somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমৃতফ্ল

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"এই রিক্সা উত্তরায় যাবে?"
"জে না"
"কেন?"কোন উত্তর না দিয়েই রিক্সা ওয়ালা চলে গেল।ড্রাইভারের উপর প্রচণ্ড বিরক্ত হাসান সাহেব।অবসর নেয়ার পর থেকে কারণে অকারণে অযথা মানুষের উপর রেগে যাচ্ছেন তিনি।গতকাল রাতে স্ত্রীর উপর খুব রেগেছিলেন।কারণটাও ছোট।বাসার গেস্ট দের সামনে সম্পূর্ণ কলা একসাথে ছিলে হাতে উলঙ্গ কলা নিয়ে খেয়েছিলেন তার স্ত্রী।এই নিয়ে ঝগড়া এতদূর গড়াল যে ঝগড়ার পর সারারাত কথা বলেন নি স্ত্রীর সঙ্গে।তাতে অবশ্য বিপত্তি ঘটেছে।আজ সাথে কোন টাকা নিয়ে আসেন নি।প্রতিদিন বাসা থেকে বেরোবার সময় স্ত্রী সুফিয়া সব কিছু ঠিক ঠাক মত গুছিয়ে দেন।আজ দেখা না করেই চলে এসেছেন।
অনেকটা পথ হাঁটা হয়ে গেছে।হাসান সাহেব অসুস্থ অনুভব করছেন।রিক্সা পাওয়া গেলে ড্রাইভার কে বাসায় ফিরে টাকা দেয়া যেত।রিক্সা না পেয়ে বাধ্য হয়ে তিনি একটি লোকাল বাসে উঠলেন।শেষ কবে ঢাকার লোকাল বাসে উঠেছিলেন মনে করতে পারছেন না।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার পর মনে হয় উঠা হয় নি।বাসটা জ্যামে আটকা পরলো।প্রচন্ড গরম;সময় ও কাটছে না।দু টাকা মূল্যের একটা পত্রিকা কিনে পড়তে পারলে সময় কিছুটা কাটত।রাস্তার মোড়ে একটি শিশু দাড়িয়ে আম খাচ্ছে।
অদ্ভূত সুন্দর দৃশ্য!হাসান সাহেবের জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনার সঙ্গে আমের সম্পর্ক রয়েছে।
হাসান সাহেব যখন ম্যাট্রিক পরীক্ষায় পাশ করলেন তখন ম্যট্রিক পাশ লোক অনেকটা দুর্লভ ছিল। সারা গ্রামের মানুষ তাকে দেখতে এলো।কিন্তু রেজল্টের পর বাবাকে অনেকে বোঝালেও বাবা তাকে ইন্টারমেডিয়েটে ভর্তি করতে রাজী হন নি।তিনি বললেন,"বাবা নদীর পার যাইয়া দেখ,গাঙ্গে দিয়া ভাইসসা টেকা যায়,ওই গুলা কুড়াইয়া লেখা পড়া কর"
রেজাল্টে খুশি হওয়া এক চাচার দেয়া দুটো আম হাতে নিয়ে নদীর ধারে গিয়েছিলেন হাসান সাহেব।আম খেতে খেতে অবাক নয়নে নদীর স্রোত দেখছেন,তার হাত বেয়ে বেয়ে আমের রস পড়ছে,কিন্তু টাকার দেখা মিলছে না!
আশাহত হয়ে বাড়ি ফিরছেন হাসান সাহেব,সে সময় সুফিয়ার বাবার সঙ্গে দেখা।পরবর্তীতে তিনিই হাসান সাহেব এর পড়ালেখার সমগ্র খরচ বহন করেন।অশিক্ষিত মেয়ের সঙ্গে বিয়ে দেন।মেয়ের আবার একমাত্র শিক্ষা আর আধুনিকতা ছাড়া আর কোন যোগ্যতার অভাব ছিল না।স্বামীর প্রতি তার ভালোবাসার ও কোন সময় কোন কমতি ছিল না।
বাস আবার চলা শুরু করেছে।এর মধ্যে হাসান সাহেব আরেকটি দারুন ঘটনা লক্ষ্য করলেন।ওই পথশিশুদের মধ্যে আম বিতরণ করছে এক দল শিক্ষার্থী।তাদের মধ্যে একজন তার ডিপার্টমেন্টের ছাত্র।মনে পড়ছে একদিন ক্লাসে পড়া না পাড়ায় তিনি ছেলে টিকে গর্দভ বলেছিলেন।তার সেই গর্দভ শিক্ষার্থী যে কাজটি করছে সেটি তার মেধাবী প্রবাসী সন্তানদের করার ইচ্ছে আগ্রহ কোনটাই নেই।

হাসান সাহেব এখন বাসার সামনে,বাস থেকে নামতে ঝামেলা করতে হয় নি,বাসের এক প্যাসেঞ্জার টি ভি তে তার বক্তৃতা শুনেছে বলে খুব সম্মান করলো,বাস ভাড়াও দিয়ে দিল।শেষ মেষ তার সঙ্গে মোবাইলে একটা ছবিও রেখে দিল।এখন আর মানুষকে কষ্ট করে খাতা কলম নিয়ে অটোগ্রাফ নিতে হয় না,ফটোগ্রাফের যুগ।
“আমাকে না বলে গাড়ি,মোবাইল,টাকা পয়সা ফেলে কোথায় গিয়েছিলে?” বাড়ির গেইটে স্বামীকে দেখে কাঁদো কাঁদো ভঙ্গীতে সুফিয়া জিজ্ঞেস করলেন।
“একটু হাঁটতে গিয়েছিলাম”
“আসো তোমার জন্য পাকা আম কেটে রেখেছি”
হাসান সাহেব ভেতরে যাচ্ছেন আর ভাবছেন উনার যে আম খেতে ইচ্ছে হচ্ছে তা তার স্ত্রী কিভাবে বুঝলেন।তার কি সিক্সথ সেন্স ভালো??নাকি তার স্বামীর প্রতি ভালোবাসার জোর সিক্সথ সেন্সের চেয়ে বেশি!!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×