somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেপোটিজমীয় কন্সপাইরেসি

০৭ ই মার্চ, ২০২১ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় এলাকাতে যখন ক্রীড়া প্রতিযোগিতা হতো তখন খুব ভোরে উঠতাম । ফজরের নামাজটা পড়েই মঞ্চ ডেকোরেশনের কাজের জন্য সেখানে চলে যেতাম । সারারাত আলাদা একটা উদ্দীপনা কাজ করতো । মনে মনে সংকল্প করতাম আগামীকাল দৌঁড়ে ফাস্ট হতেই হবে আমাকে ।

যখন দৌঁড় দিয়ে গন্তব্যে পৌঁছে যেতাম তখন আব্বা বুকের ভিতরে জাপটে ধরতো । বোতলে করে পানি নিয়ে যেতো । দৌঁড়ে ফাস্ট হওয়ায় আব্বা কি যে খুশি হতো । যখন আমার ছোটভাই একটু বড় হলো তখন সেও দৌঁড় প্রতিযোগিতা দিতো । আমার থেকে ও বেশী জোরে দৌঁড়াতে পারতো-পারে । সম্প্রতি ওর আর আমার অনেক পুরষ্কারের ক্রেস্ট‚ মেডেল‚ থালা-বাটি রাখার জন্য আব্বা একটা র‍্যাকও বানিয়েছেন । র‍্যাকে আমার থেকে আমার ছোটভাইয়ের অর্জন-ই বেশী । এবং ওরে নিয়ে আমি প্রতিনিয়ত গর্ব করি ।

তখন যে আমরা দৌঁড়ে ফাস্ট হতাম তখন আব্বা সেই ক্রীড়া প্রতিযোগিতার কমিটিতে ছিলেন । কিন্তু কখনো আব্বা স্বজনপ্রীতিতা করেননাই বা বাড়তি কোনো সুযোগ সুবিধাও দিতেননা । হোক সেটা খেলাতে কিংবা খাবারের প্যাকেট দুইটা বেশি দিয়ে । আমাদের নিজ কর্মেই আব্বা বিশ্বাসী ছিলেন । আমরাও সেল্ফ কনফিডেন্ট ছিলাম সবসময় । কাজ-ই আমাদের বড় করে তুলবে‚ আমাদের মূল্য দিবে ।

এখন হাতে-পায়ে অনেক বড় হইছি । সবই বুঝি । তয় বড় হওয়াতে ঘোর আপত্তি লাগে এখন । কতকিছুকে বুঝেশুনে চলতে হয় । কতকিছুকে মেনে নিয়ে হয় । আগেকার দিনগুলো কত ভালো ছিলো‚ রাজনীতি ছিলোনা‚ স্বজনপ্রীতি ছিলোনা । আবার সেখানে প্রত্যাবর্তন করতে ইচ্ছে করে যেখানে কোনো ক্রিটিক্যাল লোক নেই‚ ক্রিমিনাল নেই‚ পলিটিক্স নেই‚ নেপোটিজম নেই...

সাধের জীবনের সাধ ফুরিয়ে আসছে দিনদিন । প্রতিদিন কত মানুষ‚ কত মুখোশ দেখি । নিজেকে হাঁসফাঁস লাগে‚ দম বন্ধ হয়ে আসে । কখনও আবার নিজের প্রতি হেল্পলেস হয়ে পড়ি । বড় বয়সের পৃথিবীর এতসব রীতিনীতি‚ সংস্কৃতি‚ রাজনীতি নিতে পারিনা‚ মানতে পারিনা‚ মানা যায়না । অসহ্য লাগে । ভীষণ অসহ্য লাগে ভাই!!!

◾সাব্বির আহমেদ সাকিল
▪️২৩ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ | রোববার | ০৭ মার্চ ২০২১ | রাত্রি ০৩ টা ২৭ মিনিট
জহুরুল নগর‚ বগুড়া

#সাব্বিরসাকিল #অলিখিত #আগুনের_দিন
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

×