somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

আমাদের জীবন, আমাদের হতাশা

২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা বয়সের পর দেখবেন আপনার সামনে শুধু মরীচিকা কিংবা ধূ ধূ করা প্রান্তর । আপনার শরীরের নয় মনের নার্ভ সিস্টেমগুলো আপনাকে সাহস জোগাচ্ছেনা‚ আপনি একটি কোণে স্থবির হয়ে পড়ে আছেন ।

এই সমাজ‚ এই দেশ বড়ই অদ্ভুত । এখানে আমাদের রাস্তকয় পড়ে থাকা আধূলির মতোও মূল্য নেই । আপনার ইচ্ছা‚ আকাঙ্খা‚ চাহিদা‚ স্বপ্ন এসবের কোনো মূল্য নেই এদেশের অধিকাংশ পরিবারে‚ এই সমাজে‚ এই রাষ্ট্রে । বেঁচে থাকবার মতো সামান্য সাহস সঞ্চার করে দেবার মতো মানুষ এখানে নেই ।

এখানে যা আছে তা শুধুই শূন্যতা যা ফাঁপা‚ ফলস‚ ব্ল্যাঙ্ক । এটা একটা কৃষ্ণগহ্বর । এই কৃষ্ণগহ্বরে তলিয়ে গেলে ফেরার রাস্তা আর নেই । তবে ত্রুটি-বিচ্যুতিগত দু-একটা রাস্তা হয়তো আছে তবে সেটা গৌণ বিষয় ।

আমরা কত উদ্দীপনা নিয়ে মায়ের জরায়ুতে একটা দীর্ঘকাল থাকি তারপর সময়মতো পৃথিবীর আলো দেখি । মায়ের মুখে কি স্বচ্ছজল হাসি । যেন মায়ের আর কোনো ভাবনা নেই‚ জন্ম দিতে পেরেই ক্ষান্ত হয়েছেন । আসলেই কি? না! সন্তান বড় হওয়ার সাথে সাথে বাবা-মায়ের দুশ্চিন্তা বাড়ে । সন্তানদেরও বাড়ে সমানুপাতিক হারে ।

সমাজে একটা প্রতিষ্ঠিত মর্যাদার দরকার পড়ে । শৈশবে যেই ছেলেটা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখে‚ যৌবনের প্রাচুর্যে যে ছোঁটে লাগামহীন টাট্টু ঘোড়ার মতো । অথচ ভুল একটি এড্রেসে জন্ম নিলে সেই আশার প্রদীপটা দপ করেই নিভে যায় ।

এই দেশীয় পরিবারের কালচার‚ সমাজ‚ রাষ্ট্রের কাছে ক পয়সার মূল্য আমাদের? আমাদের চাহিদার‚ আমাদের স্বপ্নের আমাদের বাক স্বাধীনতার? এখানে যেসকল ইস্যু ক্রিয়েট হয় তা মনে হয়না পৃথিবীর অন্যকোনো দেশের তুলনায় কম বড় । সামাজিক স্বীকৃতি না পেলে পরিবার থেকে লাঞ্চনা‚ সমাজের কানকথা‚ রাষ্ট্রের নানাবিধ সমস্যা ।

এখানে আমাদের হতাশা বয়সের সাথে সমানুপাতিক হারে বাড়ে । এখানে শিক্ষা‚ স্বাস্থ্য‚ অর্থনীতি ব্যবস্থা এমন যে মৃত্যুই একমাত্র সফলকামী চিন্তা । সমাজ‚ রাষ্ট্রের বৈপরীত্যে আমাদের যখনতখন মৃত্যু আসে‚ হঠাৎ হঠাৎ গুম হয়ে যাই আমরা । আমাদের মানসিক মৃত্যু এখানে বহুকাল আগেই ঘটে‚ এ ধরনের মৃত্যু অন্যদেশে তূলনামূলক কম ।

জার্মান সভ্যতাতে এরকম মানসিক মৃত্যুর নজির খুবই কম বলে মনেহয় । এখানে সবটা ক্ষেত্রেই রাজনৈতিক বিস্তার‚ প্রহসন । স্বার্থান্বেষী সর্ব মহলের রাজনীতি থেকে নিস্তারের পথ নেই । এখানে রাজনীতি শুধু একটি দেশ গঠনের জন্য নয়‚ সংস্থা‚ সংঘ‚ ক্লাব‚ সংগঠন সবকিছুতেই রাজনৈতিক বিস্তার লক্ষ্যনীয় ।

এইরকম হতাশাব্যাঞ্জক সমাজ‚ রাষ্ট্রে কিছু সময় বেঁচে থাকাটাই বড় একটা ক্রেডিট । নয়তো আমাদের জন্য জন্মের পরবর্তী সোডিয়াম ক্লোরাইড খাওয়ায়ে মেরে ফেলাটাই হলো বাস্তবাদী চিন্তা ।

অসুখী নানা প্রভাবন সবসময় যেখানেই ওতপ্রোতভাবে বিরাজমান । সেখানে কিইবা আর করবার থাকে...

সাব্বির আহমেদ সাকিল
০৬ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ‚ হেমন্তকাল | ১৩ সফর ১৪৪৩ হিজরী | ২১ সেপ্টেম্বর ২০২১ ইং | মঙ্গলবার | রাত্রি ০৩ টা ৫৮ মিনিট | ময়মনসিংহ
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×