somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

সীতাকুণ্ডের বিএম ডিপো ট্র্যাজেডি এবং খেই হারিয়ে ফেলা ইস্যুপ্রেমী বাঙালি ও মিডিয়া

২৬ শে আগস্ট, ২০২২ রাত ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডের ঘটনাটা আমরা পুরোপুরিভাবে ভুলে গেছি একদম, মন থেকে নিশ্চিহ্ন করে ফেলেছি । মিডিয়ার তথ্য অনুযায়ী সেখানে ৪৩ জন মানুষের প্রাণ গিয়েছিল । যাঁর মধ্যে ১০ জন ছিলেন ফায়ার সার্ভিস কর্মী । আহত হয়েছিলেন ১৬৩ জন ।

ফায়ার সার্ভিস ওই দশ জন কর্মীকে বাদ দিলে লাশের সংখ্যা দাঁড়ায় ৩৩ জন । অর্থ্যাৎ সেখানকার ৩৩ জন কর্মচারী মারা গিয়েছিল ।

অথচ সেখানে ফায়ার সার্ভিসের সেই ১০ জন কর্মীর মৃত্যুটা একেবারে অনাকাঙ্ক্ষিত । শুধুমাত্র কাপড় আর রাবারের তৈরি ইউনিফর্ম পরে এবং হালকা মানের অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে তাঁরা ভেবেছিল এই ভয়াবহ আগুন নিভাতে পারবে ।

ওই যে দশজন হতভাগা মারা গেলো ওঁরাই হলো এদেশের অন্যতম হতভাগা । যাঁরা সরকারি চাকরি নামক সোনার হরিণ হাতে পেয়ে ভেবেছিল তাঁর একটা সুন্দর জীবন হবে, একটা সিকিউর লাইফ পাবে । বউ-বাচ্চাকে নিয়ে আয়েশ করে সারাজীবন কাটিয়ে দিতে পারবে ।

অথচ কি আশ্চর্যের ব্যাপার । সেই দশ জনের মধ্যে কেউ হয়তোবা বিয়ে করেছিল, বাচ্চাকাচ্চা আছে, কেউবা ছিল অবিবাহিত । অবিবাহিতদের কেউবা হয়তো বিয়ের জন্য পাত্রী খুঁজতেছিলো ।



সেদিন জীবনের মায়া ত্যাগ করে সাধারণ মানের ইউনিফর্ম আর যন্ত্রপাতি নিয়ে কাজ করে গিয়েছিলো ওঁরা । বিনিময়ে পেল মৃত্যু!

আমার প্রশ্ন হলো, ঘটনাটি ঘটার আড়াই মাস পেরিয়ে গেছে, কিছুদিন পর তিন মাস পূর্ণ হবে । আচ্ছা ফায়ার সার্ভিস অফিসে কি তারপর নতুন হিটপ্রুভ ইউনিফর্ম বানানো হয়েছে? বা সেসবের জন্য বরাদ্দ কি পাঠানো কিংবা আবেদন কি করা হয়েছিল? নতুন যন্ত্রপাতি কি আমদানি করা হয়েছে কিংবা কোনো ট্রেনিং কি করানো হয়েছে যেন এরকম ঘটনা ঘটলে তা কিভাবে ঠেকানো যাবে মৃত্যু থেকে কর্মীগুলোকে বাঁচিয়ে!?

ঘনঘন ইস্যু প্রসব করা জাতি এবং দেশীয় মিডিয়া যাঁদের অধিকাংশের কাজ ভংচং নিউজ প্রচার আর ইস্যুকে হিসু করাতে ব্যস্ত সেইসব মিডিয়ার কাছেও এরকম প্রশ্ন করা সাজেনা!

সংবাদপত্রে গ্রহণযোগ্যতা তৈরিতে কে যে কোন রেজিমে নির্ভর করে তা আমজনতা ঠিকই জানে । অথচ এত এত মিডিয়া, সংবাদপত্র অন্তত একজন মূলধারার জাতীয় দৈনিক কিংবা টিভির সাংবাদিক তো পারতেন সেই ঘটনার পর কি কি ব্যবস্থা নেয়া হলো ফায়ার সার্ভিসে সেই বিষয়গুলো জাতির সামনে তুলে ধরা ।

লজ্জা লাগে আসলে এসব বলতে । কারণ এই ঘটনাগুলো তুলে ধরলেই চক্ষুশূল হয়ে যাই যাকে বা যাঁদের নিয়ে কথা বলি সেই গোষ্ঠীর কাছে । কিন্তু কথা তো কাউকে না কাউকে বলতেই হয়-হবে...তাই লিখে যাই যদি কিছু পরিবর্তন করা সম্ভব হয়!


সাব্বির আহমেদ সাকিল
১১ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, শরৎকাল | শুক্রবার | ২৬ আগস্ট ২০২২ ইং | কলমাকান্দা, নেত্রকোনা

#সীতাকুন্ড #ট্র্যাজেডি #বিএমডিপো #আগুন #চট্রগ্রকম #দমকল #ফায়ারসার্ভিস #অদক্ষতা #ইস্যু #সাম্প্রতিক #মিডিয়া #সংবাদপত্র #মৃত্যু
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২২ রাত ১:০৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×