আমি তোমাতেই খুঁজে পাই মম;
একটি নদীর ভিতরে আরেকটি নদী
একটি পাহাড়ের ভিতরে আরেকটি পাহাড়
একটি জোছনার ভিতরের আরেকটি জোছনা
যেন; একটি প্রকৃতির ভিতরে আরেকটি প্রকৃতি ।
আমি ভালোবাসি তোমার স্বচ্ছতাকে‚ তোমার প্রাণবন্ত হাসিকে‚ তোমার মলিন মুখটাকেও!
যখন ঝড় বয়ে চলে তখনও;
কিষাণেরা পড়ন্ত সূর্যের আনাগোনায় যখন বাড়ি ফেরে
আমি তখন তোমাকে দেখি যেন তুমি এক ধ্রুব সাদা ।
যেন তুমি আকাশের বুকে একঝাঁক সাদা-বক
পছন্দের রঙ নিয়ে আমার নীল আকাশ রাঙিয়ে তোলো ।
অপার্থিব পৃথিবীতে আমি তোমাকে দেখেছি
ভিতরে ভিতরে দৈবাৎ আরেকটি আমি
যেন তোমার ভিতরে আমি বাস করি;
যেন আমার ভিতরে তুমি । মিশে হই একাকার ।
কখনও নিজেই হারিয়ে যাই অচেনা কোনো রাস্তায়‚
তোমার লক্ষবিন্দুকে উদ্দেশ্য করে করে—
আমি যদি কখনও ঐ দূরের জোছনা হই
প্রকৃতি’ আর আমাকে ছুঁতে পারবেনা
আমি যদি নক্ষত্র হই
এই প্রকৃতি’ আর ধরতে পারবেনা আমায় ।
—সাব্বির আহমেদ সাকিল
০৭ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | সোমবার | সকাল ০৮ টা ৫৮ মিনিট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

