somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

সুন্দরীতমা সানা মারিন তুমি এক অনন্য উদাহরণ

২০ শে আগস্ট, ২০২২ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কোনো একটি ঘটনা সংবাদমাধ্যমে না আসা পর্যন্ত আমরা তা জানতে পারিনা । ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন, যাকে দেখলেই প্রেমে পড়তে ইচ্ছে করবে । ৩৬ বছর বয়সী একজন নারী তিনি । কত লাবণ্যময়, কি নিখুঁত গঠন আর অসাধারণ বাচনভঙ্গির অধিকারী তিনি ।

সম্প্রতি সানা মারিন তাঁর বন্ধুদের সাথে একটি পার্টিতে নেচেছেন এবং সেকারণে সমালোচনার শিকার হয়েছেন । নেটিজেনরা মন্তব্য করেছেন, তিনি সেদিন মাদক গ্রহণ করেছিলেন । মারিনকে নিয়ে সমালোচনা করা হয় দেশ ও বিদেশের সংবাদমাধ্যমেও ।

পেতরি কুইতেনেন নামে একজন ফিন নাগরিক তাঁর টুইটারে লিখেছেন, “দেশে বিদ্যুতের উচ্চ দাম, স্বাস্থ্যসেবার অভাব অথচ একজন লিডার কিভাবে তাঁর সময় অতিবাহিত করছেন ।”

আলেক্সি ভালাভুওরি নামের একজন লিখেছেন, “একজন দায়িত্ববান লিডার জাতির এই ক্রান্তিকালে কিভাবে এই কাজ করতে পারেন ।”

আবার কেউ কেউ বলেছেন, সেটা তাঁর ব্যক্তিগত অধিকার ।

সানা মারিন কতটা আত্মশুদ্ধিপ্রবণ মানুষ হলে তিনি মাদক পরীক্ষা করাতে গিয়েছেন । সাংবাদিকদের প্রশ্নের জবাবে মারিন বলেছেন, “আমার লুকানোর কিছু নেই । আমি মাদক সেবন করিনি । তাই পরীক্ষা করাতে আমার কোনো সমস্যা নেই ।”

একজন দায়িত্বশীল ও ইতিবাচক আচরণের বহিঃপ্রকাশ সানা মারিন । যে নিজের ভুল শোধরাতে জানে এবং অপরাধ স্বীকার করতে জানে সেই-তো প্রকৃত মানুষ ।



অথচ আমাদের দেশে! সাধারণ জনগণ কিংবা সংবাদমাধ্যম এইসব রাজনৈতিক বিষয়গুলো তুলে ধরা হলেও, মন্তব্য করা হলেও কোনো পদক্ষেপ নিতে সেভাবে দেখা যায়না । এদেশে সবকিছুই জায়েজ, সংবাদমাধ্যমের তোয়াক্কা অধিকাংশ জনেই করেননা, আইনের তোয়াক্কা করেননা । এবং নিজের ভুল স্বীকার কিংবা আত্মশুদ্ধির প্রয়োজন তো মনে করেন ই না । কারণ তাঁরা নিজেকে সর্বশক্তিমান ইশ্বর ভাবেন বলেই হয়তো তা করেননা ।

আবার আমাদের সাংবাদিকবৃন্দরা বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গকে সেভাবে প্রশ্নও করতে পারেননা । কারণ ডিজিটাল সিকিউরিটি আইন দ্বারা যেখানে সাংবাদিকদের হাত-মুখ বাঁধা । প্রশ্ন করলেই আইন, আদালত, গুম, খুনের মতো ঘটনা ঘটতে পারে । নিজের জীবনের নিরাপত্তার কথা ভেবেই চুপ থেকে যান । যে কথা ০৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখে দ্যা ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম স্যার বলেছিলেন ।

এটাই হলো ফিনল্যান্ড আর বাংলাদেশের লিডারদের মধ্যেকার পার্থক্য...

সাব্বির আহমেদ সাকিল
০৫ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, শরৎকাল | শনিবার | ২০ আগস্ট ২০২২ ইং | কলমাকান্দা, নেত্রকোনা
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২২ দুপুর ১:১৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×