somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

মধু পূর্ণিমার জোছনাকথন—২০২১

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরিষ্কার আকাশ । পৃথিবী জ্বলজ্বল করছে ভাদ্র মাসের জোছনায় । ভাদ্র মাসের পূর্ণিমাকে মধু পূর্ণিমা বলা হয় । আহা! প্রতিমাসে এটি আমার জন্য বিশেষ একটি রাত । নিজের মতো করে সময় কাটানো হয় ।

সন্ধ্যাকালীন ঘুম থেকে উঠে দেখি মাথা ধরেছে । ডেক্সোপোটেন প্লাস সিরাপ খাওয়ার দরুণে ভালো ঘুম হচ্ছে । খেলেই একটা প্রশান্তির ঘুম । বাসা থেকে বের হলাম জোছনা দেখতে । প্রতিরাতে যেখানে বসা হয় ঠিক সেখানটাতেই । নিমজ্জিত থাকা প্রকৃতি ঘিরে আছে যেখানে ।

ব্যাঙ ডাকছে‚ ঝিঁঝিঁ ডাকছে‚ দূর থেকে শেয়ালের হাঁকও শোনা যাচ্ছে । চারপাশে অজস্র জোনাকি । আজ চাঁদের আলোয় জোনাকির আলোতে ভাটা পড়েছে । মানুষের চলাচল এই রাস্তাতে খুব স্বল্প‚ আজ একটু বেশীই স্বল্প । সম্ভবত আমি আসার পূর্বেই বেশিরভাগ মানুষ বাড়ি ফিরেছে ।

অনেকক্ষণ পর পর মানুষ হেঁটে যাচ্ছে । নিজেদের মতো কথা বলছে । আমি জানি পৃথিবীর সাতশো কোটি মানুষের থেকে তাঁদের কথাগুলো আলাদা । কেউ সংসারের আলাপ করছে‚ কেউবা আত্নীয়দের‚ কেউবা অসুস্থতার‚ কেউবা নানা সমস্যার কথা বলতে বলতে বাড়ি ফিরছে ।

উবু হয়ে যখন লিখছি তখন জোছনার আলোর কারণে একটা ছায়া পড়েছে । অবয়বটাকে শিম্পাঞ্জির মতো লাগছে । যদিও মানুষ ও শিম্পাঞ্জির ডিএনএ’র গঠনে ৯৭.৫% মিল । কিন্তু প্রজাতিগতভাবে আলাদা । দুটি শাখায় চলে গেছে ।

পিংক ফ্লয়েডের ‘আস এন্ড দেম’ বাজছে । স্বাধীনচেতা মানুষ হিসেবে আমার আকাঙ্ক্ষা-ইচ্ছাকে জুতসই গুরুত্ব দিতে হচ্ছে ।

জোছনারাতে মৃত্যুর কথা আমার বড় বেশি মনে পড়ে । মৃত্যুর পরে কিভাবে জোছনার আলো দেখবো‚ কোথায় থাকবো এইসব হাবিজাবি । আমার আত্নার সাথে যেই আত্নার মিলন ঘটেছে সেই আত্নার সাথে কি পূর্ণমিলন ঘটবে সেখানে । পৃথিবীর না পাওয়াগুলো‚ ক্ষয়ে যাওয়া স্বপ্নগুলো কি সেখানে পূর্ণতা পাবে ।

আমি ভাবছি আমার পূর্বপুরুষদের কথা । কোটি বছরের জীনের ধারাবাহিকতা যাঁদের সাথে সংযুক্ত আছে । তাঁরা কেমন আছেন‚ কিভাবে আছেন‚ কোথায় আছেন । তাঁদের জীবন কেমন ছিলো‚ তাঁদের সংগ্রাম কেমন ছিলো ।

চাঁদের কত গল্প শুনেছি আমার পূর্বসূরীদের থেকে । বুড়ি রান্না করছে‚ বুড়ো সুতো পাকাচ্ছে । আহা! কত রূপকথার বই পড়েছি সেই হাইস্কুল জীবনে । শীতের নরম রোদে চটের বস্তার উপরে কত বই পড়েছি । মা ধনেপাতা দিয়ে ঝাল ঝাল করে মুড়ি মাখিয়ে দিতেন ।

জোছনার মায়া হলো প্রেমিকার মতো । তাঁর পাশাপাশি থাকতে ইচ্ছে করে‚ একটুও সরে আসতে ইচ্ছে করেনা । তবুও বেলা গড়িয়ে সন্ধ্যে নামে প্রেমিকার বাড়ি থেকে কল আসে ফিরবার কথা স্মরণ করিয়ে দেবার জন্য । প্রেমিকার পাশাপাশি থাকাতে আর জোছনার পাশাপাশি থাকাতে মনেহয় অনন্তকাল ধরে মহাকাল থমকে দাঁড়িয়ে আছে । অথচ পৃথিবী তাঁর স্বাভাবিক গতিতে প্রতীয়মান ।

নিকোটিনের সংকীর্ণ আলো জ্বলছে । দৃষ্টি এড়ানো যাচ্ছেনা । কিভাবে পুড়তে পুড়তে ছাই হয়ে যাচ্ছে । শুধু কি সিগারেট ই ছাই হয়? মানুষ ছাই হয়না? হয় তো । জাগতিক জীবনে বহু প্রমাণ দেখেছি তাঁর । শরীর টিকে আছে কিন্তু আত্না মরে গেছে । নিষ্প্রাণ হয়ে পৃথিবীতে টিকে আছে কত সহস্র প্রেমিকরা ।

প্রেমিকদের বিষাদে সেতারায় সুর উঠছেনা । গাছের মৃত পাতাও ঝরে পড়ছেনা । গাছে ফুল ফুটছেনা । বীজের অঙ্কুরোদগম হচ্ছেনা । কেউ বাড়ি ফিরছেনা । চারপাশে বাতাসের নগ্ন নৃত্য চলছে । প্রেমিকার শীতল হাতের মতো স্পর্শ করছে । কি দারুণ এক প্রশান্তির হাওয়া ।

সময় কেটে যাচ্ছে...রাত কেটে যাচ্ছে...এভাবে কিছু স্মৃতি‚ কিছু মানুষ‚ কিছু স্বপ্ন‚ কিছু হতাশাও কেটে যাক...

সাব্বির আহমেদ সাকিল
০৪ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ‚ হেমন্তকাল | ১১ সফর ১৪৪৩ হিজরী | ১৯ সেপ্টেম্বর ২০২১ ইং | রোববার | রাত্রি ০৯ টা ২৮ মিনিট | ময়মনসিংহ

#সাব্বিরসাকিল #পূর্ণিমা #জোছনাবিলাস #পুর্ণিমাতিথি২১ #মধুপূর্ণিমা #জীবনধারা #ভাবনা #ময়মনসিংহ
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×