somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নির্বাক কাকতাড়ুয়া
জীবন একটা অদৃশ্য শিরোনাম । যার বিস্তারিতই দেখে শুধু মানুষ, মূল শিরোনাম দেখেনা কেউ । কেউ কেউ আবার বিস্তারিত সংবাদের মাঝেই হার মেনে যায়...

যেসকল কারণে একজন বাইকারকে বিয়ে করবেন

২২ শে জুলাই, ২০২০ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেসকল কারণে একজন বাইকারকে বিয়ে করবেনঃ

১) বাইকাররা যেহেতু সবসময় এখানে-সেখানে রাইড করে বেড়ায় তাই তাদের মন বেশিরভাগ সময় উৎফুল্ল থাকে । তাই ঝগড়াঝাটি কম হবে ।

২) বাইকাররা বেশিরভাগই প্রকৃতিপ্রেমী হয়ে থাকে । যে কারণে প্রকৃতিপ্রেমী মানুষ কখনও খারাপ হতেই পারেনা ।

৩) বাইকাররা সবসময় নতুন নতুন স্থানের খোঁজ খবর নিয়ে বেড়ায় । সুতরাং বিয়ের পর ঘন ঘন ছোটোখাটো হানিমুন নিয়ে আপনার আর তাকে ফোর্স করতে হবেনা ।
৪) কোনো এক সন্ধ্যায় আপনার বাইকার স্বামীটি আপনাকে বলবে চলো বাহিরে থেকে চা-কফি খেয়ে আসি । সো দুজন মিলে টং দোকানের সামনে চা খেতে খেতে একটা আলাদা আনন্দ উপভোগ করতে পারবেন ।

৫) শীতের দিনে যখন আপনার খুব শীত লাগবে তখন আপনার বাইকার স্বামীকে জড়িয়ে ধরে শরীরের উষ্ণতা বাড়াতে পারবেন ।

৬) যেহেতু আপনার স্বামী একজন বাইকার তাই যেকোনো ট্রাভেলে আপনার প্রটেকশন এবং রাইডে সর্বোচ্চ সতর্ক দিবে । যেটা আপনি বাস‚ সিএনজি‚ লেগুনা তে পাবেননা ।

৭) কখনও শীতের কুয়াশায় দুজনে মর্নিং ট্রাভেলে বের হয়ে ঠান্ডা খেজুরের রস খেতে‚ চা খেতে বা হোটেলের গরম গরম খিচুরির স্বাদটাও সহজেই পেয়ে যাবেন ।

৮) বাইকার স্বামী থাকলে আপনার কোথাও বেড়ানোর‚ হতে পারে মায়ের বাসা বা আত্নীয়ের বাসায় খুব সহজেই যেতে পারবেন । আপনার বাইকার স্বামীটি সেক্ষেত্রে অজুহাত দিতে পারবেনা ।

৯) একজন বাইকারের বড় দূর্বলতা হলো তার বাইক । তাই বাইকটি ধৌত করতে বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সেই খুশিতে সারপ্রাইজড গিফট পেতে আর দেরী করতে হবেনা আপনাকে ।

১০) বৃষ্টির দিনে কোনো বিপদ-আপদ ঘটলে আপনি খুব সহজেই গন্তব্যে পৌঁছে যেতে পারবেন ।

১১) একজন বাইকারকে বিয়ে করলে নতুন নতুন ভ্রমনের ছবি ফেসবুকে আপলোড দিয়ে বান্ধবীদের জেলাস ফিল করাতে বেশী পরিশ্রম করতে হবেনা আপনাকে!

১২) আপনার বাইকার স্বামীটি হুট করে অফিস থেকে ফিরে আপনাকে চমকে দিতে‚ রোমান্স করতে পারবে ।

১৩) আপনার সামান্য অসুস্থতাতেও আপনার বাইকার স্বামীটি আপনাকে বাইকে তুলে ডাক্তারের কাছে নিয়ে যাবে ।

১৪) বাইকে চড়ে আপনিও আপনার মধুর কণ্ঠে বলতেই পারেন‚ “এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলোতো...”

১৫) সর্বোপরি একজন বাইকারকে বিয়ে করলে আপনি ভালো থাকবেন‚ আপনার ফ্যামিলির দুশ্চিন্তামুক্ত থাকবে‚ আপনি আস্তে আস্তে রোমান্টিক হয়ে উঠতে পারবেন । সো চিন্তাভাবনা করে একজন দক্ষ বাইকারকে বেছে নিতে মোটেও ভুল করবেননা...

—সাব্বির আহমেদ সাকিল
২৯শে জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ | বুধবার | ১২ জুন ২০১৯ ইং
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×