somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূত এফএম এ একরাতে আমি(রম্য)

২৮ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'শুনছেন সবসময়ের এফএম স্টেশন রেডিও ফুর্তি। আজকে জনপ্রিয় ভুত এফএম উপস্থিত আছেন কয়েকজন অতিথি। কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাই আমাদের প্রথম অতিথির কাছে...'বলেই রাসেল ভাই আমার দিকে তাকালেন।

আমি বলতে শুরু করলাম, ‘রাসেল ভাই, ঘটনার শুরু আমি যখন রাতে টিউশনি থেকে হলে ফিরি। তখন আনুমানিক রাত দশটার মত বাজে। প্রতিদিনের ন্যায় সেদিনও আমি গুলিস্তান থেকে হেঁটে ফিরছিলাম। তো হলগেইটের কাছাকাছি আসতেই একটা অপরিচিত লোকের সাথে হঠাৎ ধাক্কা লাগলো! লোকটি আমার পাশ কাটিয়ে চলে যাচ্ছিল- আমি পিছনে তাকাতেই দেখি লোকটি নেই!’
‘বলেন কী!’ রাসেল ভাই ভয়ার্ত কন্ঠে জিজ্ঞেস করলেন, ‘লোকটি ধাক্কা দিয়েই গায়েব হয়ে গেল?’
আমি ফিসফিসানো কন্ঠে বললাম, ‘নাহ! লোকটি বাসে উঠে পড়েছিল।’
রাসেল ভাই হাফ ছাড়লেন, ‘ওহ, তাই বলেন। তারপর?’

‘তারপর, রাসেল ভাই...আমার ভয়-মাখানো কন্ঠ, আমি গেইট দিয়ে হলে ঢুকতেই অনুভব করি কেউ একজন আমাকে ফলো করছে...!’
‘কোন অশরীরী কিছু?’
‘না-না। আমাদের হলগেইটের কর্মচারী। আমাকে পিছন থেকে এসে দেখে গেল যে আমি বাইরের কেউ কিনা। রাতে বাইরের লোকদের হলে ঢোকা নিষেধ...’

‘তারপর রাসেল ভাই আমি আমার রুমে আসলাম...রুমে ঢুকতেই ধ্বক করে একটা বিদঘুটে গন্ধ আমার নাকে আসলো...!’
‘কিসের গন্ধ? পচা মাংসের? কিংবা কোন গলিত মৃতদেহের?’
‘না রাসেল ভাই। সেরকম কিছু না। সারাদিন দরজা-জানালা বন্ধ ছিল বলে রুমেরই ভ্যাপসা গন্ধ। রাসেল ভাই, আমি জানালাটা খুলে যেই বিছানায় বসলাম তখনি দর দর করে ঘামতে শুরু করলাম...!’
‘ভয়ে? মানে কোন ভয়ংকর কিছু কি আপনার চোখে পড়েছিল যা দেখে ঘামছিলেন?’
‘হ্যা, রাসেল ভাই...!’
‘কী দেখলেন?’ রাসেল ভাই ভয়ার্ত কন্ঠে জিজ্ঞেস করলেন।
‘দেখলাম...দেখলাম...ফ্যানটা ঘুরছে না...!’
‘সুইচ অন করার পরও?’
‘না-না। সুইচ অফ ছিল। এরপর সুইচ অন করে ফ্যান ছাড়ি।’
‘কিন্তু বলছিলেন যে আপনি ঘামছিলেন?’
‘ঘামবো না? সারাদিন কী ধকলটা গেছে শরীরের উপর দিয়ে......এতো টায়ার্ড ছিলাম!’
‘ওহ...তাই বলেন!’

রাসেল ভাই এবার শ্রোতাদের উদ্দেশ্যে বলতে শুরু করলেন, ঘটনার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। যারা আজকের ভুত এফএম শুনছেন, তাদের বলছি আপনারা এসএমএস করতে পারেন, কেমন লাগছে আজকের ঘটনাগুলো। ইতিমধ্যে অনেকেই আমাকে এসএমএস করেছেন। উত্তরা থেকে ডিজিটাল ভুত লিখেছেন, আমার খুব ভয় করছে...গেইটের কাছে যেতে পারছি না। পুরান ঢাকা থেকে ভৌতিক কন্যা লিখেছেন, আজকের ঘটনাগুলো অনেক ভয়ের! খাট থেকে নামতে পারছি না রাসেল ভাই! ভুতের গলি থেকে ভীতিকর ইমরান লিখেছেন, রাসেল ভাই ভয়ে গা ছম-ছম করছে, এত ভয়ংকর ঘটনা কেন শোনান?

‘আমরা আবারো ঘটনায় চলে যাচ্ছি, তারপর কী হল।’ বলে তিনি আবারও আমার দিকে ফিরে তাকালেন।
আমি বলতে লাগলাম, ‘রাসেল ভাই, একটু বিশ্রাম নিয়ে আমি বাথরুমের দিকে এগিয়ে গেলাম। দেখি অনেকগুলো বাথরুম...’
‘অনেকগুলো মানে? একটা বাথরুম অলৌকিক ভাবে অনেকগুলো হয়ে গেছে?’
‘না-না রাসেল ভাই। হলে অনেকগুলো কম্বাইন্ড বাথরুম থাকে আপনি বোধহয় জানেন না। আমি তার একটিতে ঢুকে প্রাকৃতিক কাজ সারলাম। কিন্তু বের হতে গিয়েই সেই ভয়ংকর ঘটনাটি ঘটলো! আমি ছিটকিনি খুলতে পারছিলাম না!’
‘ছিটকিনি কি খুব শক্তভাবে এটে গিয়েছিল? কিংবা বাইরে থেকে কোন কিছু ভর করেছিল?’
‘না রাসেল ভাই। আমাদের হলের প্রায় বাথরুমের ছিটকিনিই নষ্ট।’
‘তাই বলেন...!’ রাসেল ভাই আবারও হাফ ছাড়লেন।
‘তারপর, রাসেল ভাই অনেক ঝক্কি ঝামেলার পর ছিটকিনি খুলে বেসিনের কাছে আসলাম। এরপর ট্যাপ ছাড়তেই দেখি কালো রঙের পানি ছিচ্ছির করে বেরুচ্ছে!’
‘কালো রঙের? আপনি ঠিক দেখেছেন তো? লাল নয় তো আবার? মানে লাল রক্ত...অবশ্য কালো রক্তও হতে পারে...!’
‘না-না রাসেল ভাই। রক্ত হতে যাবে কেন? আমাদের হলের পানির রং ই এ রকম। অনেক সময় বেশি অপরিষ্কার হয়ে গেলে এ রকম কালো হয়ে যায়। তারপর, কী আর করা। সেই পানি দিয়েই হাতমুখ ধুয়ে রুমে ফিরলাম। তারপর রাতের খাবারের জন্য ডাইনিং এর উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই।’


‘আমরা এখন দ্বিতীয় ঘটনায় যাবো। এর আগে কিছু এসএমএস নিচ্ছি, গুলশান থেকে প্রাক্টিক্যাল ভূত লিখেছেন, তিনি বাথরুমে যেতে ভয় পাচ্ছেন। মালিবাগ থেকে ভালো মনের পেত্নী লিখেছেন, তিনিও বাথরুমে যেতে ভয় পাচ্ছেন। আমার নিজেরও বাথরুম চেপেছে। বাট,এই ঘটনা শোনার পর আপনাদের মত আমিও ভয়ে যেতে পারছি না!’

৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×