somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমতায় গিয়ে এত টাকা কই পেলেন মতিয়া চৌধুরিরা!!!!!!

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হেডিং দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই। একটু পড়লেই বুঝবেন।
২০০৮ সালের ঘটনা। তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমল। সারা দেশে মোটা চালের মূল্য ২৬-৩০ টাকা। গরীবের নাভিশ্বাস। বিডিয়ার পরিচালিত খোলা বাজারে ওএমএস প্রোগ্রামের আওতায় ২১ টাকায় পাঁচ কেজি চাল কিনতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন। এমনি একটি লাইনে পাঁচ টাকা দামের নতুন ব্যাগ হাতে বর্তমান সরকারের কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরি কয়েকজন সঙ্গী সাথী নিয়ে উপস্থিত। সাংবাদিকরা প্রশ্ন করলেন আপনি কেন এ লাইনে? জবাবে তিনি যা বলেছিলেন তার ভাব অর্থ হচ্ছে-‌‌‌'জনগন এত টাকা দিয়ে চাল কিনতে লাইন দিয়েছে। সব বিছুর দাম এত বেড়েছে যে আমিও লাইনে দাড়িয়ে চাল কিনতে বাধ্য হচ্ছি।

আজ মতিয়া চৌধুরিরা ক্ষমতায়। মোটা চালের কেজি ৩৮-৪০ টাকা। এত টাকা দিয়ে চাল কেনার সামর্থ গরিবের না থাকায় তারা ২৪ টাকায় ওএমএসের চাল কিনতে দীর্ঘ লাইনে দাড়িয়েও চাল পাচ্ছে না (আজকের জনকন্ঠ)। আজকের জনকন্ঠ পত্রিকার একটি নিউজ এরকম "ওএমএস নির্ভর নিম্নআয়ের মানুষ, ঢাকায় দীর্ঘ লাইন" । আর ইত্তেফাকের প্রথম পাতার দ্বিতীয় হেডিংটি আরও ভয়াবহ "ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না চাল: ওএমএসএ চাহিদার তুলনায় বরাদ্দ কম"।
ঐ সময়ের চেয়ে সবকিছুর দাম আজ আকাশ ছোয়া। কিন্তু গরিবের আয় সে তুলনায় মোটেও বাড়েনি।
এখন প্রশ্ন হচ্ছে-----
১. মতিয়া চৌধুরি দের কি এখন অনেক টাকা হয়েছে? যার ফলে এখন আর লাইনে দাড়াতে হয় না?
২. তখন তিনি তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য জনগণের সামনে বড় ধরণের প্রতারণা কেন করেছিলেন।
৩. ১০ টাকা চাল খাওয়ানোর কথা বলে আজ ৪০ টাকায় চাল খাওয়াচ্ছে তার পরও তাদের মধ্যে কেন অনুশোচনা নেই।
৪. ক্ষমতায় গেলে সব কিছুর দাম কমিয়ে জনগণের নাগালে আনার যে ওয়াদা তারা করেছিল তা কি শুধু গোয়েবলসের অনুসারী হিসেবে?
৫. তত্ত্বাবধায়ক সরকার লুটপাটে ব্যস্ত ছিল এবং ভারত থেকে চাল আমদানি করতে পারেনি বিধায় মোটা চালের দাম তখন ২৮-৩০ টাকা হয়েছিল। তাহলে এখন মোটা চালের দাম ৪০ টাকা কেন?
৬. তাহলে কি এটা প্রমাণিত হয় না যে আওয়ামীলীগ আরও বড় ধরণের লুটপাট করছে?
৭. এত উদ্দোগ নেয়ার ভান করেও ব্যর্থতার উদ্দেশ্য কি আখের গোছানো নয়?
প্রশ্ন করলে আরও অনেক করা যাবে। তবে আজ আর নয়।
নিচের লিঙ্ক গু
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ১০:২৯
১০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×