somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিছিয়ে পড়া এই জাতিকে উত্তরনের জন্য আর কত দিন অপেক্ষা করতে হবে?

২৭ শে মে, ২০১৪ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুটকি মাছ শুকানোর জন্য কত ডিগ্রী তাপমাত্রার প্রয়োজন?
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
হে হে...শুটকি তো শুকানোই, এরে আর শুকানোর কী আছে!

বলছিলাম, প্রশ্নপত্র ফাঁস নিয়ে...(ভাবছেন, এর সাথে উপরের প্রশ্নের সম্পর্ক কোথায়? দয়া করে পুরোটা পড়ুন...)

ডঃ জাফর ইকবাল স্যার পর পর তিনবার এই একই বিষয় নিয়ে পত্রিকায় লিখেছেন। তা সত্ত্বেও সরকার থেকে কোন ব্যবস্থা নেয়া হয় নি বলে তিনি অভিযোগ করেছেন। গতকাল শিক্ষামন্ত্রী স্বয়ং এর জবাব দিয়ে লিখেছেন সরকার থেকে অবশ্যই ব্যবস্থা নেয়া হয়েছে। যারা প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে ছাত্র-ছাত্রীদের বিভ্রান্ত করছে তাদেরকে ধরে উপযুক্ত শাস্তির দেয়ার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভ্রু কুচকাচ্ছেন? যারা গুজব ছড়ায় তাদের শাস্তি হবে নাকি যারা প্রশ্নপত্র ফাসের সাথে জড়িত তাদেরকে শাস্তি দেয়া হবে?

এহ রে! আপনি এতো খুঁতখুঁতে কেন?

একটু ভাবুন। আমার উপরের প্রশ্নটিতে আবার চোখ রাখুন।

আপনি ফলাফলের সমাধান চাচ্ছেন কেন? সমস্যার সমাধান চান। প্রশ্নপত্র ফাঁস হওয়াটা হল ফলাফল। যেমনটা 'শুটকি' হল 'মাছ শুকানো'র ফলাফল!

এর পিছনের যে সিস্টেমটা সেটাই হল সমস্যা। পুরো শিক্ষাব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে রয়েছে গলদ।
সো, মন্ত্রী মহোদয়কে প্রশ্নপত্র ফাঁসের তদন্ত কমিটি গঠন করার পরিবর্তে শিক্ষাব্যবস্থার বিভিন্ন দুর্বলতাগুলো ধরিয়ে দিয়ে কমিটি গঠন করতে অনুরোধ করুন।
নকল যেভাবে যাদুঘরে চলে গেছে ঠিক সেভাবে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাও চলে যাবে যাদুঘরে!

একটা দেশ কতটুকু এগোচ্ছে তা সেই দেশের শিক্ষার অগ্রগতি দেখে বোঝা যায়। শিক্ষা একটা জাতিকে সবধরনের প্রতিবন্ধকতা মোকাবেলা করতে শেখায়।
আজকের মালয়শিয়ার উন্নতির পিছনে প্রধান নিয়ামক হল শিক্ষা। শুনেছি মাহাথির মোহাম্মদ ক্ষমতায় থাকাকালীন শিক্ষা খাতে সব থেকে বেশি বাজেট রাখা হত।
এখন মালয়শিয়া হল এশিয়ার মধ্যে শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র! আমি নিজেও একসময় বিশ্বাস করিনি যে, ঐ দেশটি থেকে ছাত্র-ছাত্রীরা পড়তে আসতো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে!

হায়! পিছিয়ে পড়া এই জাতিকে উত্তরনের জন্য আর কত দিন অপেক্ষা করতে হবে?

(পুরো লেখাটাই আমার ব্যক্তিগত অভিমত)
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×