somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বড়বাপের পোলায় খায়, ঠোঙ্গা ভইরা লইয়্যা যায়

১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরান ঢাকার বিখ্যাত খাবারের নামের মধ্যে একটা আহলাদি গন্ধ পাওয়া যায়- একথা ভোজন রসিকরা এক বাক্যে স্বীকার করেন। ‘বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা ভইরা লইয়্যা যায়’ শব্দগুলো কোনো ছড়ার অংশ নয়।

পুরান ঢাকাবাসীদের ইফতারির একটি বিখ্যাত পদের নাম এটি।

এই শব্দে চকবাজারের শাহী মসজিদ এলাকা মুখরিত দেখা যাবে রোজার প্রতিটি বিকেলে। কথা বলার ফুরসত নেই বিক্রেতাদের।
ইফতারের এই বাজারে ভোজন রসিক রোজাদারদের ভিড় ঠেলে চলা ফেরা করাই কঠিন। রাজধানীর নামী-দামী এলাকা থেকে ইফতার কিনতে আসা ক্রেতাদের ব্যক্তিগত গাড়ীর ভিড় তাতে বাড়তি যানজট সৃষ্টি করেছে।
‘বড় বাপের পোলায় খায়’ বিক্রিরত মো. ইসলাম বলেন, আপনেরা নিউটাউনের মানুচ এইচব (নতুন ঢাকার মানুষ এইসব) বুঝবেন না। আমরা পুরান ঢাকার লোকজন খাওয়ার ব্যাপারে পাক্কা। মাংস,কলিজ্যা, কাবাব এইসব অনেক দামি কিন্তু মাইনচে যাতে চব (মানুষ যাতে সব) কিছুই খাইবার পারে তাই চব কিছু একলগে মিশিয়্যা খাওয়ানের ব্যবস্থা করচাল (করেছিল) আমাগো আগের মুরুব্বিরা। খাওনডার মইদে অনেক দামি দামি জিসি (এই খাবারে দামি দামি জিনিস থাকে) থাকে। তাই নাম দিচে বড় বাপের পোলায় খায়।

মূল উপকরণ বাড়িতেই প্রস্তুত করে চকবাজারে ক্রেতাদের সামনে সাজিয়ে রাখা হয়। প্রস্তুত করা উপকরণ সব একসঙ্গে উন্নত মানের চিড়া মিশিয়ে কেজি দরে বিক্রি করা হয় পুরান ঢাকাবাসীদের আহলাদি ইফতার ‘বড় বাপের পোলায় খায়’।

ডিজিটাল ব্যানারে লেখা ‘চকবাজারের ঐতিহ্যবাহী হাজী শহীদের ‘বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা ভইরা লইয়া যায়’ এবং ৭৮ বছরের ঐতিহ্য লেখা সম্বলিত দোকানের মালিক মো. শহীদ বলেন, আমার ওস্তাদের নাম আচাল (ছিল) রমজান বাবুর্চি। হ্যার থিক্যা আমিও ছিকচি (তার থেকে আমি শিখেছি)। ওস্তাদের আর আমার মিল্যা ৭৮ বচর লেখচি। তয় আমার ওস্তাদের বাপ-দাদারা আরও আগে থিক্যাই এইডি করতো (ওস্তাদের পূর্বপূরুষরা অনেক আগে থেকেই এই কাজ করতেন)।

চকবাজারের আরও কয়েকজন ইফতার বিক্রেতা সেলিম বাবুর্চি, ফালান বাবুর্চি, আফজাল সবারই বংশগত পেশা বাবুর্চিগিরি। কিন্তু রমজানে সব বাদ দিয়ে নেমে পড়েন এই সব আহলাদে ইফতার তৈরি ও বিক্রির কাজে। রমজানে সব বাদ দিয়ে তাদের বাপ-দাদারাও এটিই করতেন বলে জানান তারা।

এক একটি দোকানে ১০ থেকে ১৫ জন কর্মী কাজ করলেও কেউ পরিবারের বাইরের লোক নন। সবাই একই পেশায় একই কাজের সঙ্গে যুক্ত। নিজেদের আদি ঢাকাইয়্যা হিসেবে পরিচয় দিয়ে গর্বকে অটুট রাখার দৃঢ়তা তাদের।

স্বাদের এই ইফতারি ক্রয় করতে গিয়ে দামাদামি করতে গেলে বিক্রেতার কটাক্ষ দৃষ্টি ক্রেতার জন্য অপমানজনক হতে পারে। তাই চকবাজারের এই বিখ্যাত ইফতারি পেতে আপনাকে কেজিতে সাড়ে ৩শ’ টাকা খরচ করতে হবে।

দেখতে যেমনই হোক না কেন মনের স্বাদটাই আসল। আর ঢাকায় থেকেও ঢাকার এই খাবার না খেতে পারাটিকে আপনার মফস্বলের বন্ধুটি হয়তো আপনাকে অবমূল্যায়ন করে বলবেন, ঢাকায় থেকেও এই খাবারটা খাও নাই দোস্ত?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×