somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুজোর মেলা ও নাড়ুর স্বাদ: এক বাঙালি মুসলমানের নস্টালজিয়া

১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ বছরের শারদীয় দূর্গা পূজা শুরু হয়ে গেছে। দূর্গা পূজা শুরু হলেই অনেক স্মৃতিকাতর হয়ে পড়ি। যদিও আমি মুসলিম। একেবারে নামাজ কালাম পড়া পরিবারের মানুষ। তারপরও শৈশব, কৈশর জুড়ে আছে অনেক স্মৃতি। পরিবারের সাথে করে সন্ধ্যার পরে পুজোর মেলায় যেতাম প্রতি বছর। বোনেরা মাটির তৈরি হাড়ি, চুলা আরো কত খেলনা কিনত। আমিও কিনতাম নৌকা, লঞ্চ আরো অনেক কিছু। মেলায় পাওয়া যেত বিভিন্ন মুখরোচক খাবার। বাদাম আর আর নারকেলের খাজা ছিল আমার প্রিয়।

বাসায় ফিরতে ফিরতে কখনো রাত ১০টাও বেজে যেত। পরিচিত মানুষদের সাথে দেখা, আড্ডা, ঘুরঘুরি করে সময়টাই ভুলে যেতাম। এ তো পুজোর শুরুর দিকের স্মৃতি। পুজোর শেষের দুই দিন তো অস্থির হয়ে যেতাম মেলায়। পুজো শেষ মেলা আর থাকবে না। বিজয়ার দিন তো বিকেলেই বের হতাম মেলা ভেঙ্গে যেতে পারে এই আশংকায়। আন্টি আর দিদিদের শাড়ি লাল পাড়ে সাদা শাড়িতে দেখতাম। বাঙ্গালিয়ানা সাজের খুব সুন্দর সেই দৃশ্য। আন্টিরা সিঁদুর খেলত, মুখেটুখে এখানে ওখানে সিঁদুর লেগে থাকত।

একবার এক মামা হিন্দু ধর্মের মানুষ। উনার সাথে আমরা ভাইবোন মেলা দেখতে গিয়েছিলাম। আমি মামার হাত শক্ত করে ধরে ছিলাম। একটা মন্দিরের মন্ডপে তখনও সব কিছু রেডি হয় নি, আমরা ঢুকা মাত্র লাইট জ্বলে উঠল। সবাই দেবীর দর্শন করে উল্লাস করে উঠল। আমি একটু চমকেই গিয়েছিলাম। একজন মহিলা আমাকে দুই হাত জোড় করে প্রণাম করিয়ে দিলেন। হয়ত আমি মুসলিম জানলে তিনি এটা করতেন না, আর আমিও বুঝলে করতাম না। ঐদিন অনেকগুলো মন্দিরে আর মন্ডপে ঘুরে বাসায় ফিরে ছিলাম। ধূপের গন্ধ আর ঢাকের তালে শৈশব কৈশরের শারদীয় উৎসবের স্মৃতি আজও হৃদয়ের মনিকোটায় জীবন্ত।

একটু বড় হওয়ার পর পুজার দাওয়াত পেতাম। লুচি ডাল আর বিভিন্ন টাইপের নাড়ু আর নারকেলের বর্ফি খাওয়ার জন্য যেনো সারা বছর অপেক্ষা করতাম। প্রতি বছর এক আংকেল বিজয়ার রাতে বাসায় খাবার দিয়ে যেতেন। আমরা পেটপুরে রাতে সেটা খেতাম।এছাড়া পুজার বিভিন্ন দিনে বন্ধু বান্ধবীর দাওয়াত তো থাকত ই।

আজও পুজো আসলে সেই উৎসবের আমেজ পাই। সুন্দর বাঙালিয়ানা সাজ সজ্জায় দিদিদের দেখি। ঢাকের শব্দ আর ধুপের গন্ধে মনে পড়ে যায় স্মৃতিগুলো। কিন্তু সময়ের পরিক্রমায় আগের মত আর কিছুই হয়ে ওঠে না।


শারদীয় শুভেচ্ছা!


সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:৫৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকার বদলায়, স্বাধীনতার ঘোষকও বদলায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:০৫


বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর আগে। এই দীর্ঘ সময়ে দেশে অনেক কিছু হয়েছে। সরকার এসেছে, সরকার গেছে, সামরিক শাসন এসেছে, গণতন্ত্র এসেছে, আবার গণতন্ত্রও চলে গেছে। কিন্তু একটা কাজ... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৫ ফুলদল

লিখেছেন হুমায়রা হারুন, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:২৭

প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে, সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের নিঃশব্দ আগ্রাসনে নিস্তব্ধ চারপাশ। জীবনের স্পন্দন নেই।... ...বাকিটুকু পড়ুন

‘Why you come here?’ সুবিধামতো পরিচয়ের প্রবাসী

লিখেছেন মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬

কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রপ্রেমী ও রবীন্দ্রবিরোধী - কারা ভালো লেখে-মন্তব্য করে ব্লগে

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৫


আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।

স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা... ...বাকিটুকু পড়ুন

জানের বদলে জান: ব্যাপারটায় প্রতিহিংসার ফ্লেভার মেশানো

লিখেছেন অপলক , ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৬

ইসলামে কি বলা আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই না। দেশের আইনে কি আছে সেটাও না। ইংরেজীতে দুটো শব্দ আছে: Equality (Sameness: সমতা) এবং Equity (Fairness: নায্যতা)।




একটা অপ্রাপ্ত... ...বাকিটুকু পড়ুন

×