somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

আমার পত্রিকা পড়ার দিনগুলো এবং প্রথম আলোর সংশ্লিষ্টতা

১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কতদিন হলো কাগজের পত্রিকা পড়া হয়না‚ পঁচা কাগজের গন্ধ শোঁকা হয়না । গত চার সেপ্টেম্বরে আমার নিউজ এসেছিলো বলে বহুদিন পর একটা পত্রিকা কিনেছিলাম‚ যদিও ইচ্ছে করছিলো দোকানের সমস্ত পত্রিকাগুলো কিনে ফেলি; কিন্তু ফিনানশিয়াল ক্রাইসিস তা হতে দেয়নি । একটাসময় ছিলো যখন প্রতিদিন এক কিলোমিটার দূরে গিয়ে পত্রিকা নিয়ে আসতে হতো । মেইনরোড থেকে বাড়িটা একটু দূরে হওয়ায় এবং এলাকাতে কেউ পত্রিকা নিতোনা বলে পত্রিকাওয়ালা এলাকাতে ঢুকতোনা ।

প্রতিদিন গ্রামীনফোন অফিসে আমার জন্য আমার প্রিয় পত্রিকা দৈনিক প্রথম আলো রেখে যেতেন । আমার খালাতো ভাই তখন গ্রামীনফোনে চাকরি করতেন‚ মাঝেমধ্যে ভাই পত্রিকাটা বাড়িতে দিয়ে যেতেন । সাংগঠনিক কাজে ব্যস্ত থাকার কারণে অনেকসময় চার-পাঁচ দিনের পত্রিকা জমা হয়ে যেত । তখন বিছানার উপরে সবগুলো পত্রিকা খুলে পজিটিভ নিউজগুলো পড়তাম ।

আমার প্রিয় একজন লেখক ছিলেন প্রয়াত সৈয়দ আবুল মকসুদ স্যার । পত্রিকা নেয়া শুরু করার পর তাঁর কোনো কলাম পড়িনি এমনটা বোধহয় কখনও হয়নি । কি নিদারুণ ভাবনা‚ লেখার কি শৈল্পিক গঠন । আমারও ইচ্ছে করতো-করে তাঁর মতো লেখাগুলো পত্রিকাতে প্রকাশ করতে । যেখানে সাধারণ মানুষের কথা স্থান পাবে‚ কৃষি‚ স্বাস্থ্য‚ রাজনীতি‚ অর্থনীতি‚ গুম‚ খুন‚ ধর্ষণ‚ দুর্নীতি স্থান পাবে ।

আমি নির্দিষ্ট বিষয়কেন্দ্রিক কোনো লেখক হতে চাইনা । লেখালেখির প্রসারতা ছড়াতে চাই সবটা ক্ষেত্রেই ।

আমার আম্মাও পত্রিকা পড়তেন । চোখে কম দেখতে পান বলে চোখে চশমা লাগিয়ে পড়তে হতো তাকে । মা’র চোখের চিকিৎসাটা তাড়াতাড়ি করে ফেলা দরকার । এত স্বল্প বয়সেই চোখটা খুইয়েছেন । আমি জানিনা আল্লাহপাক কবে সেই সামর্থ্য দিবেন আমাকে । আমি দেখতে পারবো মা চশমা ছাড়া সকালবেলা কুরআন পড়ছেন‚ অবসরে দৈনিক প্রথম আলো পড়ছেন‚ নিজেই সুঁইতে সুতা লাগাচ্ছেন ।

বর্তমানে পত্রিকা পড়ার জন্য এখন অনলাইন ভার্শনের দ্বারস্থ হওয়া ছাড়া অন্যকোনো উপায় নেই । ব্যস্ততা ছাপিয়েও কলামগুলো পড়ি যত্ন সহকারবারে । সারাক্ষণ নিউজফিডে কতরকম খবরের লিংক ভেসে আসে । অথচ তাঁর কয়টাইবা পড়া হয়‚ জানা হয়; তবুও চেষ্টা করি দেশ-বিদেশের খবরাখবরগুলো জেনে রাখতে ।

প্রথম আলো বন্ধুসভা করার সুবাদে সাপ্তাহিক আড্ডার দিন গিয়ে মাসুদ ভাইকে বলতাম পত্রিকাগুলো কই । স্টোররুমে পত্রিকা থাকতো‚ মাসুদ ভাই খুব ভালো করে সাজিয়ে রাখেন পত্রিকাগুলো । আমিও পড়ে পড়ে সেগুলোকে আবার সাজিয়ে রাখতাম । সেদিনের পত্রিকা ছাড়া অন্যদিনের পত্রিকাগুলো স্টোররুমেই পড়তাম । অন্যরা কি ভাববে না ভাববে সেই কারণে । তখন শেরপুরে রোডে অফিস ছিলো । এরপর সেখান থেকে ট্রান্সফার করা হলো কালীমন্দিরের পিছনে রেজাউল বাকি সড়কে ।

সাংগঠনিক কত সুন্দর দিনকাল কাটিয়েছি কত জ্ঞানগর্ভ মানুষদের সাথে‚ কত কিছু জেনেছি-শিখেছি‚ কত নিরহংকার‚ কত বিনয়ী বন্ধুসভার সেই পুরোনো-নতুন মানুষগুলো । খুব মিস করি সময়গুলোকে । মিস করি প্রথম আলোকে ।


সাব্বির আহমেদ সাকিল
২৬ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ‚ শরতকাল | শুক্রবার | ১০ সেপ্টেম্বর ২০২১ ইং | রাত্রি ০১ টা ১২ মিনিট | ময়মনসিংহ

#সাব্বিরসাকিল #লেখালেখি #পত্রিকা #মা #প্রথমআলো #বন্ধুসভা #বগুড়া #ময়মনসিংহ
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×