হায় ঈশ্বর ! কবে যে তোমার ক্রোধ সীমা পরিসীমা ছাড়িয়ে ওই জালিমদের হাত পুড়িয়ে দেবে
০৬ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শান্তিনগর মোড় থেকে মীনাবাজার, হোয়াইট হাউস হোটেল পেরিয়ে রাজারবাগের দিককার চৌরাস্তার মোড়টা । টুকটুক করে রিক্সা এগোতে এগোতে মোড়টায় এসে সিগনালে থামল । সিগনাল পড়েছে, গড়াল কিছুটা সময় । হঠাত শুনি পাশের রিক্সাওয়ালাটা বলছে, এই সিগনাল বেশি সময় ধইরা আটকায় রাখে, আর ওইটা তাত্তাড়ি ছাইড়া দেয় । তার একটু পরেই শুনি কে যেন বলছে এই এদিকে আয় ? কৌতূহলবশত শব্দের উৎস সন্ধান করতে গিয়ে দেখি যে পিছন থেকে আসা হোন্ডায় বসা এক পুলিশ সার্জেন্ট পাশ থেকে কাকে যেন ডাকছে এই এদিকে আয় ? সেই রিক্সাওয়ালা সহ আরো কজন সেই পুলিশটার দিকে তাকাতে পুলিশটা রিক্সাওয়ালাটাকে ইঙ্গিত করে তার কাছে যেতে বল্ল । তারপর রিক্সাচালকটি তার কাছে যেতেই পুলিশ বল্ল , কি বললি তুই ? রিক্সাওয়ালাটা তখন বল্ল যে - আমি বলছি এই সিগনাল বেশি সময় ধইরা আটকায় রাখে, আর ওইটা তাত্তাড়ি ছাইড়া দেয় ।
বলতে না বলতেই পুলিশটা সেই রিক্সাচালককে সশব্দে সপাটে প্রচন্ড চড় কষিয়ে দিল । শুকনো শরীরের রিক্সাচালক আরেকটু হলে পড়েই গিয়েছিল । রিক্সাওয়ালার সাথে আমরাও হতভম্ব । এই কথা বলাতে কী এমন অপরাধ হল যে এভাবে চড় মারতে হবে ? এই কি মনুষ্যত্ব ? পুলিশকে যে জানোয়ার বলা হয় তা যে এমনি এমনি না তার প্রমাণ তারা বহুবারই রেখে চলেছে । হতভম্ব ভাব কাটতে না কাটতেই সিগনাল ছেড়ে দিল । সাঁ করে হোন্ডা নিয়ে চলে গেল সেই জানোয়ারটি ।
হায় ঈশ্বর ! কবে যে তোমার ক্রোধ সীমা পরিসীমা ছাড়িয়ে ওই জালিমদের হাত পুড়িয়ে দেবে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন