পবিত্র রোজা পালন করা ইসলাম ধর্মানুসারীদের জন্য অপরিহার্য হলেও, এই প্রথম মুসলমানদের সাথে রমজান পালনে ব্রত হয়েছেন হিন্দুরাl
ভারতের রাজধানী নয়াদিল্লীর তিহার কারাগারে এই ঘটনা ঘটেছেl ঐ কারাগারে আটক ১৮০০ মুসলমান বন্দির সঙ্গে রোজা পালন করছেন ৪৫ জন হিন্দু বন্দিওl
রমজান শুরুর প্রথম দিন থেকেই এ সব হিন্দু কয়েদি ‘রোজা’ রাখা শুরু করেছেন এবং পুরো মাস রোজা পালন করবেন বলে জানিয়েছেনl এ খবর নিশ্চিত করেছে ঐ কারা কর্তৃপক্ষl কারাগারের আইন কর্মকর্তা সুনীল গুপ্ত এ কথা জানিয়েছেনl
তিনি বলেন, কারাগারে ১৮০০ মুসলমান বন্দির সঙ্গে ৪৫ জন হিন্দু বন্দিও রোজা রাখা শুরু করেছেl
তিনি আরো জানান, সেহরি ও ইফতারের আয়োজন করাসহ রোজা পালনরত বন্দিরা যাতে কোনো অসুবিধার মুখে না পড়েন কারা কর্তৃপক্ষ তার পুরো ব্যবস্থা করেছেl
হিন্দু বন্দিদের রোজা পালনের সিদ্ধান্তকে হিন্দু-মুসলিম সম্প্রীতির উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সকলেইl সূত্র: জি-নিউজ
সুত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


