somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুইটি অনুগল্প

০৩ রা জুন, ২০১৬ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
ডাকাত বা প্রেতাত্মা

গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার সঙ্গে দৈব সংযোগ আছে বলেই মনে হচ্ছিল হামিমের। এই মাঝরাতে আচমকা ঝড়-বাদল, তারই মধ্যে গাড়িটা অচল! বিরক্তিতে তার কপালে কয়েকটা ভাঁজ হয়তো পড়েছিল। কিন্তু গাড়িটাকে ঠিক করার চেষ্টা অথবা এই নির্জন পথটা থেকে চলে যাওয়ার উপায় ভাবা ছাড়া অন্য কিছু করার ছিল না সে মুহূর্তে। এরই মধ্যে মোবাইলেও বার বার লো ব্যাটারি সিগন্যাল- সবমিলিয়ে নাটকীয় পরিবেশ বৈকি। হামিম ভাবতে থাকল- নিশ্চয়ই কোন ডাকাত দল অথবা প্রেতাত্মার শিকার হবেন তিনি। হঠাৎ পুলিশের গাড়ির আওয়াজ পেতেই তার মনটা আনন্দে নেচে উঠল। বেঁচে গেলাম, বেঁচে গেলাম বলে তার অন্তরাত্মা চেঁচিয়ে উঠল। পুলিশের গাড়িটা তার সামনে এসেই থামল। এরপর কিছুক্ষণ কথাবার্তার পর গাড়িতে হামিমকে তুলে নিল। হামিম থানায়। পরের দিন কোর্টে চালান। মাদকদ্রব্য বহনের অপরাধে ছয় মাসের কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা।

সুব্রত দত্ত
২৮ মার্চ, ২০১৬


২.
টিয়ার পালক

সায়লা অনেক দিন ধরে একটা টিয়া পাখির খোঁজ করছিল। আমাকে সেদিন ফেসবুকে নক করল। অনেকদিন পর ওর মেসেজ দেখে খুব উৎসাহী হয়েছিলাম কিন্তু ভাবটা ধরলাম এমন যে, ওর প্রতি কোন আগ্রহ নেই। হায়, হ্যালোর পরই ও বলল একটা টিয়া পাখি দরকার। কেন দরকার? তা জানতে চাওয়া হয়নি। মেয়েরা বিড়াল পোষে, কুকুর পোষে, নানা রকম পাখিও পোষে । হয়তো ওরও শখ হয়েছে। বললাম, একটা পাখি বিক্রেতার সঙ্গে আমার পরিচয় আছে। আর পায় কে, অনেক অনেক রিকোয়েস্ট করে বলল একটা টিয়া ম্যানেজ করে দিতে। সাবেক প্রেমিক হলে কি হবে টানটা কিন্তু যায়নি এখনও। নিরুপায় হয়ে পাখি বিক্রেতার সঙ্গে যোগাযোগ করলাম। টিয়া তার বেশ কয়েকটাই আছে। একটা কিনে নিলাম। একেবারে সবুজ। ভয়ঙ্কর সবুজ। আদর করতে করতে পাখিটাকে নিয়ে গেলাম সায়লাদের বাসাতে। টিয়াটাকে দেখেই হাউ সুইট সুইট করতে লাগল সায়লা। অনেকটা বদলে গেছে সে। আগের মতো জড়তা নেই কিছুতেই। আনন্দে আমাকে জড়িয়ে ধরে একটা কিসও করে দিয়েছিল। ওর বাসা থেকে ফেরার সময় সারাটা পথ ঐ কিসটার কথাই ভেবেছি। যাক, দুই হাজার টাকা খরচে ক্ষতি হয়নি তবে। তারপর কয়েকদিন পর ওর একটা পোস্ট দেখলাম ফেসবুকে।
সায়লা শারমিন ফিলিং স্যাড উইথ আলিফ মঈন
‘আমার টিয়াটা মইরা গ্যাছে। সত্যি কইতেছি ওকে মারতে চাই নাই। শুধু কয়েকটা পালক ছিঁড়ে নিতে চাইছিলাম। টিয়াটা খালি ছটফট করতাছিল। একটু জোড় করলাম। মইরা গ্যালো। কি আর করা, ফালাইয়া দেয়ার আগে পালক কয়টা ছিঁড়ে রাখলাম।’
সঙ্গে একটা ছবি পোস্ট করছে ও। সবুজ টুকটুকে শাড়িতে দারুণ মানিয়েছে ওকে। মাথার চুলে একটা সুন্দর ব্যান্ড টিয়া পাখির পালক দিয়ে তৈরি।


সুব্রত দত্ত
মার্চ ৩০, ২০১৬।

সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ রাত ১০:৫৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×