somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

সংবাদপত্রে দৈনদশা

১৯ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটাসময় পত্রিকাগুলোতে কিছু নিউজ হতো প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলের মানুষদের নিয়ে । কোনো একটি গ্রামের এক সৎ ব্যক্তির ঘটনা নিয়ে, কোনো একটি গ্রামের একতা নিয়ে, জীবন সংগ্রাম নিয়ে, কৃষি খাতে সম্বৃদ্ধিতে, প্রতিবাদী ভূমিকা নিয়ে ।

কিন্তু আজকালকার সময়ে অনলাইন পোর্টাল, ছাপা পত্রিকা এমনকি সাংবাদিকতা পেশায় বহুলতা অনেক । মানুষের হাতে হাতে স্মার্টফোন, সোশ্যাল মিডিয়ার প্রভাব, মন্তব্য কিংবা লেখালেখির এক মুক্ত মাধ্যম তৈরি হয়েছে ।

গত এক মাসের বা ছয় মাসের হাইলাইট যদি আমরা টানি যে উমুক পত্রিকায় এমন কি নিউজ প্রকাশিত হয়েছে যেটা মানুষের মুখে-মুখে ছড়িয়ে গেছে কিংবা দীর্ঘদিন সেটি মানুষের মনে থাকবে এবং সেটি লোক থেকে লোকান্তরে সেই লেখাটি ছড়িয়ে যাবে ।

যাঁরা নিয়মিত পত্রিকা পড়েন বা আমার সাংবাদিক ভাই, বন্ধুরা কি আদৌ বলতে পারবেন?

ছাপা পত্রিকার ফ্রন্টপেইজে মডেল কিংবা অভিনেত্রীর অর্ধনগ্ন গরম ছবি প্রকাশের ব্যাপারটি শুধু আমাদের দেশেই নয়, বাহিরের দেশেও আছে । বাহিরের দেশে নগ্ন ফটোশ্যুটের ম্যাগাজিনেরও ভালো চাহিদা আছে । কিংবা সমালোচিত পরীমনির ভংচং নিউজ বা প্রযোজক ও মাহিয়া মাহি বিতর্কের বিষয়টি, অনন্ত জলিলের দাঁড়ির কাটিংয়ের নিউজগুলো বর্তমান জেনারেশনের মানুষের চাহিদার উপর নির্ভর করে করা হয় বলেই অনেকে বলে থাকেন ।

সেইসব গরম ছবি দিয়ে, চটকদার বিজ্ঞাপন দিয়ে ছাপা পত্রিকা বিক্রি বাড়ানো অথবা ভংচং ভিডিও প্রতিবেদনের ফলে অনলাইন ইনকাম সোর্স হয়তোবা বাড়ছে । আবার ‘প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, বিয়ের দাবীতে অনশন’ এসব নিউজ মানুষের কাছে রিচ করছে বেশী ।

বাস্তবিক অর্থে এসব নিউজগুলো সমসাময়িক একটা প্রভাব থাকলেও এসবের কিন্তু সুদূরপ্রসারী প্রভাব থাকেনা বা নেই । একটা চায়ের দোকানীও প্রতিদিন পত্রিকা কেনেন, সেলুনের নাপিত পত্রিকা কেনেন, মুচি পত্রিকা কেনেন, চালের দোকানী পত্রিকা কেনেন এছাড়াও সকল স্তরের, সকল পেশার মানুষ-ই পত্রিকা কেনেন ।

অনেক আগ্রহ নিয়েই মানুষ পত্রিকা পড়তে থাকেন । যিনি পড়ালেখা জানেন তিনি পত্রিকা করে অন্যদের শোনান, যাঁরা মূলত পড়তে জানেনা । এভাবেই পত্রিকা নির্দিষ্ট কিছু কলামের গল্প ছড়িয়ে পড়ে শিক্ষিত, অশিক্ষিত সর্বস্তরের মানুষদের কাছে ।

বস্তুনিষ্ঠ, মূলধারার কিংবা ইউনিক নিউজগুলো আর খুব একটা প্রচার না হওয়ার পিছনের কারণগুলো আসলে কি! কেন এই দৈনতা! কেন আমাদের ভালো নিউজের এত অভাববোধ...

পত্রিকা এবং সাংবাদিকতায় আমাদের সেই সুদিনগুলো আবারও ফিরে আসুক । মানুষের মুখে মুখে রব উঠে যাক কিছু কলামের কথা, কিছু সাংবাদিকের কথা...

সাব্বির আহমেদ সাকিল
০৪ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, শরৎকাল | শুক্রবার | ১৯ আগস্ট ২০২২ ইং | কলমাকান্দা, নেত্রকোনা
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

×