somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্কিন কোম্পানিগুলোর চুক্তি দাঁতহীন

১২ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের পোশাক খাতের নিরাপত্তার জন্য উত্তর আমেরিকার কোম্পানিগুলোর ঘোষিত চুক্তিকে ‘দাঁতহীন’ বলে উড়িয়ে দিয়েছে ইউরোপপ্রধান কোম্পানিগুলোর চুক্তির সমর্থকরা।

এর আগে গত বুধবার ওয়াশিংটনে পাঁচবছর মেয়াদী এ চুক্তির ঘোষণা দেয় অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি নামে মার্কিন কোম্পানিগুলোর জোট। এ চুক্তির আওতায় তাদের ব্যবহৃত প্রতিটি কারখানা আগামী একবছরের মধ্যেই পরিদর্শন করা হবে।

ইন্টারফেইথ সেন্টার নামে একটি সামাজিক সংগঠন দাবি, মার্কিন কোম্পানিগুলোর পরিকল্পনায় যথাযথ নিরাপত্তা ও দায়বদ্ধতার অভাব রয়েছে। একে ইউরোপপ্রধান কোম্পানিগুলোর দুর্বল বিকল্প বলে মন্তব্য করে তারা।

এছাড়া ইউরোপিয়ান কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত ইউনিয়নগুলো মার্কিন অ্যালায়েন্সকে ‘আরেকটি দাঁতহীন উদ্যোগ’ বলে অভিযোগ করেছে। এমনই একটি ইউনিয়নের মুখপাত্র টম গ্রিন্টার এ উদ্যোগকে ‘আন্তরিক নয়’ বলে জানান।

মার্কিন কোম্পানিগুলো তাদের চুক্তি অনুযায়ী আগামী একবছরের মধ্যে তাদের ব্যবহৃত ৫শ’রও বেশি কারখানা পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, ইউরোপপ্রধান চুক্তির ৭০ সদস্য তাদের ব্যবহৃত কারখানাগুলো আগামী নয়মাসে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন শীর্ষ খুচরা বিক্রেতা কোম্পানি ওয়ালমার্টের চিফ কমপ্লায়েন্স অফিসার জে জর্গেনসেন দাঁতহীন উদ্যোগের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি মনে করি দুটি পরিকল্পনাই খুব শক্তিশালী এবং আমাদের একসঙ্গে সামনে এগিয়ে যাওয়া উচিত। তারা বোঝে না যুক্তরাষ্ট্রের আইনী ব্যবস্থা কিভাবে কাজ করে। এ ব্যবস্থার কারণেই যুক্তরাষ্ট্রের বেশিরভাগ কোম্পানি তাদের সঙ্গে যোগ দেয়নি।’

ইউরোপপ্রধান চুক্তিতে মার্কিন শীর্ষ কোম্পানিগুলোর যোগ না দেওয়ার মূল কারণ ছিল ওই চুক্তির আইনী দায়বদ্ধতা। এর ফলে কোনো কোম্পানিকে সেই দেশের আদালতের কাছে চুক্তি অনুযায়ী কাজ করার জন্য দায়বদ্ধ থাকতে হবে। কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলও করা যাবে না।

অন্যদিকে, মার্কিন চুক্তিতে নিজেদের জোটের মধ্যেই কোম্পানিগুলো দায়বদ্ধ থাকবে বলে জানিয়েছেন জর্গেনসেন। জোটের কোনো সদস্য চুক্তিমতো কাজ না করে তাকে বের করে দেওয়া হবে ও তার অর্থ রেখে দেওয়া হবে। বরাদ্দকৃত মোট অর্থের দশভাগ রেখে দেওয়া হবে কারখানার মেরামত চলাকালে শ্রমিকদের ব্যয়ভার বহন করার জন্য।

ওয়ালমার্ট, টার্গেট, সিয়ার্স হোল্ডিংস, ভিএফ, জেসি পেনি, দ্য চিলড্রেন প্লেস রিটেলি স্টোরস, গ্যাপ, মেসি’স সহ মার্কিন অ্যালায়েন্সে এ পর্যন্ত ১৭টি প্রতিষ্ঠান সই করেছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তাজরীন ফ্যাশন লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক পুড়ে মারা যান। এছাড়া অসংখ্য আহত হন। এ ঘটনার পর এ বছরের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে এক হাজার একশ ৩০ জন শ্রমিকের প্রাণহানি ঘটে।

এরপর থেকেই বাংলাদেশে পোশাক উৎপাদনকারী বিদেশি প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে অবহেলা নিয়ে ব্যাপক সমালোচনা হয় বিশ্বজুড়ে। যার প্রেক্ষিতে পৃথক উদ্যোগ নেয় ইউরোপপ্রধান ও মার্কিন কোম্পানিগুলো।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×