somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম ২০১১ ইস্টাইল!!

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকে পরিচয়,মোবাইলে কথা।
ছেলে বলে,তোমার প্রোফাইল পিকচারটা না জোশ!
মেয়ে বলে,তোমার হেয়ার কাটিং টা ঝাক্কাস।চল না কে এফ সি তে খাইতে যাই।
ছেলে বলে ফেলে ভাললাগার কথা।মেয়ে বলে ও.কে.(লজ্জা পাওয়ার টাইম নাই)!শুরু হল প্রেম(মনে মনে কয় টাইম পাস)!!দুজনের কথার টপিক ঘুরে হয় বলিউডের সমসাময়িক সিনেমা নয় তো লেডি গাগার নতুল আলব্যাম।দুজনের মনে
কি আছে তা কেবল তারাই জানে।বয়সটা একটু বেশি হলে যায় লিটনের ফ্ল্যাটে(১৪+ হলেই হয়)।
শরীরগুলোর পরিচয় হয়;মন থাকে অগোচরে!
মেয়ের বড় ভাই দুইটা ঝাড়ি মারলে/আরেকটা মেয়ের প্রফাইল ফটো ভাল লাগলেই পোলায় কয় বাই বাই!অথবা, ছেলে ২ রাত কথা না বলতে পারলে,মাসে ৩ বার কে এফ সি তে খাওয়াতে না পারলেই মেয়ে কয় বাই বাই!
আবার আরেকজনের প্রফাইল পিকচার নয় তো হেয়ার কাটিং।এই প্রেম থেমে থাকে না!!
এই প্রেমে,না থাকে পাওয়ার অনুভূতি না হারানোর ভয়!তাই নিজের সুবিধার জন্য প্রেমিকপ্রেমিকার ক্ষতি করতে একটুও বাঁধে না।
আজকে প্রথম আলোতে একটা লেখা পড়ে মনে হল আমার মনের কথাই খুব সুন্দর করে লেখক বলেছেন।অত সুন্দর বিশ্লেষণ তো করতে পারি না।তাই লিঙ্কটাই দিলাম। হায় প্রেম!

আর যাদের সময় কম,তাদের জন্য লেখার সংবাদ অংশঃ
চট্টগ্রাম মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে কাতরাচ্ছে ১৫ বছর বয়সী এক কিশোরী। তার অপরাধের নাম প্রেম! কুমিল্লার দাউদকান্দি উপজেলা থেকে পোশাকশ্রমিকের চাকরি নিয়ে চট্টগ্রাম এসেছিল মেয়েটি। দেওয়ানহাটের একটি পোশাক কারখানায় কাজ করত, থাকত লালখান বাজারে বড় বোনের বাসায়। একই এলাকার স্বপন নামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তার। ৩ জানুয়ারি সন্ধ্যায় ওই কিশোরী দেওয়ানহাটে বান্ধবীর বাসায় যাবে বলে বেরিয়ে দেখা করে স্বপনের সঙ্গে। স্বপনের প্রস্তাবে রাজি হয়ে বেড়াতে যায় মতিঝরনা পাহাড়ে। প্রেমিকের প্রস্তাবে রাজি হয়ে ভরসন্ধ্যায় নির্জন পাহাড়ে যাওয়ার সময় কল্পনায়ও আসেনি কী ভয়াবহ পরিণতি অপেক্ষা করছিল তার জন্য। পাহাড়ে নির্জনতার সুযোগে স্বপন ও তার বন্ধুরা মিলে ধর্ষণ করে মেয়েটিকে। সুমন, কামাল, বাবু ও রুবেল নামে স্বপনের এই বন্ধুদের আগে থেকেই চিনত মেয়েটি। তারা যে হঠাৎ পূর্বপরিচয়ের সামান্য মনুষ্যত্বও ঝেড়ে ফেলবে, কী করে বুঝবে অল্প বয়সী মেয়েটি? ধর্ষণের পর সংজ্ঞাহীন মেয়েটিকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়েছিল স্বপন ও তার বন্ধুরা। মৃত্যু ছিল অবধারিত। কিন্তু সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে বেঁচে গেছে মেয়েটি। পাহাড় থেকে গড়িয়ে ঢালের একটি বাসার টিনের চালের ওপর পড়েছিল। স্থানীয় বাসিন্দারা দ্রুত হাসপাতালে নিয়ে জীবন রক্ষা করে তার।
ঘটনার অন্য একটি ভাষ্যও পাওয়া গেছে। বলা হচ্ছে, মেয়েটির বিয়ে ঠিক হয়েছিল গ্রামের বাড়িতে। সে খবর শুনে মতিঝরনার কাছে তার গতিরোধ করে স্বপন। তারপর পাহাড়ে নিয়ে গিয়ে প্রতিশোধ চরিতার্থ করেছে সে!
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×