somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলোকিত মানুষেরা দয়া করে বদলে যাবেন না।

০৬ ই জুন, ২০০৯ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনে প্রথমবার শপথ নিয়েছিলাম স্কুলের প্যারেড (পিটি) গ্রাউন্ডে, নিজেকে মানুষের মত গড়ব বলে, দেশকে গড়ব বলে। এরপর শপথ নিলাম বিজয় দিবসের কুচকাওয়াজে, প্রভাত ফেরিতে একুশের শহীদ মিনারে। দেশ রক্ষার মাতৃভাষা রক্ষার শপথ। কতটুকু সফল হয়েছি জানিনা তবে চেষ্টা চলছে নিরন্তর। এখন হঠাৎ প্রথম আলোর বদলে যাওয়ার অঙ্গিকার সংগ্রহ অভিযান দেখে চমকে উঠি। আজ যারা এই শপথ গ্রহণ করছে, অঙ্গিকার নামাই স্বাক্ষর করছে তারা কি কখনও স্কুলে যায়নি অথবা একুশের প্রভাত ফেরীতে ? আজ তারা বদলে যাওয়ার শপথ নিয়ে প্রকারন্তরে স্বীকার করে নিল এতদিন তারা ভুল পথে ছিল। কিছু বুদ্ধিজীবিও এই অঙ্গিকার নামাই স্বাক্ষর করেছেন। । ভালা লাগল যে তারা নিজেদের ভুল বুঝতে শিখেছেন। এটা নিশ্চিত যে তারা সত্যের পথে ছিল না, আর যদি সঠিক পথেই থাকবে তাহলে বদলে গিয়ে কোন পথে যেতে চায়? কাদের বদলানো দরকার তা আগে নির্দিষ্ট করা দরকার ছিল না কি?
”আর জাটকা ধরবো না” ”আর ভেজাল দিব না” এই অঙ্গিকারে স্বাক্ষর করার মানে হলো স্বাক্ষরকারী ভেজাল ব্যবসাযী। বিষয়টা কি তাহলে ট্রুথ কমিশনের মত । আর যারা ভেজাল দেয় না তাদের তো এই শপথ নেওয়ার কোন দরকার দেখিনা।
রাজশাহী বাসীরা জানে জালাল ভাই কেমন মানুষ। হত দরিদ্রদের শিক্ষীত করে তুলতে নিজের সব কিছু ত্যাগ করতে প্রস্তুত জালাল ভাই। প্রথম আলো সেই জলাল ভাইকে আলোকিত মানুষের তকমা লাগিয়ে দিয়েছে। এখন শোনা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান জালাল ভায়ের সেবা মূলক কাজ গুলোকে স্পন্সর করার চেষ্টা করছে। মূলত এর মাধ্যমে বিভিন্ন এন জি ও প্রতিষ্ঠান গুলো ফায়দা লুটতে চাই। আশার কথা জালাল ভাই শক্ত ভাবে তাদেরকে না করে দিয়েছেন। প্রথম আলোর গত ”ছুটির দিন" সংখ্যায় জালাল ভাই সহ আরো কিছু নিবেদিত প্রাণ সমাজ সেবকের ছবি সহ স্বাক্ষরীত অঙ্গিকার নামা দেখলাম। আপনাদের প্রতি সশ্রদ্ধ সালাম পূর্বক অনুরোধ দয়া করে আপনারা বদলে যাবেন না আপনারা আপনাদের মত কাজ করে যান। পুঁজিবাদের ফাদে পা দিবে না।

আজ যারা অহ্গিকার করে নিজেকে বদলাতে চান, বাংলাদেশকে বদলে দিতে চান তারা এতদিন কি করছিলেন? আজ শেষ বয়সে এসে সত্যিই কি বদলাতে পারবেন তারা? প্রথম আলোই কি বদলাতে পেরেছে নিজেকে ? বের হতে পেরেছে মিথ্যাচার থেকে?

প্রসঙ্গ ক্রমে একটা কৌতুক মনে পড়ে গেল, সম্ভবত এই সামু ব্লগেই পড়েছিলাম কৌতুকটা। জনৈক ব্যাক্তি এক কুত্তার লেজ এক খন্ড পাইপের মধ্যে ঢুকিয়ে রেখেছেন কয়েক দিন যাবৎ। তাই দেখে তার এক প্রতিবেশী বললেন ” তোমার কি মাথা খারাপ হয়েছে কুত্তার লেজ কি কখনও সোজা হয় !!! ব্যক্তি বললেন জানি হয় না, কিন্তু আমি তো লেজ সোজা করার কথা ভাবছি না পাইপটা বাকা করার জন্য এই পদ্ধতী।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×