somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সুব্রত দত্ত
পেশা শিক্ষকতা, নেশা সাহিত্য। একজন নিহিলিস্ট।

ডেভলপার চাই

২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাবছি হৃদয়ের সাড়ে তিন শতাংশ জমিটুকু ডেভলপার্সের কাছে বুঝিয়ে দেব।
ডেভলপার খুঁজতে হবে তাই।
সে-ই বুঝে শুনে বিহিত করবে একটা।
তবে, ডেভলপারকে হতে হবে তুখোড়,
যেমন থাকবে বুদ্ধিমত্তা, ব্যবসায়িক জ্ঞান,
তেমনি থাকবে কঠোরতা, ন্যাকামোর প্রতি ঘৃণা।
তার প্রথম কাজ হবে,
সাফসাফাই।
যত্তসব আবড়জাবড় বিদেয় করতে হবে।
তারপর?
দক্ষিণের বাগানটা পড়বে কাটা।
গোলাপ, রজনীগন্ধা, গাদা কিংবা নাম না-জানা গাছগুলোকে উপড়ে ফেলবে সে।
বাগান, বাগানের গাছ এবং বেড়াগুলো দুমড়েমুচড়ে পিষে দেবে বুলডোজার।
উত্তরের পুকুরটা হবে ভরাট।
যে পুকুরে ছোট ডিঙি নৌকো আছে,
যে পুকুরের স্বচ্ছজলে ধবল হংস ভাসে,
যে পুকুরে পূর্ণিমার চাঁদটা ছিটকে পড়ে,
সে পুকুরটা ভরাট হবে।
গাদাগাদা মাটি ফেলে পুকুরটা ভরাট হবে।
হৃদয়ের একেবারে শেষপ্রান্তে, নৈর্ঋতে যে ছোট্ট ঘরটা আছে, ওটাও ভাঙা হবে।
কে থাকে?
আরে যে-ই বা থাকুক।
ঘাড় ধাক্কা দিয়ে বিদেয় করে, ঘরটা ভাঙা হবে।
এরপর?
মূল বাড়িটা।
বহুদিনের যত্নে গড়া, একটু একটু করে করে ঘরটা তোলা।
পুরোনো ইটে, কাঠের জানালা, দরজা দিয়ে, বড় একটা হলরুম আর ছোট্ট ছোট্ট কামরা নিয়ে যে ঘরটা গড়ে উঠেছে বহুদিনে, সে ঘরটাও এক নিমিষে ভেঙে যাবে।
গৃহবাসীরা? আছেই বা ক'জন?
২/৩ জন বা একটু বেশি।
তাদের জন্য অন্য পাড়ায়, চুক্তি করে পাঠিয়ে দেব।
থাকুক তারা বছরখানেক, বা তার একটু বেশি।
এরপর সুযোগ হলে, ইচ্ছে সাধ দুটো থাকলে আসবে ফিরে নতুন ঘরে।
নতুন বাড়ি।
দামী দামী টাইলস আর ইন্টেরিয়র ডিজাইন দিয়ে ডেভলপার গড়বে তুলে।
আধেক আমার আধেক তার।
এই তো রীতি?
এমন কী বা?
হৃদয়খানি দখল করে, সংস্কারের পরে যদি, আধেকও ফেরত মেলে, ক্ষতি কীসে? বরং লাভের।
এই যে এখন ভগ্ন দশা।
এ-ওর আছে ভীষণ পীড়া।
এসব উৎপাত বন্ধ হবে।
ডেভলপার নিজের তাড়ায় নিরাপত্তা বাড়িয়ে দেবে,
মাঝখানেতে লাভটা আমার।
অবাঞ্ছিতরা রইবে দূরে।
এ-ই ভালো।
ডেভলপার, ডেভলপার, ভালো একজন ডেভলপার চাই।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

দুই হাজার বছরের এক খেলা কীভাবে জমিদারি হয়ে উঠল

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯



১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।

এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×