somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্পেসিস অব পলিটিক্স

০৭ ই মার্চ, ২০২১ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আব্বা পলিটিক্সের সাথে কখনোই সম্পৃক্ত ছিলোনা । যেকারণে পলিটিক্স সম্পর্কে আব্বা আমাদের কোনো জ্ঞান দিতে পারেননাই । রাজনৈতিক কূটনীতির অভ্যন্তরীন কুটিল বিষয়াদি শেখাতে পারেননাই আমাদের । এইটা আব্বার ব্যর্থতা না‚ কারণ আব্বা সেই স্পেস পাননাই কখনো । দাদা ছোটবেলায় মারা যাওয়ার দরুণে আব্বা লেখাপড়া করার সুযোগ পাননাই । তবে লেখাপড়া না করেও তীব্র(সততা‚ নিষ্ঠা‚ কর্মস্পৃহা বোঝাতে) সাফল্য নিয়ে বুক উঁচু করে সমাজের বুকে চলেন ।

রাজনৈতিক কুটিলতা সম্পর্কে জ্ঞান থাকাটা একজন মানুষ যিনি সোসাইটির একটু উপরের দিকে যাওয়া-আসা করেন তাঁর জন্য অনেক দরকারি ।

যখন ভার্সিটিতে ভর্তি হই তখন এককেন্দ্রিক একটা পলিটিক্যাল ব্যবস্থা দেখতে পাই । কোন দল ভালো‚ কোন দল খারাপ এইটা জাজ করার মতো কোনো সুযোগ তৈরি হয়ে ওঠেনাই । ক্যাম্পাসে নির্দিষ্ট একটা দলেরই শুধু মিছিল-মিটিং-সমাবেশ-পোস্টার-ফেস্টুন । অনেক শিক্ষককে দেখি রাজনীতির সাথে ইনভলভ থাকলে তাঁদের দেখে নাক সিঁটকান । কেনো সিটকানি দেন সেটাও অজানা দুর্নীতি‚ দলীয় কোন্দল‚ টেন্ডারবাজি‚ মাস্তানি‚ কেলেংকারী এটাই রাজনৈতিক ধর্ম । এই ধর্মের বাহিরে চলা মানুষ খুবই নগণ্য ।

যখন আমিও এরকম করাপ্ট পলিটিকাল লোকের মুখে রাম-নাম শুনি তখন তাকে ‘খা*** পোলা’ বলে গালি দিতে ইচ্ছে করে‚ মুখে থুথু নিক্ষেপ করতে ইচ্ছে হয় ।

ভার্সিটি জীবনে ছেলেপেলে পলিটিক্স শিখবে‚ জানবে । কিন্তু দেখা যায় বড় বড় ভার্সিটির ছেলেপেলেরাই ভবিষ্যতে রাষ্ট্রের টাকা লুণ্ঠন করে বিদেশে গিয়ে হোয়াইট এসকোর্টের সাথে রাত কাটান । লুট করা টাকা দিয়ে বেশ সাচ্ছন্দ্যে নিজের জীবন‚ ভবিষ্যত বংশধরের জীবন শাহেনশাহ হিসেবে কাটিয়ে দেন ।

হঠাৎ পলিটিক্স সম্পর্কে কথা বলছি কেনো! শুনুন...পলিটিক্স মানে শুধু একটা দেশের রাজনৈতিক দলকেই বোঝায়না । পলিটিক্সের বিভিন্ন স্পিসিস আছে । ফ্যামিলি পলিটিক্স‚ অফিস পলিটিক্স‚ বিজনেস পলিটিক্স‚ সাংগঠনিক পলিটিক্স ব্লা ব্লা । আর এই পলিটিক্সের কালো থাবায় কেউ পদপিষ্ট হয় আবার কেউবা গাধা হয়েও ঘোড়ার মতো দাপট দেখিয়ে বেড়ায় । যাঁরা এইসব পলিটিক্সের স্বীকার হন তাঁদের সিংহভাগই সরল-সোজা পথের মানুষ । যাঁরা সাধারণত তেলবাজি করতে পারেন‚ মিথ্যা দিয়ে সবকিছু রাখঢাক করতে জানেন‚ কালোকে সাদা আর সাদাকে কালো করতে পারেন দিনশেষে দেখা যায় তাঁরাই সাফল্যের বরণডালা নিয়ে ঘরে ফেরেন ।

সত্য-মিথ্যা‚ সততা-অসততা‚ নীতি-দুর্নীতি নিয়ে এখন প্রচণ্ড ক্ষোভ জন্মে যায় । একবার মনেহয় স্বার্থপর কেনো হতে পারলামনা‚ কেন চাটুকারিতা করতে পারলামনা‚ কেন পলিটিক্স ট্রিক্স শিখলামনা আর প্রয়োগ করলামনা । কেউ চক্রান্ত করা শিখতে পারলামনা ।

মিথ্যাদের জয় বরাবরই সুনিশ্চিত । বুঝতে পারিনা মিথ্যার সুনিশ্চিত পথের দিকে হাঁটবো নাকি সত্যের অনিশ্চিত একটা পথের দিকে হাঁটবো...পলিটিক্সের কাছে আমার ভয় লাগে‚ শঙ্কিত লাগে‚ বিপর্যস্ত লাগে‚ ক্লান্ত লাগে!

◾সাব্বির আহমেদ সাকিল
▪️২৩ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ | রোববার | ০৭ মার্চ ২০২১ ইং

#সাব্বিরসাকিল #অলিখিত #আগুনের_দিন
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

×