somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরোনো একটা প্রাকৃতিক বিউটি টিপস এবং কসমেটিক্স পণ্য নিয়ে দুটি কথা

০৩ রা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কদিন আগে বোটানি এরোমার গোমর ফাঁস হয়ে চাঞ্চল্যকর অবস্থা । ফরসা হবার ক্রীম যাতে দ্রুত কাজ করে সেজন্য তাতে মানবদেহের জন্য খুবই ক্ষতিকর পদার্থ ব্যবহার করা হত । যা দীর্ঘমেয়াদে ক্যান্সারের কারণ হতে পারে । যারা এত দিন সরল বিশ্বাসে ব্যবহার করেছেন তাদের এখন আর এ নিয়ে কিছু করার নেই । এসব বিষয় থেকে একটা সচেতনতা হতে পারে যে বাজারে চটকদার বিজ্ঞাপন নিয়ে আসা পণ্যের প্রতি হুট করে ঝুঁকে গেলে চলবে না । এটা মনে রাখতে হবে চট করে চাইলেই দুতিনদিনে ফর্সা হওয়া যাবে না কিংবা চেহারায় ঔজ্জল্য আসবে না। সেক্ষেত্রে ফর্সা হবার ব্যাপারে তাড়াহুড়া না করে চেহারার উজ্জ্বলতা বাড়ানো এবং মুখমন্ডলে তারুণ্যের দীপ্তি আনার ব্যাপারটা বরং বেশি ফলদায়ক হবে । যেসব মহিলারা রূপ চর্চার ব্যাপারে সচেতন তারা নিচের টিপসটা জানা না থাকলে ফলো করতে পারেন ।

মুখমন্ডলের উজ্জ্বলতা বাড়ানো এবং মুখমন্ডলে তারুণ্যের দীপ্তি আনার বিষয়ে অনেক অনেক দিন আগে বেগমে একটা প্রাকৃতিক টিপস চোখে পড়েছিল । প্রাকৃতিক এই কারণে যে এই রূপচর্চায় কোন ক্যামিকেল জাতীয় পদার্থের প্রয়োজন নেই । ধন্যবাদ সেই নাম না জানা আপুকে যিনি বেগম পত্রিকায় এই টিপস টি দিয়েছিলেন ।

প্রথমে একটি ডিম নিয়ে শুধুমাত্র তার সাদা অংশ একটি বাটিতে নিতে হবে । কুসুম বাদ দিতে হবে অর্থাত শুধুমাত্র সাদা অংশটুকু বাটিতে নিয়ে তারপর চামচ দিয়ে ভাল ভাবে ফেটে নিতে হবে । এরপর পরিস্কার তুলা তাতে চুবিয়ে সারা মুখে ভিতর থেকে বাইরের দিকে গোলাকার চক্করে মাখতে হবে । এসময় মুখমন্ডল স্বাভাবিক রাখতে হবে, চামড়ায় যাতে ভাজ না পরে সেইভাবে মুখমন্ডল স্বাভাবিক রাখতে হবে । এসময় কোন কথা বলা যাবে না বা মুখমন্ডলের চামড়া কুঁচকায় এমন কোন ভঙ্গি করা যাবে না । তাহলে চামড়ায় ভাঁজ পড়ে যেতে পারে । সারা মুখে ডিমের সাদা অংশ মাখা শেষ হলে এভাবেই চুপচাপ পচিশ কিংবা ত্রিশ মিনিট অপেক্ষা করতে হবে । তারপর পরিস্কার তুলা দিয়ে ভিতর থেকে বাইরের দিকে গোলাকার চক্করে মুখে লাগানো পেস্ট উঠিয়ে ফেলতে হবে । তারপর মুখে কয়েকবার পানির ঝাপ্টা দিতে হবে ।

উল্লেখ্য যে যেদিন এই পদ্ধতি ব্যবহার করা হবে সেদিন মুখে অন্য কোন ফেসওয়াস/সাবান লাগানো যাবে না । এই পদ্ধতি ঘন ঘন না করে নিয়মিত বিরতিতে করাই ভাল ।


প্রসাধনী পণ্য ব্যবহারের ক্ষেত্রে যতটা সম্ভব দেশীয় প্রতিষ্টিত ভাল ব্রান্ডের পণ্য ব্যবহার করাই ভাল কারণ কদিন আগে পেপারে এসেছিল যে একটি বড় চেইন স্টোরেও বিদেশি নকল পণ্যের সাপ্লাই দেওয়া এক কোম্পানী ধরা পড়েছে । বিএসটিআই এর নকল সনদ দেখিয়ে সাপ্লায়ার আরামসে নকল পণ্য সরবরাহ করছিল । এক সাংবাদিক যখন চেইন সপের ম্যানেজারকে প্রশ্ন করেছিল যে সনদ নকল কীনা তা না দেখেই কীভাবে সেই সাপ্লায়ারদের কাছ থেকে পণ্য নিলেন, তখন তার দায়সারা এড়িয়ে যাওয়া উত্তর তার প্রতিষ্ঠানের কমিটমেন্টহীনতাকেই দীনতার সাথে উপস্থাপন করে মাত্র ।

*** একথা বলার অপেক্ষা রাখে না যে যেকোন সাধারণ কসমেটিক্সের মতই উপরের টিপস র‍্যাশ বা ক্ষতবিহীন স্বাভাবিক মুখমন্ডলের জন্য প্রযোজ্য ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৪৯
২০টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×