somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবমাননা কি পুরুষেরও নয়?পুরুষদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ আছে কি ?

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হাটহাজারী মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শাহ আহমদ শফীর নারী-পুরুষ বিষয়ক সাম্প্রতিক কদর্য উক্তি সঙ্গত কারণেই সাইবার মাধ্যমে প্রতিক্রিয়ার ঝড় তুলেছে।
নারীর জনপরিসরে যাওয়া উচিৎ নয়, তার এ ধরনের বক্তব্যের উত্তরে রাসুল (সা.) এর স্ত্রী হযরত খাদিজা (রা.) যিনি ষষ্ঠ শতকেই একজন ব্যবসায়ী ছিলেন, স্ত্রী জয়নব (রা.) দরিদ্রের সেবায় আত্মনিয়োগ করেন, কন্যা হযরত ফাতেমা (রা.) যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন – নজিরগুলো অনেকেই স্মরণ করিয়ে দিয়েছেন।
এসবে প্রমাণ হয়, আহমদ শফী শুধু একবিংশ শতকের বাস্তবতায় নয়, ইসলাম ধর্ম অবতীর্ণ হওয়ার সময়ের চেয়েও পশ্চাৎদপদ মানসিকতার। এতখানি অজ্ঞ ও অশ্লীল মানুষের রাজনৈতিক নেতৃত্ব দেওয়া অসম্ভব, এমনকি ধর্মীয় নেতৃত্ব দেওয়াও যুক্তিযুক্ত কিনা সেটি ইসলামী ধর্মজ্ঞানসম্পন্ন মানুষকে বিবেচনা করতে অনুরোধ করছি।
আমার সীমিত জ্ঞানে জানি, কোরআন শরীফে পুরুষকেও চোখের পর্দা করতে বলা হয়েছে এবং নিজের সম্ভ্রম বজায় রাখতে বলা হয়েছে (সুরা আল নূর ২৪:৩০-৩১)। সুরা আযহাবে কুৎসা দিয়ে নারীর চরিত্রে কালিমা লেপনে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে (৩৩: ৫৩-৭৩)।
যিনি পুরুষদের দৃষ্টি নত করতে না বলেন, নারী দেখলেই পুরুষের কামনার উদ্রেক হওয়া স্বাভাবিক (না হলেই ‘ধ্বজভঙ্গ’) বলে সম্মেলনে সবক দেন, তিনি ইসলাম ধর্মেরই অবমাননা করছেন।
যিনি নানা অশ্লীল কথায় কর্মরত বা শিক্ষারত নারীচরিত্রে কালিমা লেপন করছেন, তিনি কোরআন শরীফ-প্রদত্ত শিক্ষারও অবমাননা করছেন। প্রকৃত ধর্মজ্ঞানী মানুষ ইসলামী সম্মেলনে উপস্থিতদের এ ধরণের ভ্রান্ত শিক্ষায় উত্তেজিত করার অশুভ দিকগুলি সম্পর্কে জনসাধারণকে অবগত করবেন বলেই আমাদের প্রত্যাশা।
দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সেই একেবারে ছোটবেলা থেকে আজ পর্যন্ত যতগুলো ওয়াজ শুনেছি – সেগুলোতে বেশিরভাগ সময়ই নারী-প্রসঙ্গ টেনে আনা হত, “নারী যে সব পাপের মূল’ একথাটাই নানা সময়, নানাভাবে শুনতে হয়েছে। নারীকে সম্মানিত মনে হয়নি। ইসলাম ধর্ম নারীকে যে সম্মান দিয়েছে বলে অনেকের কাছে শুনতে পাই, গ্রামে-শহরে যারা ওয়াজ করছেন, তারা কতটুকু সেকথাটা বলছেন, সে’টা খতিয়ে দেখা দরকার।
পথে-ঘাটে, চায়ের দোকানে দেলাওয়ার হোসাইন সাঈদী’র ওয়াজের ক্যাসেট বাজতে শুনে আমি প্রায় বিশ বছর আগে তার অনেকগুলো ক্যাসেট কাঁটাবন থেকে কিনে শুনেছি। নানাবিধ অবমাননাকর বক্তব্যের মধ্যে তার ‘ছেলা-কলা’ সম্পর্কিত উদাহরণটি অনেকের জানা। হিজাব পালন না করা মেয়েদের তিনি খোসা-ছাড়ানো কলার সঙ্গে তুলনা করেছেন। ছেলা-কলা যেমন কেউ কেনে না, তেমনি পর্দাহীন নারীতে পুরুষ আকৃষ্ট হয় না--এই তার মূল কথা। তার কথার সারাৎসার হলো, ‘নারী খাদ্য, পুরুষ খাদক’। নারীকে তো নয়ই, নারীর খাদক হিসেবে উপস্থিত করে পুরুষকেও যে তিনি কোনো সম্মান দেখিয়েছেন একথা বলা যাবে না।
অনেকে মনে করেন, এ ধরনের কদর্য বক্তব্য সম্বলিত বয়ানকে বিশেষ কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই। এটা যারা মনে করেন, তারা বাংলাদেশের সংখ্যাগুরু মানুষের বাস্তবতাকে অস্বীকার করেন।
অসংখ্য মানুষের কাছে, এ ধরনের কদর্য বয়ানই জীবন সম্পর্কে পাওয়া প্রধানতম শিক্ষা। ধর্মীয় নেতাদের মুখ থেকে যখন নিঃসৃত হয়, তখন তারা একেই ধর্মবাণী বলে বিশ্বাস করেন। আহমেদ শফি, দেল‍াওযার হোসাইন সাঈদীর মতো এরকম আরো অনেক ধর্মীয় শিক্ষক চটুল নানা কথা বলে নারীর ধর্ষণ-নির্যাতনকে জায়েজ করেন। অস্বীকার করার কোনো উপায় নেই যে, আমাদের সমাজে প্রচলিত ধারনার সঙ্গে তা মিলে যায় বলেই, তাদের কথাগুলো আরও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। ‘সুরুচি’-সম্পন্ন মানুষের কাছে শফি-সাঈদীর কথাগুলো স্থুল বটে, কিন্তু নারী ধর্ষিত বা নির্যাতিত হওযার জন্য যারা নারীর পোশাককে বা আচরণকে দায়ী করেন, তারা আদতে ঘুরে ফিরে শফি-সাঈদীইর মতানুসারী।
তারা বিশ্বাস করেন, ‘পুরুষের যৌনকামনা সম্পূর্ণ অনিয়ন্ত্রিত’, ‘পুরুষ সর্বক্ষণই কামনা-কাতর’ এবং ‘পুরুষ কামুকতার অযাচিত প্রকাশ হলে তার দায় পুরুষের নয়’।
সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি, অনেকে আবার আহমেদ শফির ভয়ঙ্কর বক্তব্যকে শুধু ‘তেঁতুল’-কেন্দ্রিক ঠাট্টা-তামাশার বিষয় করে ফেলে, একে শুধু হালকা করেই দেখছেন না, কখনো নতুন ধরনের নিপীড়নের পরিস্থিতিও সৃষ্টি করছেন। বোঝাবার জন্য উদাহরণ দেই, সিনেমার নারী-নিপীড়নমূলক সংলাপ অনেক সময়ই পথে-ঘাটে নারীকে উত্যক্ত করার জন্য ব্যবহৃত হয়। ‘একা নাকি?’ ‘আয় যাইগা’ – এ ধরনের সংলাপ আমার নিজের কানেই শোনা। এখনকার ভুক্তভোগীরা নিশ্চয়ই নতুন উদাহরণ দিতে পারবেন। এ ধরনের টিজিং যারা করে, তারা সবাই কিন্তু ‘বখাটে’ নয়। অনেক তরুণই তাদের তারুণ্যের স্বাভাবিক প্রকাশ হিসেবে এ ধরনের নিপীড়নমূলক কথা বলতে শেখে। ঠিক তেমনি, সম্প্রতি ফেসবুকে সারাক্ষণ তেঁতুলের ছবি লাগানো এবং তার সঙ্গে নানা সরস সংলাপ যে কতখানি নির্যাতনমূলক তা শুধু ‘তেঁতুলে’ পরিণত করা নারীরাই বুঝতে পারছেন।
আহমেদ শফি শুধু নারীকেই অপমান করেন নি, পুরুষকেও করেছেন। তার কথা অনুযায়ী পুরুষ নারীদর্শনমাত্রই কামকাতর এবং লালাসিক্ত হয়। যে পুরুষ হয় না, সে যৌন-অক্ষম। আহমেদ শফির যৌনক্ষমতা নিয়ে হাসাহাসিই কি এর উত্তর? পুরুষদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ শুনছি না কেন?
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×