রোজ সকালের ভাঁজে,
আমি তোর উঠোনে বৃষ্টি হবো,
ঝরবো মুখর সাজে।

আমি তোর ঘুমেতে শান্তি হবো,
স্বপ্ন হবো চোখে,
আমি তোর গানেতে বাজনা হবো,
সুর হব তোর বুকে।
আমি তোর কবিতায় ছন্দ হবো,
রঙ হবো তোর মনে,
আমি ছাউনি ছাড়া ঘর বানাবো
তোর হৃদয়ের কোণে।
আমি তোর বিকেলে আকাশ হবো
লাল গোধুলী মাখা,
আমি তোর হাসিতে রঙ ছড়াবো,
মুগ্ধ মোহ আঁকা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

