somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

আধুনিক দাস: মাত্র ১২০/= টাকায় পাওয়া যায়

২০ শে আগস্ট, ২০২২ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটা সময় ছিলো যখন হাট-বাজারে মানুষ কেনা-বেচা হতো । ধর্নাঢ্য ব্যক্তিরা মানুষ কিনতেন এবং গৃহস্থালি ও মাঠের কাজ করাতেন বিনিময়ে শুধু দু’বেলা খাবার দিতেন ।

একটা সময় ছিলো যখন একজন রাজা/রানীর দাসত্ব করতে হতো । রাজা যা বলতেন প্রজাদের শুধু সেটাই করতে হতো । প্রজারা ফসল ফলাতেন তাঁর বিনিময়ে প্রজাদের দিতে হয় চড়া সুদ, দিতে হতো চড়া খাজনা । প্রজারা সেভাবেই টিকে থাকতেন ।

বর্তমানে পৃথিবীতে অনেক আধুনিকায়ন হয়েছে । আমরা গর্ব করে বলি বাংলাদেশে ১৮ কোটি মোবাইল ব্যবহারকারী । আমাদের অর্থনীতি, আমাদের রাস্তাঘাট এখন ইউরোপ-আমেরিকার মতো ।



অথচ এই দেশেই একজন চা বাগানের শ্রমিকের বেতন মাত্র ১২০/= টাকা, গত কয়েকদিন আন্দোলনের ফলে তা বাড়ানো হয়েছে ২৫/= টাকা, বর্তমানে ১৪৫/= টাকা দৈনিক পারিশ্রমিক পাবেন তাঁরা । এই ১৪৫/= টাকা দিয়ে তাকে এবং তাঁর পরিবারকে খেতে হবে, পোশাক কিনতে হবে, বাসস্থান তৈরি করতে হবে, চিকিৎসার খরচ মেটাতে হবে, সন্তানদের পড়াশোনার খরচ চালাতে হবে, আত্নীয়-স্বজনের বাড়িতে গেলে মিষ্টি-সদাই নিয়ে যেতে হবে ।

আজ চা বাগানের শ্রমিকরা আন্দোলন স্থগিত করে দিয়েছেন । দফারফা করেছেন ১৪৫/= টাকায় ।

পৃথিবীতে আর একটা দেশ দেখান যেখানে এরকম নামমূল্য শ্রমিক পাওয়া যায় । এত এত মাথাপিছু ঋণের বোঝা নিয়েও চলতে হয় । এত চড়া দামে নিত্যপন্য কিনতে হয় ।



মানুষ বাঁচতে চায় । একটা স্বাভাবিক জীবন কাটাতে চায় । তিনবেলা খাবারের নিশ্চয়তা চায় । সন্তানদের পড়াশোনার খরচ চালাতে চায় । সুচিকিৎসা চায় ।

আচ্ছা এই আন্দোলনে তো চা বাগানের মালিক ছাড়া বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, সাধারণ মানুষ, সাংবাদিকগণ সংহতি জানিয়েছেন তবুও কেন এত যতসামান্য টাকা পারিশ্রমিক বাড়িয়েই আন্দোলন বন্ধ করা হলো? এঁর সদুত্তর জানা আছে কি কারোর?

জানি জানা নেই । দাসত্বের এই শিকল আমাদের মন-প্রাণ-দেহকে আবৃত করে রেখেছে । ধনিক শ্রেণী আমাদের রক্ত, ঘাম শুষে আরও ধনী হয়ে যাচ্ছে । অর্থের পাহাড়ে সিংহাসন পেঁতে বসে আছে ।

মজলুম এই দাসেরা পৃথিবীর বুকে কবে মুক্তি পাবে, কবে পাবে ন্যায্য মজুরি, কবে পাবে বাঁচার অধিকার, কবে পাবে কথা বলার স্বাধীনতা...

সাব্বির আহমেদ সাকিল
০৫ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, শরৎকাল | শনিবার | ২০ আগস্ট ২০২২ ইং | কলমাকান্দা, নেত্রকোনা
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২২ রাত ৮:২৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

×