somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

@হাসপাতালে রুগী এবং রুগির পরিবারের কি কি আচরন চিকিৎসকের রাগের কারন হয়ে দাঁড়ায় !!!

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১) খুব মনোযোগ দিয়ে আন্তরিকতার সহিত রুগীর বাবা মা , ভাই কে রুগীর বর্তমান অবস্থা সম্পর্কে বুঝিয়ে বলে পাশের আরেকজন রুগী দেখতে গেলেন। হটাত আগের রুগির দেবরের ছোটো শালা এসে পূর্বের রুগির অবস্থা সম্পর্কে পুনরায় আপনার কাছে জানতে চাইবে। কেমন লাগে তখন????

২) ২ দিন না খাওয়া রুগীকে আজ থেকে মুখে খেতে বললেন । শুরু হয়ে যাবে প্রশ্নের বান ।
-মুরগীর মাংস খাওয়ানো যাবে?
--জ্বি যাবে
-ঝোল বেশি দিয়া না মাখা মাখা করে?
--স্বাভাবিক যেভাবে বাসায় রাধেন সেভাবে
-ফার্ম না দেশি?
--যেকোনো একটা হলেই চলবে
-ফার্মের মুর্গীতে চর্বি বেশি না?
গগগ ..........ররররররররররররররররররররররর

৩) রাউন্ড দিচ্ছেন কিংবা কোনো সমস্যা হয়েছে কিনা দেখতে রুগীর বেডের কাছে গিয়েছেন। আপনাকে বিন্দুমাত্র সম্মান না দেখিয়ে দিব্যি রুগীর এটেন্ডেন্স বিছানায় পা চেগিয়ে বসে আছে । সেখানে বসে বসেই সে রুগীর হিস্ট্রি দিচ্ছে। মনটা তখন কি চায় বলেন তো ডিয়ার আপু এন্ড মেশোমশাই?
৪) হাসপাতালে ফ্রি ওষুধ পাচ্ছে তারপরেও যখন বারবার আপনার কাছে জানতে চাইবে বাইরে থেকে কিছু কিনতে হবে কিনা , আবার বাইরে থেকে কিনতে দিলে অভিযোগের সুরে বলবে সরকারি হাসপাতালে দেখি কিছুই নাই। এবার ঠ্যালা সামলান।

৫) নাকের নীচে গোফ না থাকের কারনে কিংবা সদ্য পাশ তরুন চিকিৎসক হওয়ার দরুন রুগী এবং তার এটেন্ডেন্স যখন আপনাকে ভাই কিংবা আপু বলে ডাক দিবে । অথচ পাশেই দাঁড়ানো ইউনিফরমধারি আনসার কিংবা পুলিশ সদস্যকে ঠিকই স্যার বলে সম্বোধন করে।

৬) নন কো অপারেটিভ রুগির ৭/৮ জন এটেন্ডেন্স রুগীকে ঘিরে রেখেছে , বার বার বলার পরেও ভীড় কমছে না। এরই মাঝে দুইবার ক্যানুলা এবং নাকে নল খুলে ফেলেছে রুগী। তাইলে এতো মাইনসের দরকার কি ?? সার্কাস দেখতে আইছো মিয়া???

৭) কোপা কুপি করা রাজনৈতিক নেতা আসছে মাথায় সিলাই দিতে। অপারেশন থিয়েটারে গিয়েই তার কান্নাকাটি শুরু । ভাই আমার দুলাভাইরে একটু আইতে বলেন উনি পাশে থাকুক । মনটা চায় দুলাভাইয়ের হাতে নিডেল হোল্ডার ধরাইয়া দিয়ে বলি “ নেন দুলাভাই বিসমিল্লা বলে শুরু করেন” ।

৮ ) রুগীর অবস্থা দেখে ভর্তি দিতে চাইলেন কিন্তু রুগী থাকবেনা । ওষুধ কিনে বাসায় খাবে। রুগির মর্জি মত বেবস্থাপত্র লিখে রুমে গিয়ে বসলেন । ৫ মিনিট পর দরজায় আবার করাঘাত । ভাবলেন নিশ্চয় নতুন রুগি আসছে , কিন্তু না সেই পুরান রুগিটাই , তারা এখন ভর্তি হতে চায়।তাইলে বাপ আগে আমারে দিয়া বেবস্থাপত্রটা লিখাইলি কেন??????? রুগির মর্জি মত চিকিৎসা চলবে এখানে চিকিৎসক দর্শক মাত্র।

৯)গতকালই ড্রেসিং করছেন রুগীর তারপরেও বড় স্যারের রাউন্ডের সময় অস্বীকার করে বসবে ড্রেসিং এর কথা । বিনিময়ে স্যারের মৌখিক ধোলাই এর স্বীকার আপনি।

১০) হাসপাতালে ভর্তি রুগির অভিযোগ ,সিস্টার কোন ওষুধই দেয় না । সেই সকালে দুটা ইঞ্জেকশান দিছেতো এই দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেলো আর ওষুধ দেয়ার নাম নাই।ফাইল ঘেটে দেখলেন সব ওষুধের ডোজ ইন্টারভাল মিনিমাম ১২ ঘন্টা। এতো বুঝদার রুগীর জন্যে ঘন্টায় ঘণ্টায় ১০ মিলি ডিস্টিল্ড ওয়াটার ফাইলে সংযুক্ত করার জোর দাবি জানাই। পেসান্ট সাটিসফেকশান বলেতো একটা কথা আছে ভাই।

** চিকিৎসকেরা , রুগী আর তাদের এটেন্ডেন্সদের মতই রক্ত মাংসে গড়া মানুষ । তাদেরো রাগ অভিমান থাকে। পন্ডিতি না করে সুন্দর ব্যাবহার এবং সম্মান দিয়ে আপনি তাদের কাছ থেকে সরবোচ্চ সেবা আন্তরিকতার সাথেই পেতে পারেন**

(ফেসবুক হইতে সংগৃহিত )
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০৭
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×