somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গভীর রাতের স্বপ্নময়তা

১৮ ই জুন, ২০১০ রাত ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন বাজছে রাত তিনটা পাঁচ। বৃহষ্পতিবার বিকেলে ৪টার সময় অফিসে এসেছিলাম। দিনপঞ্জির পাতা উল্টে এখন শুক্রবারে গড়িয়েছে। এখনও অফিসে আমি। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে পত্রিকার তিনটি সংষ্করণ বেরুনোর কথা। দুটি ইতিমধ্যে বেরিয়েছে। তৃতীয় ছাপার প্রস্ততি চলছে। অফিস জুড়ে রাজ্যের ব্যস্ততা। রিপোর্টিং, ডেক্স এর কর্মীদের ছোটাছুটি, চট্টগ্রাম অফিসের সাথে ক্ষণে ক্ষণে টেলিফোনে খবর নেওয়া আর বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সর্বশেষ আপডেট জানা। সবমিলিয়ে বিরাট এক কর্মযজ্ঞ।
একটুখানি ফুরসত পেতেই চোখ জুড়ে নেমে এলো ক্লান্তিজনিত ঘুম। উঠে দাড়িয়ে আড়মোড়া ভেঙ্গে অফিসের গেটে গিয়ে দাঁড়ালাম। নিউজ রুমের প্রচন্ড ব্যস্ততার চিহ্নমাত্র বাইরে নেই। নিশুতি রাত, প্রায় নির্জন, কয়েকটি কুকুর ছাড়া রাস্তায় আর কেউ নেই। ঘুম কাটাতে নিজের মোটরবাইকটিতে স্টার্ট দিয়ে উঠে পড়লাম। জুনিয়র সহকর্মী সৌরভকে নিয়ে নিলাম সাথে। প্রায় ১০০কিলোমিটারে বেগে উড়ে চললাম বিজয় স্মরণীর দিকে। সদ্য তৈরী হওয়া তেজগাঁও-বিজয় স্মরনী সংযোগ সড়কের ওভারপাস ধরে এগুতে থাকলাম। ঠান্ডা হওয়ার দাপটে মন-প্রাণ প্রফুল্ল হয়ে উঠলো। পুরো রাস্তা ঘুরে শেষ মাথা। তারপর আবার ফেরা। এবার ওভারপাসের মাঝামাঝি মোটারবাইক থামালাম। দু'জনে নামলাম। সিগারেট ধারালাম। দূরে তেজগাঁও রেলস্টেশনের টিমটিমে আলো। ওভারপাসের নিচ দিয়ে চলে যাওয়া রেললাইনটি বড় নির্জন। ঢাকা শহরের মাদক ব্যবসার সবচেয়ে বড় স্পট।
প্রচণ্ড শব্দ তুলে পাশ দিয়ে চলে গেলো বৈশাখি টেলিভিশনের একটি মাইক্রোবাস। সৌরভকে বললাম, দেখেছো, এতো রাতে চোর, ছিনতাইকারি, পুলিশ আর সাংবাদিক ছাড়া কেউ রাস্তায় থাকে না।
সৌরভ বললো, ঠিক বলেছেন।
রাতের নির্জনতাকে উপভোগ করার সময় নেই। আবার ফিরে যেতে হবে অফিসে। কর্মব্যবস্তার মাঝে। সিটি করপোরেশন নির্বাচনের সর্বশেষ অবস্থা জানাতে হবে সকালে রাজধানীর পাঠকদের হাতে যাওয়া পত্রিকার পাতায়। ক্লান্তিহীন কর্ম, আর গতিময় জীবন। সোডিয়ামের নিয়ন আলোর মাঝে আবার মোটরবাইক আমাদের দু'জনকে নিয়ে ছুটে চললো তেজগাঁওয়ের সমকাল অফিসের দিকে..........।
সাব্বির নেওয়াজ
সিনিয়র রিপোর্টার, দৈনিক সমকাল
রাত ৩টা ১৫ মিনিট।
১৮ই জুন, ২০১০।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×