somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

গ্রামের মাটির মসজিদে নামাজ আদায়ের প্রশান্তি

২৬ শে আগস্ট, ২০২২ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাটির মসজিদ, টিনের মসজিদে নামাজ আদায় করে আমি যে তৃপ্তি পাই; সেই তৃপ্তিটা কেন যেন টাইলস করা, এসিওয়ালা মসজিদে পাইনা ।

জানিনা এটি শুধু আমার ক্ষেত্রেই ঘটে কি-না । আমার প্রায় পঁচিশ বছরের জীবনে যা দেখেছি চাকচিক্যময় মসজিদ ও এসি মসজিদ তৈরিতে বেশীরভাগ অর্থ হারাম ও অসৎ পথে ইনকাম করা টাকা দিয়ে কাজ করা হয় ।

আমি বহু অসৎ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজদের দেখেছি যাঁরা তাঁর অসৎ টাকাকে হালাল করবার জন্য মসজিদে মসজিদে বড় একটা অ্যামাউন্ট দান করতে, এসি দান করতে ।

এবং এও দেখেছি মসজিদের ইমামরা তাঁদের জন্য বড় দোয়া করতে এবং মুসল্লীদের মতো আলোচনা হতে সেই দানের ব্যাপারে । অধিকাংশ মুসুল্লীই মসজিদে বড় দান পাওয়াকে সুনজরে দেখেন এবং উক্ত ব্যক্তির প্রশংসায় মাতেন । কিন্তু আমি সেই প্রশংসায় কখনও মাততে পারিনি, বিবেক বাঁধা দিয়েছে ।

আল্লাহ পাক-ই ভালো জানেন কারণ তিনি সর্বজ্ঞ যে সে-সকল অবৈধপথের দান কবুল হবে কি-না । সৎ পথে, হালাল পথে উপার্জনকারী ব্যক্তির পক্ষে মসজিদের জন্য বড় দান অনেক কষ্টসাধ্য । তবে যাঁদেরকে আল্লাহ্ বংশ পরম্পরায় ধনী করেছেন কিংবা হালালপথে বড় ব্যবসা করেন তাঁদের ক্ষেত্রটা অবশ্যই আলাদা ।

এই পৃথিবীর মসজিদগুলো চাকচিক্যময়, স্বাচ্ছন্দ্যময় হোক হালাল পথে উপার্জন করা ব্যক্তিদের দান করা টাকায় ।

সাব্বির আহমেদ সাকিল
০৯ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, শরৎকাল | বৃহস্পতিবার | ২৫ আগস্ট ২০২২ ইং | কলমাকান্দা, নেত্রকোনা
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২২ রাত ৮:০৪
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×