somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণু গল্প: নকল কবি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কবির খুব ইচ্ছে ছিল, তার কবিতার বই বের হবে। নিজের নতুন বইয়ের গন্ধে মন ভরে উঠবে। একুশের বই মেলায়, সে বই প্রকাশিত হবে। কবি স্টলে বসে থাকবেন। পাঠকরা আসবে, বই কিনবে। দু’চার লাইন বইয়ের পাতায় লিখে নিজের অটোগ্রাফ দিবেন। পাঠকরা কবির সাথে সেলফি তুলবে। সুন্দরী রমণীরা হেসে হেসে তার সাথে কথা বলবে আর বিভিন্ন ঢংঙে সেলফি তুলবে। কেউ কেউ আবার, কবির মোবাইল নম্বরটি চেয়ে নেবে। কবি, লাজুক হাসি হেসে তা দেবেন আর বলবেন, “ফোন করবেন”। বন্ধুরা খুশির আবেগে তাকে অভিনন্দন জানাবে। মেলায় এসে বইও কিনবে। ফেসবুকে সে বইয়ের জন্য আলাদা পেজ খোলা হবে। লক্ষ লক্ষ সদস্য থাকবে। নিজের ফেসবুক ওয়ালে থাকবে সে বইয়ের প্রচ্ছদ। অন লাইনে ছড়িয়ে পড়বে, তার কবিতার বই বের হয়েছে। প্রথম কবিতার বই। পরিবারের কেউ আবার ভুল করে বলে ফেলতে পারে, “জানো জানো, আমার ছেলের (বা মেয়ের) বই বের হয়েছে।”

আজ বই মেলার শেষ শুক্রবারে, কবি ভীষণ ব্যস্ত। পাঠকের ঢল নেমেছে, কবির স্টলে। বইটি ভালোই জনপ্রিয়তা পেয়েছে।

কিন্তু এ কি ! কিছু লোক পুলিশ নিয়ে কবির স্টলের দিকেই এগিয়ে আসছে। তাঁদের দেখে বেশ রাগান্বিত মনে হচ্ছে। পুলিশ এসেই সব পাঠকদের স্টল থেকে চলে যেতে বললেন। শুধু কবি আর প্রকাশক ছাড়া। লোকগুলোর দাবি, কবি চোর।

কবি, বিভিন্ন কবির লেখা চুরি করে, নিজের নামে প্রকাশ করেছেন। তার প্রমাণ স্বরূপ, আসল কবিরা তাঁদের লেখা অনলাইনে প্রকাশের সময় সহ স্ত্রীণশর্ট এবং নকল কবির ফেসবুকে প্রকাশের সময় সহ স্ত্রীণশর্ট নিয়ে এসেছে। এতে স্পষ্ট প্রমাণ হয় যে, নকল কবির লেখাগুলো নকল। উনি সবগুলো একত্রিত করে বই প্রকাশ করেছেন। ভেবেছিলেন কেউ জানবে না। তাছাড়া নকল কবি, নিজের পক্ষে কিছুই বলতে পারছে না। তার মুখ বাংলা পাঁচের মতো হয়ে গেছে।

প্রকাশকের দাবি, নকল কবি নিজেই টাকা দিয়ে বই প্রকাশ করেছে। এতে উনার কোন দোষ নাই। সব দোষ, এ নকল কবির।

প্রকৃত লেখকরা, ভবিষ্যতে এমন কিছু হলে অবাক হবেন না।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৮
৮২টি মন্তব্য ৮২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×