদের অনেকেই ওই বাজারে গিয়েছিলো বলে চিকিৎসকেরা ধারণা করেছেন ভাইরাসটি ওখান থেকেই ছড়াতে পারে। তবে ইসরাইলের সামরিক গোয়েন্দা বাহিনীর এক সাবেক কর্মকর্তার দাবি চীনের একটি জীবাণুঅস্ত্রের কারখানা থেকে নতুন করোনা ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। ভাইরাস নিয়ে গবেষণা ক্ষেত্রে চীনের সবচেয়ে উন্নত গবেষণাগারটি হচ্ছে উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি। চীনা কর্তৃপক্ষ আগেই স্বীকার করেছিল যে, উহানের এই গবেষণাগারটিতে তারা মারাত্মক সব প্রাণঘাতী ভাইরাস নিয়ে গবেষণা করে। আর এখন এই উহান শহর থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে।

তবে আশঙ্খার বিষয় হলো বর্তমানে ভাইরাসটি চীনের গন্ডি পেরিয়ে পৃথিবীর ১১৫ টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী প্রায় ১১৩০০০ মানুষ এই ভাইরাসে আক্রান্ত এবং ৪০০০ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। করোনা ভাইরাসের লক্ষণগুলো অনেকটা নিউমোনিয়ার মতো। এই ভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। রোগের লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে, সেই সাথে সর্দি বা শুকনো কাশি, মাথা ব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা সহ শ্বাসকষ্ট দেখা দিতে পারে। চীনা বিশেষজ্ঞরা বলছেন, মানুষের দেহে করোনা ভাইরাস সংক্রমণের পর ১-১৪ দিনের মধ্যে এর লক্ষণ দেখা দিতে পারে। তবে আক্রান্ত কোনো ব্যক্তির মধ্যে রোগের লক্ষণ প্রকাশের আগেও তার কাছ থেকে এই জীবাণু ছড়াতে পারে। সাধারণ ফ্লুর মতোই হাঁচি-কাশির মাধ্যমে নভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। একেবারে নতুন আবিষ্কৃত হওয়াতে এই রোগের এখন পর্যন্ত কোনো চিকিৎসা নেই। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে, সাধারণ সর্দি-কাশির মতো এমনিতেই এই রোগ ভালো হতে পারে। তবে ডায়াবেটিকস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরোনো রোগীদের ক্ষেত্রে মারাত্মক জটিলতা দেখা দেয়ার আশংখা আছে।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৮
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১:০৮


আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

দুশ্চিন্তাগ্রস্ত মানুষের জন্যে আপনি কি করতে পারেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:২৫



পৃথিবীতে অনবরত বিভিন্ন ধরণের কাণ্ড ঘটে চলেছে, যা একজন মানুষের মনকে ভারাক্রান্ত করতে বাধ্য। হামে কাছের মানু্ষ মারা যাচ্ছে, দুর্ঘটনায় বন্ধুর মৃত্যু কিংবা ইরান - যুক্তরাষ্ট্রের সংঘাতে প্রাণহানি।... ...বাকিটুকু পড়ুন

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

×